বৃষ্টির দিন এলে
বৃষ্টির দিন এলে
বৃষ্টির দিন এলে তুমি কার কথা ভাব,
কার মুখে ছিটিয়ে দাও বৃষ্টির ফোঁটা?
তোমার পাপড়িভেজা চুলে পূন্যস্নানে যাব-
অবিরাম তাই মেঘেদের পিছু ছোটা।
কদমের রোয়াভেজা জলের স্পর্শ পেলে
ভাবি হয়েছে সময়- এবার ঘরে ফিরে যাব।
ভেজা চোখে ফিরে দেখি বৃষ্টির দিন এলে
আনমনে তুমি যেন কার কথা ভাব!
বৃষ্টির দিন এলে আমি মেঘেদের সহচর,
তোমার নাগালে শুধু একবার পৌঁছাব।
তোমার ছোঁয়াতে কাটবে না বিস্ময়ঘোর,
শুধু একবার ভেবে দেখ, ঠিক ঝরে যাব।
কার কথা ভাব তুমি আনমনে অমন করে,
কেমনে সে আশ্রমে সামান্য ঠাঁই পাব!
বৃষ্টির দিন এলে মেঘগুলো দুই চোখে ভরে
তোমার ভাবনার যমুনায় শেষ স্নানে যাব।
- অনিন্দ্য শরীফ






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী



You must be logged in to post a comment Login