বহ্নি আর আমি
চোখের জল বৃষ্টি হয়ে ফিরে এলে ক্বচিৎ কাঁকভেজা হয়ে দাঁড়াই মুখোমুখি— বহ্নি আর আমি। জানি, জলের ছোঁয়ায় লবণের লীন হওয়া বাসনা-রূপ পরস্পরের—একরত্তি ঘোরকে ঘুমন্ত রেখে তাই দুজনের মাঝখানে ডেকে আনি পড়শী-বিহ্বলতা—বিমুগ্ধ চন্দ্রাবতী সময় তবুও আঁচলের গিঁটে ভুতে পাওয়া পদাবলি বাতাসে এপাশ ওপাশ করে… ছুঁ-মন্তর দিলেই—জানি—ফারাক্কার বাধ ভেঙে যায় প্রবল বানের স্রোতে, প্লাবিত জ্যোৎস্নায় অথৈয়তা পাওয়া […]
মানুষ বিক্রির ফরমান
মানুষ বিক্রির ফরমান একটা মানুষ কিনবেন? মানুষ? খুব কম দামে দিয়ে দেবো আহ! জনাব, চিন্তা করবেন না আপনি যেমনটি চেয়েছেন, ঠিক তেমনি- তার দুটি চোখ আছে আঁধারেও দিব্যি দেখতে পায় দিনের মতো। দুটি হাত আছে কাজ করতে পারে মেশিনের মতো আর অবাক করা দুটি পা আছে আপনার বাড়ি থেকে হাঁটা শুরু করে গোটা পৃথিবীটাই ঘুরে […]
স্বপ্ন খাঁচা
প্রভাতে একটা খাঁচার দরজা খুলে যায় রোজ রোজ , তোমার আমার জন্য কেবল। আজোবধি কোন ঠেলা ঠেলি হয়নি আমাদের মাঝে কে আগে খাঁচা মুক্ত হব সে নিয়ে আমাদের প্রতিযোগীতা নেই আমরা জানি ওটা অসুস্থ প্রতিযোগীতা। আমরা দু’জন বড্ড বেশী সুস্থ। আমাদের গায়ে রক্ত মাংস নেই , তবুও আমরা বেঁচে আছি কারনটা তুমিই একদিন ব্যাখ্যা করেছিলে, […]
মানব জনম
জানালার ও পাশে একটি চড়ুই বেশ কিছুক্ষণ ধরেই চিড়িক চিড়িক করে ডেকে যাচ্ছে। শব্দটা প্রথম প্রথম ভালই লাগছিল টুটুলের। একা একা ঘরের ভেতর খানিকটা হলেও একাকীত্ব থেকে মুক্তি পাওয়ার একটি পথ আবিষ্কার করে স্বস্তি বোধ করছিল কিছুটা। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও একই জায়গায় দাঁড়িয়ে ডাকাডাকির কারণে চড়ুইটার ওপর বেশ বিরক্ত হয়ে উঠল। এক […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


