শৈলী বাহক

কালের খরায় হৃদবরষা

কালের খরায় হৃদবরষা
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ঝরে যাও তুমি নন্দিনী প্রিয় গ্রীষ্মের আর্তনাদে
খরারা ডাকছে তোমাকে ভীষণ, মাটিও যে খুব কাঁদে
জলহীন চোখে বেদনার অনল শূন্যতা বয়ে চলে
সেই ব্যাথাভারে অবিরাম তুমি ঝরে পড় গলে গলে
শুকনো অধরে ধূসর ফাটল, হাসে নাই বহুদিনে
উপশম কর, প্রাণ মেলে ধর, রংধনু চুম্বনে
বরষা আমার নন্দিনী মোর, আমরা তৃষিত মরু
নৃত্যে জাগো এ বিষাদভূমে, গুড়ুগুড়ু ডম্বরু
আমরা সবাই পীড়িত দগ্ধ কালের অগ্নিবাণে
নজিরবিহীন নজরবন্দী নগর নির্যাতনে
ধুয়ে মুছে দাও ক্ষতপুঁজ-দাগ আমাদের কায়মনে
রিক্ত স্বর্গ শ্যামল সাজুক প্রেয়সীর আলিঙ্গনে

-অনিন্দ্য শরীফ

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login