ক্ষুদ্র গ্রহ-গ্রহান্তরে,নক্ষত্র-নক্ষত্রে রণ,
এক বিভব সহন মায়া
পুঞ্জিভূত স্বপ্নে দাহ, বিড়ি পোড়া যৌবন।
সুখ অন্তঃসহন কাল
গর্ভে গোত্রহীন, জাতী-জ্ঞাতিহীন গর্ব অবস্থান
নিরব যাতনা ক্ষেত্র, ভুমি, ভুবন, গাত্রস্থান।
এই চুম্বন ললাটে, দেহ পরিত্রান
একটু সুখ-আহ্লাদ, একটু নিকট অবস্থান
দেহ লবে কামনা সিদ্ধ জাতীস্বর।
পিতার পৈত্রিকদায়, জননীর মাতৃগর্ভদায়
সব মিশায়ে গেছে ধূলিঝড়ে
উড়ায়ে গেছে লক্ষ-কোটি জ্যোনি তরে।
পিছায়ে গেছে সব, লুটায়ে গেছে রব
আজ স্বপ্নযাত্রীর কল্পবিলাষ দিন
নিঃশ্বাস দৈন্যতার দায়ে, চলতে পথে পায়ে-পায়ে
এই হল ছুটি বুঝি মমতার দিন।
by অবিবেচক দেবনাথ
অস্তিত্বহীন বস্তু নিয়ে বেশীরভাগ মানুয়ষরই কোন আগ্রহ থাকেনা, আমি সে রকম একটা অস্তিত্বহীন বস্তুমাএ। নিজের সমন্ধে এরচেয়ে বেশী বলা আমার জন্য অযৌক্তিক।
16 Responses to এই হল ছুটি বুঝি মমতার দিন
You must be logged in to post a comment Login