ভাবতে লাগে ভয় ।
//তৌহিদ উল্লাহ শাকিল// জ্বালানি তেলের বাড়ে দাম নেই কোন কাজ কাম। বাসের ভাড়া দ্বিগুণ হল এবার সবাই হেটে চল। শেয়ারের রোজ পড়ে দাম একেই বলে বিধি বাম মন্ত্রী বলেন হেসে কথা এসব শুনে লাগে ব্যাথা। খুন খারাবী রোজ হয় ঘর থেকে বেরুতে ভয়। আতংকের মাঝে করি বাস নেতারা পারেনা দিতে আশ্বাস। […]
প্রকৃতি ও ভালোবাসা
//তৌহিদ উল্লাহ শাকিল// সোনালী ধানের শীষ দেখে কৃষকের মনে যে আনন্দ উল্লাস খেলা করে , তার চেয়ে তুমি কম কিসে ছিলে । রাতের আকাশে রুপালী চাঁদের আলোর ছড়াছড়ি দু’জনার চারপাশ।দুর থেকে ভেসে আসা অচেনা পাখির ক্ষীণ কলতান, নির্জন ভূমে রাখা হাতের উপর হাত আর অধরের মিষ্টি হাসি। নীরবতার মাঝে ভালোবাসার সুধা করে পান , ধীরে […]
বন্ধুর পরিচয়
শখের বশে সুজন-সুমন দেখতে গেল বন ঝর্ণার নৃত্য পাখির কুজন ভরে দিল মন । ক্লান্ত দেহ করতে শীতল বসবে গাছের নিচে হঠাৎ দেখে বন্য ভালুক আসছে তেড়ে পিছে। কালো দেহের বাত্তি দেখে পিলে চমকে যায় সুজন চড়ল গাছের পরে সুমন গাছ তলায়। সুমন বলে বন্ধু তোমার হাতটা একবার দাও বিপদ থেকে জলদি আমায় উদ্ধার করে […]
ফেসবুককাব্য
ফেসবুককাব্য-১১০ আচ্ছা আর কাব্য নয় এবার আমরা গদ্যো হবো জীবনতো আর পদ্য নয় জীনতো এক গদ্যলেখা ছন্দ ছাড়া মাত্রা ছাড়া বালুকাময় মরুভূমি উত্তাল ঢেউ সাগরের উচু নিচু পাহাড় ভূমি। আচ্ছা আর কাব্য নয় এবার আমরা গদ্যো হবো ফেসবুককাব্য-১১১ কবিতার শরীরর জুড়ে যে সৌন্দর্য খেলা করে তার স্পর্শ আমাকে ছুঁযে যায় আমাকে আপ্লুত করে আমি কেবলি […]
ঈদের কথামালা
চারপাশে কত রঙের খেলা করে প্রভাত থেকে মধ্যরাত একাকী আমি নিশ্চুপ,নিরবতার চাদরে ঘেরা অভিশপ্ত গুহায়। টিভি চ্যানেল গুলোয় ঈদের সম্প্রচার আর বিরক্তকর বিজ্ঞাপন কারো ফোনালাপে কান্নার সুর মিলায় বাতাসে প্রবাল হাওয়ায় ধুসর সাদা মেঘমালা খেলা করে অম্বর ঘিরে আপন মনে এখানে সেখানে ব্যাস্ততার আর উল্লাসের চিহ্ন , ঝলসানো আধ-খাওয়া কাবাব,বিরায়ানী আর খুলে রাখা কোল্ড ড্রিঙ্কসের […]
মাতাল
দুই ঢোঁক পেটে চালান করেই কবিতার বই নিয়ে বসা পরা যায়, সোনালি-রূপালী বর্ণগুলোর পীঠে পাখা লাগিয়ে উড়িয়ে দেয়া যায়, গিলোটীন চাঁদটাকে হ্যাঁচকা টানে নামিয়ে এনে, ফালা ফালা করা যায় প্রিয় কোন মুখ। পরবর্তি দুই ঢোঁক মাথাচাড়া দিয়ে উঠলেই অনায়াসে নিথর শরীরে ঢেউ তুলে নৃত্যে নৃত্যে আসর জমানো যায়, চ্যাংদোলা দিয়ে বাদুরের সাথে কাটিয়ে দেয়া যায় […]
কবিতা : নীল পকেটের খসড়াগুলো (৩ … শেষ চিঠি )
১. রোদ বিক্রেতা … এই জানালায় রোদের আসা যাওয়া নিয়মিত ছিল এখন বহুতল ডেভোলাপগুলো ব্যারিকেড বেঁধে দিয়েছে , অঘ্রাত রোদগুলো চুপটি মেরেছে ইন্দ্রিয়হীন গলিখুঁজিতে । স্বভাব শহরে মেয়ে তুমিওতো বেশ আনকোরা শুকনো ঋতুতে আপ্লুত রোদের ইচ্ছে নাও থাকতে পারে যদি চাও আসতে পারো আমার মুঠোতে জমানো রোদ আছে একমুঠো রোদ তোমার জন্য বিক্রি করবো এক […]
চোখের ভাজে পাহাড় আছে
চোখের ভাজে পাহাড় আছে কলরব তার সকাল-সাঝে মাঝখানে তার ছোট্ট নদী দু-পাড় উষ্ণ ধারা ধারার মাঝে নোনা স্বাদ তাতে কষ্টপাড়া। চোখ আকাশে রূপ পাল্টায় কখনো হাসায়, কখনো ভাসায় কখনোবা চোখালয়ে হঠাৎ মেকি সঙ উচ্ছলতার পুকুর মাঝে এক ফোটা নীল রঙ রঙের মাঝে জীবনযুদ্ধ যুদ্ধে পরাজয় পরাজয়ের ক্লান্তি শেষে জলের ধারা বয় যায়না বাধা সেই ধারাকে […]
সংসারসংবর্তি
সঙ যেখানে সার হয়ে জাগিয়েছে অম্লমধুর অনুভব, তারও বিপক্ষে দাঁড়াই আমি; নীলপদ্ম আর বোষ্টমীর পালা তো কবেই সুদূরে বিলীন… লক্ষ্মীন্দর অধুনা মরে যায় যে বিষাক্ত ছোবলে তার প্রতিকার নেই আর— উঠোনে লাশকাটা রক্তের দাগ চাটে নেড়িকুত্তা— বাতাসে বিবমিষা ভাসে কবেকার, সর্পসাথীর চোখ এড়িয়ে বাল্মীকি হাতছানি কেটে দেয় সুতার সম্পর্ক; নাটাইয়ের টান ভুলে কোথায় উড়ে উড়ে […]
ছড়া : মেঘের ছেলে
মেঘের কায়ায় বিকেল হলো গোলাপবর্ণ চোখের মায়ায় তুলো রঙের অরণ্য নীলছে কুলায় জিরোয় ডানা ফের সায়াহ্ন পেঁজা পাতায় রাখা আছে পদচিহ্ন রাখে ফিরায় যতো কথা নোনা উষ্ণ কী ! গান শুনায় চোখ বুজে যায় চৈতন্য কে তন্তুবায় ! মায়া মাখা স্বাধীন স্বপ্ন আকাশ কাঁথায় শব্দ বুনে করে যত্ন হেথায় সেথায় আলোর খেলা বিস্তীর্ণ ডানাঝাপটায় কাব্য […]
নী ল কা ন্ত….
নীলকান্ত বলেছিলো উদোম হতে যদি কিনা দেখতে চাই নিজের স্বরুপ আমি হতে পারিনি জড়তা আমায় বেধেঁছিলো নীলকান্ত বলেছিলো চোখ ঢাকতে যদি কিনা অন্ধের সঙ্গী হতে চাই আমি হতে পারিনি কেননা আঁধার আমার জন্মান্তরের বিবাদ বন্ধু নীলকান্ত বলেছিলো ঝাঁপ দিতে যদি কিনা উড়তে চাই পাখির মতো আমি দিইনি; শূণ্যতাকে ভীষণ রকমের ভয়! নীলকান্ত বলেছিলো নগ্ন হাতে […]
আলোকিত পথ চলা
আকাশ ছেয়ে গেছে নক্ষত্রের ফুলে সেখান থেকে ঠিকরে আসছে আলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্ষিকে স্বজন ভেবে, না জানা আলোকবর্ষ দূরত্বে রয়েছে এই নক্ষত্রগুলো তারপরও কতো কাছে, কতো না চেনা, অগণিত ঘুমহীন মানুষ দেখছে আকাশের আলোকসজ্জা, তাদের সাথে আমিও তাকিয়ে রয়েছি আকাশের পানে সঙ্গে রয়েছে অনাবিল আনন্দ আর অসীম আশা। যখন সন্ধ্যা তারা পশ্চিম আকাশে জেঘে উঠে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


