Added on জুন 16, 2011
অবিবেচক দেবনাথ
আমি রাই প্রেমে বিবাগী

আমি রাই প্রেমে বিবাগী হয়ে, ঘুরব দেশে-দেশে
মজাইয়া প্রেমে আমারে রাই, নদীর ঘাটে না আসে।|
আসবে বলে মধুমাসে, আছি আমি বসে
আসলো না, আসলো না’গো রাই, নয়ন জলে পথ ভাসে।
মুরলীতে সুর ধরি, গাহি রাই নাম
সুর শুনিয়া ভাবী রাই, আসবে সুরধাম।
আমি শ্যাম অভিমানে, হব যে দেশান্তরী
সেদিন রাই প্রেমের মর্ম, বুঝবে অন্তর পুড়ি।
অবিবেচক কয় ওগো রাই, ত্যাগ অভিমান
অনুরাগে রাগিয়া শ্যাম, করিবে প্রস্থান|
by অবিবেচক দেবনাথ
অস্তিত্বহীন বস্তু নিয়ে বেশীরভাগ মানুয়ষরই কোন আগ্রহ থাকেনা, আমি সে রকম একটা অস্তিত্বহীন বস্তুমাএ। নিজের সমন্ধে এরচেয়ে বেশী বলা আমার জন্য অযৌক্তিক।
14 Responses to আমি রাই প্রেমে বিবাগী
You must be logged in to post a comment Login