অরুনাভ পাভেল

সমসাময়িক / টূকরো কবিতা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

১

আজকে মনটা ছিল খুব তরল,

বলতে পারো রোমান্টিক

তাইতো কথার কোনো হিসেব ছিলনা

ছিলনা কোনো ঠিক বেঠিক।

২

তার সাথে আজ দেখা হলো

টুপটাপ বৃষ্টিতে,

তার কাক ভেজা চেহারাটা

দেখছিলাম রুদ্ধশ্বাসে।

তার চোখে চোখ রেখেছিলাম

প্রবল ঊচ্ছাসে,

চোখে চোখে কথা হলো

ঝিরিঝিরি, ফিসফিসে।

৩

তোমার গলার রিনরিনে আওয়াজ

আজো কানে বাজে,

বলেছিলে, আমায় পাবে তুমি

বৃষ্টির জলের মাঝে।

আমায় খুজো তুমি মেঘের দেশে,

কখনো যদি তোমার কবিতা গুলো

হয়ে যায় একপেশে।

৪

আজো আমার ঘুম ভেঙ্গে যায়

মাঝরাতে তোমায় স্বপ্ন দেখে,

অতঃপর প্রতিটি নির্ঘুম রাত

কেটে যায় একে একে।

আজ়োও মনের মাঝে ভাসে শুধু

তোমার ছবি,

নিঃশব্দতার মাঝেও শুনি

তোমার হাসি।

৫

মন ভালবাসার আতুর ঘর

ছাড়তে পারে না,

নিভু নিভু আলোক বর্তিকাও

ভালো লাগে না,

বৃষ্টিভেজা রাত বল, অথবা

শীতার্ত সকাল

তোমার ভালবাসার জন্য হয়

উথাল পাথাল।

৬

নাগরিক চাঁদ উঠেছে আজ

চার দেয়ালের খাঁচাটার বাইরে,

অবাক বিস্ময়ে নিঃশব্দে ঝুলছে

ঐ মাকাল লতাটা,

নাগরিক কোলাহলের মাঝে আমি

রাস্তার বাঁকে বসে একা।

৭

আজ কাল সবকিছু বড় বেশি

অদ্ভুত ঠেকে,

বন্ধুত্ব, ভালোবাসা, সবকিছু মোরা

স্বার্থের মোড়কে।

প্রেম যেন ডিসপ্লেতে রাখা কোনো

প্রসাধন পন্য,

মাঝে মধ্যে ব্রান্ড বদলিয়ে

ঝালিয়ে নিলাম রুপলাবন্য।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


8 Responses to সমসাময়িক / টূকরো কবিতা

You must be logged in to post a comment Login