শেষ পত্র
আলোর খাতায় আধার কালিতে জীবন কলমে লেখা শেষ পত্র লিখে যাই তোমাকে। খুঁজে দেখো পৃথিবীর খোলস ভেঙ্গে মানুষের লাশ জড়ানো কাফন কিংবা চিতার আগুন নয়ত লাশের কংকালে ঢাকা। শিউরে উঠো না যেন ভয়ে একটু ফাকা হয়তো পাবে তোমারই কাফনে ভরবে সেই ফাঁক যার পাশে আমারই কংকালে ঢেকেছে খানিক পৃথিবীর খোলস।
কবর
তাঁকে কবর দেয়া হলো বনানী কবরস্থানে৷ তাঁকে কোথায় কবর দেয়া যায় তাই নিয়ে আমরা চিন্তিত ছিলাম৷ আমরা যারা এই শহরে অভিবাসী, বহু বছর ধরে এ শহরে বসবাস করেও এ শহর আমাদের ঠিক আপন হয়ে ওঠেনি৷ দীর্ঘদিন এক জায়গায় বসবাস করলে শিকড় গজিয়ে যাওয়ার কথা৷ আমাদের শিকড় গজায়নি৷ আমরা শিকড় ছড়াতে চেয়েছি, কিন্তু এ শহরের শিকড় […]
কালের বিবর্ণ হাসুলীর বাঁকে
কালের বিবর্ণ হাসুলীর বাঁকে কালের বিবর্ণ হাসুলীর বাঁকে নিরব সময় বেদনা বিধুর কোজাগরী জ্যোস্না ভাবায় না, স্বপ্ন অবয়ব সব আমার করেছে লুট রাতভর আঁধার ঘরটায়! শুধু আমার সাথে এই বিলাসী বৈভব কেন? ভাবনার ইশারায় বৃষ্টি ঝরে শুধু সেই শিহরণ পুলকিত বটে, হূদয় পটে শুধু পুতুল নাচ শরীর যেন হাওয়ায় ভাসে বন্ধা মেঘের পাঁজরে নিয়েছি ঠাঁই, […]
মননে,প্রেমে ও প্রকৃতিতে রবীন্দ্রনাথের ছায়া
আকাশের দিকে তাকিয়ে থাকি। দেখি উড়ছে মেঘ। কাছে আসছেন একজন রবীন্দ্রনাথ। আর বলছেন, আমি আছি তোমাদের ছায়ায়। একসময় তাঁকে পড়েছি খুব। এখনও শুনে যাই, পড়ি। তাঁর গান। কবিতা। গদ্য। জীবনের প্রেমে , চারপাশের প্রকৃতিতে তিনি জেগে থাকেন। জাগিয়ে রাখেন। ছায়া হয়ে চলেন সাথে সাথে। প্রজন্মের পর প্রজন্ম। যারা আলো চায় , তারাই গেয়ে উঠে — […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


