খুকি ও চড়ুই
ওরে চড়ুই, এই চেয়ে দেখ! বাবু কেমনে দোলে! বাবু যাবে পরীর দেশে, চড়বে পরীর কোলে। করিস না আর চেঁচামেচি চুপটি করে শুন, ফুলপরীরা গাইছে গান, গুনগুনা গুন গুন । ঘুম ভাঙ্গালে কাঁদবে বাবু , মা দেবেন বকা, সুড়ুৎ-ফুড়ুৎ বন্ধ কর, চড়ুই সখি-সখা। ঝড়-বৃষ্টির মন্দ দিনে মনটা ভীষণ ভারী, ঝগড়া-ঝাঁটি করিস যদি, তোদের সাথে আড়ি। ০৫/০৪/২০১১
স্বপ্নলোকে আমার বাংলা
দিনের ক্লান্তি শেষে ছুঁয়েছি বিশ্রামের বিছানাখানী আমার দু’নয়নের তন্দ্রাঘুম স্বপ্নে নিল টানি। ঘুমের প্রথম স্বপ্ন; নিখিলের তরনী ফুল-ফল-পাখির সামরাজ্যে, আমার জননী আমার মুক্ত নিঃশ্বাস, উচ্ছ্বাসের নীতিমালা আমার প্রিতী অহংকার এই বাংলা। ঘুমের দ্বিতীয় স্বপ্ন;কলকল নদী স্বচ্ছপানি-মাছ-জলপতঙ্গ, চলছে অবধী আমার সাঁতারকাটা, হাত-পা ছুঁড়ে এগিয়ে চলা আমার নির্দ্বীধার সৈকত এই বাংলা। ঘুমের তৃতীয় স্বপ্ন;উঁচু গিরী-পাহাড় শৈবাল-ঝরনা-সবুজ রং, […]
নারী পদবিলাস
যদি মনটাকে জান,যদি পৃথিবীটাকে চেন চেয়ে দেখ তোমার চারিদিক, আকাশ-বাতাস আলোক সবখানে টানিছে পুরুষ, মুগ্ধধ্যানে নারীলোক। যদি কাননে তোল ফুল, যদি উল্লাসে যাও সাগরকূল আবেশের মনকে জিঞ্জাসা কর, কিসের বিচরন? সেযে, অন্তরেরপীড়া নারীর আর্তদোহন। যদি ব্যথায় মন ভাঙ্গায়, যদি বোধ কিছুতে না পায় দ্বিধাবিভক্ত কৌলাহলে মনটাকে টেনো….. দেখবে নারীর সুদর্শনীয় উল্লাস, আশা ব্যঞ্জন। এমনি পরতে-পরতে […]
কবি
কবি কবি কবিত্বে চেতনার ঠুঁটে চুমু খায় হৃদয়-চেতনায় সহবাস করে গর্ভবতী হয় কবি প্রসব করে কবিতা আর এঁকে দেয় এক স্বপ্নীল স্বপ্ন- আগামী সভ্যতার মজবুত ফাউন্ডেশন। http://afsarnizam.wordpress.com/ http://afsarnizam.blogspot.com/




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


