গল্পঃ আমি শুধু পোষ্টার হয়ে ঝুলে রইবো দেয়ালে দেয়ালে
“ রাজনীতির ঘোলা জলে পড়ে তুই একদিন পত্রিকার ফটো হয়ে যাবি; শুধুই কি ফটো হয়ে যাবো; দেখিস দেয়ালের পোষ্টারও হয়ে যেতে পারি।” ০১. এক লাফে পাঁচিল টপকালাম। শব্দগুলো পিছু পিছু আসছে দুর্দান্তবেগে। একমুহুর্ত দাড়াবার কোন উপায় নেই,ছুটছি উর্ধশ্বাসে, পিছু পিছু ছুটছে শব্দ গুলো নেড়ি কুকুড়ের মতো; ঘামছি দর দর করে কিন্তু থামছি না। হৃদপিন্ডটা লাফাচ্ছে […]
চন্দ্র বিন্দুর টিপে এঁকে ছিল ঠোঁট কথক
চন্দ্র বিন্দুর টিপে এঁকে ছিল ঠোঁট কথক নদীর বিপন্ন কান্নায় ধুলায় ধসরিত চরের বালুকণা পাশে রয় ভাটার কান্নায় আপ্লুত সাঁঝবেলা একটু মায়ার আলো বিছায় ক্ষণকালের স্বপ্ন বানে এমনি মোহসঙ্গমকালে তুমি ছিলে পাশে,শুধু চেয়ে মুখোমুখি শুধু চোখে চোখে কথা বুকে হাঁপর টানে প্রচ্ছন্ন এক সুবর্ণ ব্যাথা। তাইতো নদীতে আমার স্বপ্ন ভাসে উতলায় ঢেউ’য়ে সেই যে মুখোমুখি […]
সুদূরিকা
রাতের কোলে ঘুমায় চাঁদ বাঁকা আকাশের বুকে যেন স্বপ্নের ছবি আঁকা।। হৃদয় রানী এল দোলাতে আমায় কি যেন বলিতে চায় চোখের ভাষায় আধ খোলা জানালায় সেই সুদূরিকা।। রাতের চাঁদিনী সে ডাকে ইশারায় মালা হাতে কাছে কেন আসে না যে হায় মরীচিকা সে যেন সুদূর নীহারিকা।।
প্রকোষ্ঠ গভীর আন্ধার
[ নিমতলীর দুর্ঘটনায় নিহতদের স্মরণে] লেলিহান শিখায় প্রোজ্জ্বল নিটোল ফুসফুস লোহিত কণায় মেশে আলকাতরা তরল মধুমাস মধু কই বিকারহীন রৌদ্রঝিম আকাশ। দিলে না ঋণ ছায়াশীতল স্নিগ্ধ কাঁঠালকোণ ঘুরঘুর ঘুঘু দোয়েল কইতর। কাঠের কয়লা খন্ড অখন্ড সোনালী স্ফটিক আগুণকুণ্ড জ্বলে জ্বলজ্বলে জ্বালা গরম চিমনি নির্গম ধোঁয়া লিচু রঙ চোখ টসটসে আম রসে ভরপুর গাল জাম রঙ […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


