Added on জুলাই 18, 2011
অবিবেচক দেবনাথ
অবিবেচক সমগ্র
আমার নদীর মত মন
আমার নদীর মত মন, জোয়ার বাঁধ মানে না
ওরে একুল ওকুল যাবে ভেঙ্গে, যাবে ভেঙ্গে দুনিয়া।
অমবস্যা কালে উত্তাল এই নদীর বুক
ক্ষরস্রোতে করালগ্রাসে ভেঙ্গে যাবে সুখ
ওরে নিত্য ঘুমে অসার জীবন, জাগিলে উঠবে হায়-হায়।
ওগো মাঝি হও হুঁশিয়ার আমার বুকে বসে
আমি, ক্ষুদ্ধ হলে নেব তলায়ে তোমায় আমার কাছে
ওরে কাঁদবে তখন তোমার স্বজন, আমার চারিদার ঘুরিয়া।
আমার বুকে থাকবেনা বল, যখন বিধাতা বলবে থাম আর এগিয়ে যাস না
করালস্রোত আমার থামবে সেদিন আর রবে না, হায় রবে না
ওরে মৃত্যু আমার শূন্যহীন ধরায়, নোনাজল-বালি ঘিরিয়া।
by অবিবেচক দেবনাথ
অস্তিত্বহীন বস্তু নিয়ে বেশীরভাগ মানুয়ষরই কোন আগ্রহ থাকেনা, আমি সে রকম একটা অস্তিত্বহীন বস্তুমাএ। নিজের সমন্ধে এরচেয়ে বেশী বলা আমার জন্য অযৌক্তিক।
4 Responses to আমার নদীর মত মন
You must be logged in to post a comment Login