ছুটির দিনে
চাপা বনে ফুল ফুটেছে আয়রে তোরা আয় ছুটির দিনে ঘরে কি আর বসে থাকা যায়। শহর ছেড়ে মন চলে যায় অনেক দূরের গায় নদীর জলে সেথায় মাঝি পাল তুলে ওই যায়। চৈতী ফুলের মালা গাঁথে পল্লী বালিকা ঝিরিঝিরি বাতাসে ওই দোলে বিথীকা। কলমী লতার ফাকে ডাহুক ভাটিয়ালী গায় আজকে আমার মন যেতে চায় সেই দূর […]
মানব আচারঃ (১) কঠিন বাস্তবতা
জননী ইট ভাংছিল, খেলছে নিজে-নিজে তার কোলের শিশুটি। অনেক সময় পর শিশুটি খেলা সাঙ্গ করে মায়ের সান্নিধ্য পাওয়ার আশায় কান্না জুড়িয়ে দিল । মায়ার মোহজালে আবদ্ধ জননী আর নিজেকে স্থির রাখতে পারল না, ছুটে এলো নাড়ির টানে। হাতুড়ির কষাঘাতে শক্ত খসখসে হাতে সন্তানকে আপনার বুকের কাছে টেনে নিল। অথচ শক্ত খসখসে হাতের পরম মমতায় শিশুটির […]
নির্বাক বসন্ত-৭
পরদিন ওরা ঢাকায় চলে এল। মিরপুর এলাকায়, বাবা যেভাবে ঠিকানা লিখে বলে দিয়েছিলেন সেই অনুযায়ী ঠিক ভাবে আসতে কোন অসুবিধা হয়নি। গাবতলি নেমে নতুন শহর বলে একটু ইতস্তত লাগছিল তবুও আসতে পেরেছে। জাহিদ কলেজে ভর্তি হোল, ছোট ভাই বোনেরা স্কুলে। কয়েক মাস থাকার পর মা এক দিন জাহিদের সাথে পরামর্শ করলেন, পরের বাড়িতে থেকে মাসে […]
মুক্তিযুদ্ধের ছোটগল্প: রক্তস্নাত চিতই পিঠা
উৎসর্গ: ৭১ এর সকল মুক্তিযোদ্ধাদের মায়েদের যারা সূর্যসন্তান জন্ম দিয়েছেন। দুপুর বেলার ফিকে রোদ। আকাশ জুড়ে ঘন কালো মেঘ। মেঘের ফাকেঁ এক চিলতে অচেনা সূর্য যেন আবছায়া কালো পর্দা সরিয়ে রহস্যময় চোখে পৃথিবীর উপহাস দেখছে। ক্ষনে ক্ষনে মেঘের গুড়ঁ গুড়ঁ শব্দ। দুরের কোন এক বুনো গাছ থেকে একটি ঘুঘু পাখির ডাক শুনা যাচ্ছে। ঘুঘুর ডাকটি […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


