চৈত গাজনের মেলা
চৈত গাজনের মেলা
চৈত মাখা রোদ তাপের ঝিলিক বাড়তে থাকে,
পুকুর জল শুকাইছে সবে
পারের তালগাছটা নড়ে চড়ে উঠে হাওয়ায়,
দূরদূরান্ত হতে মেলা প্রেমী আসে দল বেঁধে;
ন্যাপথলিনের গন্ধ সাঁটা বাক্স খুলে নতুন জামা সালোয়ার পরে
বছরের এই একটি দিনে বাতাসের উজান ঠেলে ,,,,,
চৈত গাজনের মেলা,
বসেছে শতায়ু বট বৃক্ষটির ছায়ায়
ফুল্লরী ভাজা আর ঝিলে পির মৌ মৌ গন্ধ, ধুলো উড়ায় হওয়া।
বাঁশের বাঁশি বাজে, বেলুন উড়ে নানা রং এর, আলতা ফিতা চুড়ি
দোকানে তুমি ছিলে, চড়কির পাটাতনে।
বৌ ঝিদের চোখে মুখে যেন এক আকাশ আনান্দ,
বাপের বাড়ি এসেছে বহুদিন পর; যে উঠানে যৌবন কেটেছে,
সেই উঠানে আজ নিজের সন্তানের ছুটাছুটি, কপালে লাল টিপ
হাতভরে কাঁচের চুড়ি বেলুয়ারি সাজে তুমি ছিলে, পড়ন্ত বিকেলে।
১৪১৮@১১ চৈত্র,বসন্তকাল






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














You must be logged in to post a comment Login