দ্য বব্স এওয়ার্ডে “সেরা বাংলা ব্লগ” হিসাবে পুরস্কার পেলো “শৈলী”
সুপ্রিয় শৈলার এবং সকল পাঠকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সুখবরটি দিচ্ছি। জার্মান আন্তর্জাতিক ব্রডকাস্টিং প্রতিষ্টান ডয়চে ভেলের দ্য বব্স এওয়ার্ডের সেরা বাংলা ব্লগ বিভাগে ইউজার এওয়ার্ড পেয়েছে শৈলী.কম। আপনাদের ভালবাসার কারণেই ১৪টি ভাষার সাইটের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪৫% ভোট পেয়েছে আমাদের এই সাহিত্য ও শিল্প বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ শৈলী.কম। উল্লেখ্য, ১০টি মূল বাংলা ব্লগ মনোনয়নপ্রার্থীর মধ্যে […]
ছড়া: “বলবেন কি মন্ত্রী মহাশয়” – মাহাবুবুল হাসান নীরু
অর্থমন্ত্রী এ কী কথা কয়, সাভারের দুর্ঘটনা নাকি ‘ভয়াবহ‘ নয়!! এর চাইতে ‘ভয়াবহ‘ দুর্ঘটনা আর কী হয়, বলবেন কি বিজ্ঞ-বোদ্ধা মন্ত্রী মহাশয়? ভবনে যদি থাকতো আপনার স্বজন-প্রিয়জন তবেই বুঝি বুঝতেন এ দুর্ঘটনার ‘ওজন‘ বুঝতেন, ‘ভয়াবহ দুর্ঘটনা‘ কারে কয়, প্রিয়জনের বিচ্ছেদ এক হৃদয়ে কতোটা সয়! মন্ত্রীরাই কি শুধু মানুষ, জনগণ মানুষ নয়? বলবেন কি অভিজ্ঞ (!) মন্ত্রী মহাশয়? কী যে […]
কাদের সিদ্দিকী কে হেফাজতের মিছিলে দেখার পর ছড়াটি লেখা – সেজান মাহমুদ
আপনি ছিলেন বীরের প্রতীক আপনি ছিলেন বাঘ ব্যাঘ্র থেকে বিড়াল হলেন তাই তো সবার রাগ। আপনি ছিলেন প্রিয় সবার স্বাধীনতার পক্ষে হঠাৎ করেই কোলাকুলি রাজাকারের বক্ষে। নামের শেষে সিদ্দিকী, বঙ্গবীর কাদের টাকায় নাকি সব ধুয়ে যায় আপনি এখন কাদের? যে রাজাকার সে রাজাকার থাকেই চিরকাল মুক্তিযোদ্ধা থাকতে যে হয় মৃত্যু-শপথ কাল। হেফাজতের ঐ মিছিলে কার […]
শিক্ষা, সভ্যতা আর দরিদ্র-দরদের তো বড়ই বড়াই করো.
বেশ ক’রাত থেকে ভালো ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না বললে ভুল হবে, আসলে ঘুমুতে পারছি না। ফেসবুকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা সাভার ট্র্যাজেডির মর্মস্পর্শী ছবি আর ভিডিওচিত্র হৃদয়কে এতোটাই ভারাক্রান্ত করে তুলেছে যে, দু’চোখের পাতা এক করলে ধংসস্তুপের ভেতোরের সে ভয়ঙ্কর, বিভৎস লাশের ছবি ও সচলচিত্রগুলো মন-জমিনে কঠিন কুঠারাঘাত করে। থেকে থেকে কেঁপে উঠি। […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


