চারুমান্নান

জলের বুকে আশ্রয় এই বর্ষায়

জলের বুকে আশ্রয় এই বর্ষায় সবুজ বন কুন্তল এই তো শীতে ঝরে ছিল পাতা পাতার মর্মর বেদনা,হাওয়ায় ক্রন্দন, বিরহ বেদনা ভুলে গাইলো কোকিল নবঘন সবুজ পত্র শোভিত বৃক্ষ। বট ফলের বিমোহিত সুবাস আগ বাড়িয়ে ডাকে বৌ কথা কও, কাঠঠোকরার রঙ্গিন বসন। পাতা ঝরার বেদনা ভুলে সবুজ বন এখন বর্ষা জলের বিন্দু বিন্দু ফোটার সতেজ স্ব […]

 নীল নক্ষত্র

আমার গানের মালা-হায় প্রেম

সুর এবং কণ্ঠঃ শতদল হালদার তালঃ কাহারবা লিঙ্ক এখানে- ওগো প্রেম খুঁজে ফিরি মিছে তোমাকে স্বপনে ও ধরা দিলে না আভাসে- তুমি মরীচিকা হয়ে আছ তেপান্তরে।। মরু তৃষা নিয়ে সাগরে ছোটে নদী মেঘ মালারে ডাকে অতন্দ্র মরু যদি, বসন্তের পথ চেয়ে জীর্ণ পাতা ঝরে এলে না এখনো মোর দ্বারে ভুল করে।। পারিজাতের গন্ধে মাতাল বসন্ত […]

 ফকির ইলিয়াস

‘প্রেম চিরন্তন নয়’: কবি শহীদ কাদরী

‘প্রেম চিরন্তন নয়’: কবি শহীদ কাদরী

বাংলানিউজের সঙ্গে কথপোকথন ‘প্রেম চিরন্তন নয়’: কবি শহীদ কাদরী —————————————— লিংক: পঞ্চাশ দশকের কবি শহীদ কাদরী। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। তাঁর কবিতা প্রজন্মের মননের প্রতীক। জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে। ১৪ আগস্ট ছিল তাঁর জন্মদিন। ১৯৭৮ সাল থেকে প্রবাসে জীবন-যাপন করছেন তিনি। বর্তমানে নিউ ইয়র্কে অভিবাসী।   কেমন আছেন ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ খ্যাত কবি শহীদ কাদরী? […]

 চারুমান্নান

আকাশ জুড়ে মেঘে ভেসে স্বপ্ন দেখায় সদ্য

আকাশ জুড়ে মেঘে ভেসে স্বপ্ন দেখায় সদ্য এখন বর্ষা, বেদের বহর নাও ভাসান। বেদের ছুঁইয়ে ঢাকা নাও। ভাসে বর্ষার জলে। এ ঘাট ও ঘাট। বেড়িয়ে ঘুরে দিগন্তের গাঁও। সিঙ্গা ফুকে। সাপ খেলা দেখায়। বেদের বহর যেন, চুড়ি মালা‍র মেলা। নাওয়ের ছইয়ে ঝুলে, পোষা ঘুঘু জোড়া। নলে নলে দিয়ে জোড়া, পোষা ঘুঘুর ডাকে,শিকার করে তিলা ঘুঘু। […]