চারুমান্নান

পৌষ পার্বণে,ভাপা পুলি

পৌষ পার্বণে,ভাপা পুলি পৌষ মেলা, বাজনা বাজায়, শীতের চাদর গায়। শিউলি তলায়, শিউলি ঝরে, শিশির মাখা পায়। শিশির ভেজা, দূর্বা ডগা, চিক চিক আলোয় হাসে। শীতের বুড়ির, কাঁপে ঠোঁট, খেজুরের কাঁচা রসে। পৌষ পার্বণে, গাও গ্রামে, আসর বসে উঠান জুড়ে। ভাপা পুলির, মিষ্টি সুবাস, হাওয়ায় হাওয়ায় ভাসে। ——-__——- ১৪১৭@২৯ পৌষ,শীতকাল

 চারুমান্নান

জুবুথবু শীতে দেশ কাঁদে

জুবুথবু শীতে দেশ কাঁদে কুয়াশার বানে, পৌষ ভাসে জুবুথবু শীতে দেশ কাঁদে হার কাঁপুনি, ঠান্ডার কষ্ট দু’হাত সেঁকে আগুন জ্বেলে ঠোঁট কাঁপানো, কুয়াশার হাওয়া মুখটি ঢাকে সূর্য সোনা —–__———- ১৪১৭@২৯ পৌষ,শীতকাল

 ফকির ইলিয়াস

আমার কিছু বাছাই কবিতা – ২

আমার কিছু বাছাই কবিতা – ২ ——————————— গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ ———————————— তন্দ্রা টানেলে এসে এই রূপ অন্য গতি পায়।মূর্চ্ছনায় নত হয় প্রতিবেশী বেহালা বাদক। আলগে মনের মায়া জলছবি পরখ করে ,আর ব্যঞ্জন বেদনা নিয়ে সমুদ্রের নিরিখে হারায়। যেতে হবে বহুদূর। বিশদ বনান্তরে যে পথিক রেখে গেছে ছাপ, তার ছায়া মাড়িয়ে এই অভিবাসী নদীদের […]

 নীল নক্ষত্র

সমর্পণ

হে সত্য সুন্দর শক্তি তোমার সাধনায় সমর্পন করেছি আমাকে এই বিশ্বের, মহা বিশ্বের কোন সুদুরে রয়েছ তুমি? মগ্ন তোমার প্রেমে আমি তাই খর্ব কর যত অহংকার আমার তোমার ধ্যানে মগ্ন জীবাত্মা করে হাহাকার। দুর্বার মোহে মেটাতে মনের জ্বালা ক্ষনিকের তরে দেখা দাও শুধু, শুধু একবার। মর্ত্যের পরে সীমাহিন শূণ্যে অনন্ত অন্তহীন তুমি। পরশে তোমার শুভ্র, […]