বকুলের ইতি কথা
বকুলের ইতি কথা পথের ধারে বকুল গাছটা, এই গ্রীষ্মে ওর ছায়া বেশ আরাম দায়ক। রৌদ্র তাপে গা দিয়ে, দর দর করে ঘাম ঝরে পথিকের। তখনই এই বকুলের ছায়ায়, একটু শান্তি পরশ পাওয়া যায়। চোখ বুজে আসে, শ্রান্তিতে ক্লান্তিতে এক অমোঘ প্রশান্তি। পাতার ঝোপের আঁড়ালে সবুজ টিয়া, বকুলের ফল ঠোঁট দিয়ে কুঁড়ে কুঁড়ে খায়। বকুলের তলে […]
অণুগল্পঃ-একনগর ফানুস
একনগর ফানুস ঘরে নীলচে আলো জ্বলছে।সোফায় পা ছড়িয়ে আঁধশোয়া হয়ে আছেন রাশেদ সাহেব। প্রায় শব্দহীন টিভিটিতে চলছে হিন্দি গানের দৃশ্য।টিভি থেকে চোখ না সরিয়েই তিনি হাল্কা স্বরে ডাকলেন, -তোফাজ্জল সাহেব! নীল সার্ট, সাদা টাঈ পড়া একটা পেট মোটা লোক তৎক্ষনাৎ ঘরে ঢুকে গেল। মুখে তেলতেলে ভাবটা আরো তৈলাক্ত করে বলল, -স্যার! কাজ শুরু করব স্যার? […]
এখনো আমি মানুষ আছি
জানালার ফুটো গলে রোদ্দুরের তীর এখনো আমার ঘুম ভাঙ্গায়, তার মানে এখনো আমি মানুষ আছি। বালির চড়ার মত গরমে ভাজিভুজি হয়ে, ঘেমে নেয়ে, তারপর পুকুরের জল ছুঁয়ে উঠে আসা বাতাস এখনো আমার শান্তি জাগায়, তার মানে এখনো আমি মানুষ আছি। সুচাগ্রের মত তীক্ষ্ণ শীতের ফলায় আহত হয়ে ঠকঠকিয়ে, তারপর আগুনের শিখা এখনো আমায় উষ্ণতার আদর […]
সাঁড়াশি দৃষ্টি
সাঁড়াশি দৃষ্টি মামুন ম. আজিজ বিহ্বল আমার বিমুদ্ধ সাঁড়াশি দৃষ্টি সমুদ্র জলে মরুর খাঁ খাঁ, গভীরে পঙ্ক টানে পা। সাঁড়াশির পাঁচটি কাটায় রক্তের দাগ দৃষ্টিপটে রক্ত সাগর লাল, সৌন্দর্যের আহত কাল। বিব্রত সুখ আমার দুঃখ গেলা অজগর সাপ উদরপূর্তীর পূর্ণতা ঠিক অথচ নির্লিপ্ত,ক্ষমতা লোপ চতুর্দিক। মেঠোবালু গোপন আবরণ, অভিসারের নেশায় সিক্ত, দৃষ্টিপটে হারানো মন, সুখ […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


