Added on জুলাই 18, 2011
অবিবেচক দেবনাথ
অবিবেচক সমগ্র
তোমার পোকার মত দম
অনলে দগ্ধিলে জীবন বুদ্ধি তোমার কম
তোমার পোকার মত দম।
অনল হরে পোকার জ্ঞান হরিছে তোমার তাই
বোকার মত করলে সমর্পণ জ্ঞানের হীনতায়
তুমি বিবেকহারা উদাসনিশি তাইতো দেখী সম।
সংসার মানে টিকে থাকা আপন জ্ঞানে
সংসারবেড়ী পাড়ি দেয়া জীবনের মানে
তুমি অকালদর্শী ক্ষুদ্র ভাবনায় হয়েছ কায়ক্ষম।
সংসারের চারিদিকে অনলের কুন্ডলী
জ্ঞানের তীরসীমায় দিতে হয় অঞ্জলী
তুমি অঞ্জলী দিলে আপনায় একি রমারম।
অবিবেচক অনলপানে চেয়ে একবার কয়
দগ্ধ কর, দগ্ধ কর হীন জ্ঞানচয়
ওরে যে জ্ঞান আপনায় টিকায় না, দগ্ধহোক তা সারাজনম।
by অবিবেচক দেবনাথ
অস্তিত্বহীন বস্তু নিয়ে বেশীরভাগ মানুয়ষরই কোন আগ্রহ থাকেনা, আমি সে রকম একটা অস্তিত্বহীন বস্তুমাএ। নিজের সমন্ধে এরচেয়ে বেশী বলা আমার জন্য অযৌক্তিক।
6 Responses to তোমার পোকার মত দম
You must be logged in to post a comment Login