Added on আগস্ট 13, 2011
অবিবেচক দেবনাথ
এমন বন্ধুত্ব চাই
জীবনের বেলাভূমির অন্তঃসমীকরণে বসি
হিসেব মিলাই পিথ্যাগোরাসের সূত্র ধরে
কিংবা নিউটনের মহাকর্ষের সূত্র নিয়ে
ভাষ্করাচার্য্যের জ্যোতিবিদ্যার সূত্রও রেখেছি
সব তত্ত্বধারায় রাসায়নিক সমীক্ষা টানি, পেয়েছি এক অন্তঃমিলন শিক্ষা
যে শিক্ষার ভাববস্তু হল টান।
এই টান পরস্পরের যোজন-বিয়োজনে কিংবা ইন্টিগ্রেশন-ডিফারেনশিয়েশনে প্রমানিত
ফলাফল তার ২৮৪ ও ২২০ এর উৎপাদকসমূহের যোগফলের সমতুল্য।
অন্তরের দৃঢ়তার দিকে পল্লব কুঁড়ি চাহে
কিংবা চাহে আকাশের তাঁরাদের মিলনাত্নক রশ্মির দিকে।
বন্ধুত্ব তেমন হওয়া চাই
যার বন্ধুত্ব মিলবে দৃঢ়তায় কিংবা কামনাশূন্য ভাববোধতায়
এমন বন্ধুর দুয়ারে আমি করাঘাত করতে রাজী অনন্তকাল
কেননা, তার মধ্যে যোগ-বিয়োগ কিংবা গুন-ভাগের কোন প্রভেদ নেই
আর তার ফলাফল ভগ্নাংশের শতভাগ নিশ্চিত।
by অবিবেচক দেবনাথ
অস্তিত্বহীন বস্তু নিয়ে বেশীরভাগ মানুয়ষরই কোন আগ্রহ থাকেনা, আমি সে রকম একটা অস্তিত্বহীন বস্তুমাএ। নিজের সমন্ধে এরচেয়ে বেশী বলা আমার জন্য অযৌক্তিক।
4 Responses to এমন বন্ধুত্ব চাই
You must be logged in to post a comment Login