রাজন্য রুহানি

অপ্রাপ্তির বৃক্ষগুলো আকাশ ছুঁয়েছে

যেদিকে যাই শুধু হতাশার গান শুনি; ছেড়া তার জোড়া দিয়ে বেসুরো বেহালা বাজে পাখিদের সঙ্গমমেলায়— রতিক্রিয়া শেষ করেও যে স্থিরচিত্র সচল হয় মেদমাংসে, হাহাকারের বাতাস তাও উড়িয়ে নিয়ে যায় নিশিদিন কোনোদিন কামিনীর ডালে ফুল ফুটেছে হয়তো স্মৃত রাতপ্রিয়ার ছলাকলায়— সেইখানেও বিষধর সাপের দংশন; বলো না লখিন্দর, কোন ভুলে এই পরবাস যাত্রা মেধায় মননে রোজ খোঁজ […]

 চারুমান্নান

হেমন্তের চাঁদ !

হেমন্তের চাঁদ ! রাত দুপুরে, হেমন্তের চাঁদ ! উঠলো দেখো হেসে ; শিশির ভেজা, ধানের ক্ষেত ! চকমোকিয়ে হাসে । জ্যোস্না মাখ‍া, রাতের হাওয়ায় ! কুয়াশা আবির ঢালে ; পালক ফুলিয়ে, হুতুম পেঁচা ! ইঁদুর ধরে ধানের ক্ষেতে । —-__——– ১৪১৭@২৭ অগ্রহায়ন,হেমন্তকাল

 চারুমান্নান

ফিরে যায় হেমন্ত !

ফিরে যায় হেমন্ত ! :rose: :rose: ডাক ‍দিয়ে যায়, ‍হেমন্তের শিশির ভিজেয়ে সবুজ ঘাস ! আসছে আমার, বন্ধু শী‍‍ত হিমেল চাদর গায় । ভ্রমর উড়ে, গুনগুনিয়ে শিমের বেগুনী ফুলে ! রঙ্গিন ফড়িং, হাওয়ায় কাঁপে লাউ ফুলের সাদা দলে । —–__————– ১৪১৭@২৪ অগ্রহায়ণ,হেমন্তকাল ।

 বখতিয়ার শামীম

অচেনা পথিক।

অচেনা পথিক। আগন্তুক পথিক আমি, নদীর স্রোতের মতোই বাঁধা চলে আমার জীবন যেখানে মানুষ হাওয়ায় ভাসতে এসে কুড়ে নিয়ে যায় আমার পরে থাকা অসংখ্য মুক্ত গুলো আমার দু-পাশে অনেক চোরাবালি চুপি-চুপি বাসা বেঁধে করে বসবাস ওরা প্রতিদিন সহবাস করে মানুষের আলিঙ্গনে, সারা দেয় আমার ঢেউ কেও আমি হেসে খেলে ঢুকে পড়ি তার অন্ধকার বুকের গভীরে, […]