রাজন্য রুহানি

মুখের উপর মুখোশ

আনন্দঢেউয়ের অন্তর্বাস খুলে নিমগ্নযাপনের ভিতর পাঠ্যসুখের গভীরশূন্যে সূঁচতীক্ষ্ণকথার ওড়াওড়ি… প্রসূতক্লেশ স্থাণুকালে জৈবরংধারা বহুবর্ণচোখ মুছে যায় প্রকৃতিপৃষ্ঠায়; অণুআত্মারা দ্রোহী হলে বদলে যায় শরীরলিপি স্বার্থের সৃজনকৌশলে… বহির্গত বায়ু বর্বর বিকর্ষণে বয়ে আনে কর্তিত শির-সংবাদ। মানবতা ও শান্তির ভেল্কিমোড়া দেশের পিছনেই চলছে তবু একরোখা শরীয়াসেবী। …….. ২৭ জানুয়ারি ২০১২ ……… …….. ১৭:০৫ ঘন্টা …………….

 মুহাম্মদ সাঈদ আরমান

ভোরের ডাক

পায়রা ডাকে বাকবাকুম যা টুটে যা খোকার ঘুম ঘুমের পরী চলে যা গলার মালা রেখে যা। বাকবাকুম বাকবাকুম যা চলে যা খোকার ঘুম। মোরগ ডাকে কুক্কুরু কু জাগো জগো ঘুমখুকু অজু কর নামাজ পড় খুশি হবেন আল্লাহু । কুক্কুরু কু জাগো খুকু দয়াল প্রভু আল্লাহু।।

 মামুন ম. আজিজ

চাকা

মামুন ম. আজিজ কখনও শব্দটা ‘ভো, ভো’ আবার একটু পড়েই ‘কু ঝিক ঝিক, ঝিক ঝিক…; কিংবা ‘প্যা, পু, পু… পি.’ । একটার পর আরেকটা, অবিরত। প্রতিটা শব্দের সাথে গোল গোল চাকার ঘুর্ণন। চোখের মণির যাতনা পীড়িত ছ্রিদটিও গোলাকার। গোলাকার দৃষ্টিতে গোলাকার চাকাগুলো খাপে যেন খাপ খাওয়া তলোয়ার। অথচ ছেলেটার তলোয়ার চেনার বয়স হয়নি। টিভিতে দেখার […]

 তৌহিদ উল্লাহ শাকিল

ধিক্কার জানাই আমি ধিক্কার

//তৌহিদ উল্লাহ শাকিল// সভ্যতা আমাদের চারপাশে , তাই উল্লাস করি সতীদাহ প্রথা থেকে গ্রীসের অলিম্পাস দেবতা হারকিউলিস সততা ন্যায় অন্যায়ের বিরুদ্ধে হাজারো মিছিল এই শহর থেকে অন্য শহর, যুদ্ধ ক্ষেত্র থেকে রক্তের কালো দাগ। সভ্যতার বিজয়ে উল্লাসিত মানব জাতি ছুড়ে ফেলেছে অনেক বর্বরতা , এরপর ও কিছু মনুষ্যরুপী হায়নার দেখামেলে লোকালয় ঘেরা সভ্যতায়। হিংস্র বাঘের […]