আহমেদ মাহির

মাঝরাত্তিরের অনুকাব্য :: ৭

১।। বিষাদের সুর ওই পুঞ্জিত মেঘমালায় মিলে গিয়ে শুভ্র-ধুসর বিষাদ-বর্ণ ছড়ায় ; কবেকার জমে থাকা মন-কোনে ব্যথা , গোধুলি-বিষাদে স্মৃতি যেন আজ রূপকথা ! আঁধার নামে – বড় নীরবে ; অস্ত যায় রবি সন্ধ্যাতারার স্পর্শে হারায় আঁধারের কবি ! ২।। বিদ্যুতের তারে মারা পড়ে শালিক আর কাক ; সৌখিনের সখ মেটাতে বিষ্ময়কাতর দৃষ্টি নিয়ে আপন […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১২

প্যান্ট সার্ট পরে গাঢ় অন্ধকার থেকে বেরিয়ে আসতেই তিনজনকে কেমন অচেনা মনে হয়। চেহারা বুঝতে না পারার কারণে হাসন আলি চান্দভানু , মমতা, আর জুলেখাকে আলাদা করতে পারে না। হোসেন মৃধা প্যান্ট-সার্ট পরে না। প্যান্ট-সার্টগুলো এখন মেয়েদের জন্যই গুরুত্বপূর্ণ বেশি। সারাদিনের মৃত্যুভয় আর নিজকে রক্ষার উত্তেজনার কারণে ক্ষুধা-তৃষ্ণা ভুলেছিলো চারজনেই। এখন নিশ্চিন্তে শ্বাস ফেলতে পারছে […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১৫

লন্ডন যাবার প্রস্তুতি শেষ। নেহায়েত যা একান্ত দরকার তাই কেনা কাটা করা বা পাসপোর্টে পাউন্ড এন্ডোর্স করা সবই করে ফেলেছে। যাবার দুদিন আগে যাতে কোথাও বের হতে না হয়। আজ মেয়েরা কেউ স্কুল কলেজে যায়নি। মেয়েরা সবাই উঠে নাশতা সেরে বাবা মাকে নিয়ে বসল। এ গল্প সে গল্প, আশা আকাঙ্ক্ষা কত কি এলো মেলো কথা […]

 মেঘবালিকা

বনলতা সেন-জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; […]