মৌন পহাড়
সবুজের প্রান্ত দাঁড়িয়ে আকাশের নীলিমা ছাড়িয়ে কুয়াশা চাদর গায়ে মৌন পাহাড় রয়েছ ঘুমিয়ে। হৈমন্তী প্রভাতে দেখি না তোমার মুখ খানি কে যেন রেখেছে ঢেকে তার আঁচলে জড়িয়ে। আঁকাবাঁকা সারিতে উঁচুনিচু সঙ্গী সাথে নিশ্চল ছায়া ছায় কায়া নিয়ে নির্জনে রয়েছ দাঁড়িয়ে। সভ্যতার চঞ্চলতা দেখিতেছ তুমি আদি অনন্ত কালের নীরব সাক্ষী অতীত ভবিষ্যৎ বিস্তৃত পরিধি ওহে যুগের […]
ঝগড়া
শব্দ নিয়ে আমার মোহগ্রস্থতা গেলো না, আমি যেন তন্ময়তার আমন্ত্রণে ঘিঞ্জি গলি-ঘুপচি ঘুরে মরছি। বারোয়ারি শব্দ- আকাশ, শকুন, উড়াউড়ি……তবু আমার কাছে আকাশ মাঠ হয়ে যায়, শকুন হয়ে যায় শকুনি আর উড়াউড়ির যাবজ্জীবন জ্যামিতির ফ্রেমে। আমি বিধিলিপি মেনেই বলে উঠি, ‘চক্রের মাঠে এক শকুনি’। বলেই ভীষণ রাগ হয়, ইচ্ছে হয় কুলকুচো করে ফেলি এই শব্দের ঘ্রাণ […]
আঁধার জয়ের রাত
আঁধার জয়ের রাত আঁধার জয়ের রাত ~~~১ সাঁঝের গুন্জনে রাত নেমে আসে, গ্রহন লাগা চাঁদের স্বপ্নভঙ্গ হয় গভীর হয় রাত আমার সাথে জেগে থাকে। ~~~২ রাত ছুঁয়ে দেয় স্বপ্ন শরীর জোনাক বাতি জ্বলে, আঁধার হাওয়া গুনগুনিয়ে মেঘের পথ ধরে, রাতের বাহানা মেঘের পথে শিশির মেখে দেয়। ~~~৩ ঢলে পরা জ্যোস্না বেলায় কামুকী রাত্রী সাজে, অধরে […]
পথ চেয়ে কাটে বেলা
আষাঢ় শ্রাবণে ঝরে বারিধারা কি করে কাটাই নিশি তোমাকে ছাড়া। পাতায় পাতায় বাতাসে ঝরা সুরে সুরে আমাদের সেই রাত এলো না তো আর ফিরে শাওন রাতে জাগি একা সাথি হারা। স্বপ্ন তরী ভেসে ভেসে যায় সুদূর সাগরে আমার আকাশ ছেয়ে গেল হায় ছেয়ে গেল আধারে এখনও অভিমানে দিলে না সাড়া।
শ্রাবণ ধারা
শ্রাবণে বৃষ্টি কি যে অনাসৃষ্টি তবু ভারি মিষ্টি সকাল থেকে আকাশ ভেঙ্গে নামছে দেখ বৃষ্টি। জানালার ধারে বসে অনেক দূরে চলে যায় দৃষ্টি। টিনের চালে সারাটা দিন ঝমঝমিয়ে নামছে যেন রিমঝিমিয়ে। একা একা গুন গুনিয়ে সুর তুলেছে মনে মনে বাতাসের কানে কানে। মিশে গেছে সব কিছু হয়ে একাকার সাগর নদী নালা আর দূরের ওই পাহাড়। […]
ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ
ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ মনটা আমার ভাল নেই, চতুর দোলায় চঞ্চল মন আজ বর বেয়ারা ঢলে পরা বেলার মত ডানা ভাঙা ফড়িং এর মত ঈষাণকোণে কালো মেঘের মত যেন আমি বিষন্ন, গুমোট হাওয়ায় বাঁধা নীলকাশের আঁচল পারছিনা ছুঁতে শত চেষ্টায়ও ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ নেতিয়ে পরছি ঢলে শতরন্জির মোহ ঘ্রাণে আমি […]
সূচনা
চলতি পথে শুনেছি নদীর কলতান, ভ্রমর গুঞ্জন, পাখির কুজন পাতায় পাতায় বাতাসের শিহরণ দেখেছি শান্ত অশান্ত ঢেউ, সন্ধ্যা বিজন, তারার ঝিলিমিলি আকাশের নীলিমা দিগন্তের ওই হাতছানি আর শুক্লা তিথির পূর্ণিমা। শুনেছি কত সবুজ বনানীর গান দূর পাহাড়ের ঝর্ণা ধারার তান। কোথায় পেলো এতো সুর রিমঝিম বৃষ্টি রঙধনু রঙের মেলার কেড়ে নেয়া দৃষ্টি? ফাগুনের আবীরে সেজে […]
বেড়ে উঠে কঙ্কালে যৌবণ
বেড়ে উঠে কঙ্কালে যৌবণ বেড়ে উঠে কঙ্কালে যৌবণ মোহচ্ছন্ন ঘুমের যন্ত্রণা আমাকে বাঁচিয়ে রাখে আঁধার পলেপলে, যখন সিঁধে যাই কালের জঙ্ঘায় আঁধার যাপনে, সিদ্ধহস্ত হয়ে উঠি পেকামাকড়ের ছায়ায়। রক্তমাংসের শরীর পচনের লীলায়, চুঁয়ে চুঁয়ে নিঃস্ব হই; বেড়ে উঠে কঙ্কালে যৌবণ মাটির নেশা, আঁধার যাপনে প্রসাধনী অঙ্গের চাতুরতা ভুলে, কঙ্কাল যৌবণ শীৎকারে আঁধার চুসে খায়। দিন […]
রিম ঝিম ঝিম বরষা
রিম ঝিম বরষা আকাশ ভেঙ্গে এলো সহসা সহজেই থামবে নেই ভরসা।। দুপুরেই নেমে এলো সন্ধ্যা না বুঝে ফুটেছিল রজনী গন্ধা অঝোর ধারায় ঝরছে বরষা।। দাঁড়িয়ে দুয়ারে দেখেছি সহসা বৃষ্টির ভারে ঝরে পরা বিদিশা পাপড়ি দলে এসেছে অতিথি তাকে দেখে নেচে উঠে বন বীথী। কি যে হবে তার পরিচয় সে কি আজ আমার হতে চায় মনে […]
আমি একা, স্বপ্নের মত একা!
আমি একা, স্বপ্নের মত একা! আমি একা, স্বপ্নের মত একা! আমি একা, স্বপ্নের মত একা! নদীর মত জোয়ার ভাটায় ফাঁকা মেঘ স্নানে শুদ্ধ হয়, যেন স্বর্ণলতা, চাতক বুনে তৃঞ্চা বুকে দীর্ঘশ্বাস সাঁটা আমি একা, স্বপ্নের মত একা! কবিতার জরায়ুতে বেড়া উঠা স্বপ্ন মিথকালের ঢেকে থাকা, মৃত্যু শিকড়, পলে পলে স্তর মৃত্তিকার গহীন আঁধারে খুঁজে ফেরা […]
মেঘ মিদুর
আজি মেঘ গরজিছে শ্রাবণ আকাশে গুরু গুরু ডাকে দেয়া সুবাসিত বাতাসে।। ঘনঘটা বাজে শোন পিয়ালের বনে উথলে বিরহ জ্বালা প্রিয়ার মনে এ লগনে তারে বলা যায় কি আভাসে যদি না বাতাস বহে বকুল সুবাসে।। ধীরে ধীরে বরষনে মন নিশীথে পুলকিত হরষে চায় তারে দেখিতে না দেখিয়া তারে ভাবি নিরলে বসে সেও বুঝি ডাকে মোরে এমন […]
নীলাভ জোছনা
একদিন একবেলা ভালোবাসা ছিল যে তোমার তারপর একরাশ জুঁইফুল পাঁজরে পোষ মানেনা এঁকে যাই স্পর্শের ছবি তাতে ভীড় নিঃসঙ্গতার জীবন কোটেশন দেয়-স্বপ্নাচ্ছন্ন মন স্বপ্ন জানেনা। নীলাভ ঘাসফুল নিয়ে বসি প্রিয় নদীটার পাশে ম্রিয়মান সময় শেষে আরেক সন্ধ্যা গিলে খায় বুকের বধ্যভূমি দেয় নিশ্চিত নিশ্চয়তা মাসে মাসে কেউ আসবেনা-বহুদূর জীবন থেকে দেবালয়। কষ্ট হলো আমাদের সবচেয়ে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













