ফটোরিয়ালিজমঃ চিত্রবাস্তবতার এক অবিশ্বাস্য জগত
ওপরের ছবিটি দেখুন। এটি ক্যামেরায় তোলা কোন ফটোগ্রাফ বা আলোকচিত্র নয়, বরং হাতে আঁকা একটি ছবি! অথচ বিশ্বাস করা কঠিন। এ ধরণের ছবিতে বাস্তব দৃশ্যের সূক্ষাতিসূক্ষ বিষয়গুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে হাতে আঁকা ছবি আর ক্যামেরায় তোলা ছবির মধ্যে পার্থক্য করা যায় না। বাস্তব কোন দৃশ্যকে ক্যানভাসে অবিকল অংকন করার এই চিত্রকলার নাম ফটোরিয়ালিজম […]
মেঘের দেশে
মেঘের দেশে ঢলে ঘন দেয়া সাজে ঢল ঢল গগন তলে ঢাক গুর গুর বাজে।। মৌ বনের ফুলে উতল হাওয়ায় দোলে ময়ূর কেকা তুলে দল বেধে নাচে।। পায়ে নূপুর বেধে রুম ঝুম ঝুম তালে ঢোলক মাদল সাথে খুকু মনি নাচে।
অভিযোজন
মামুন ম. আজিজ মনের চেয়ে বেশি অভিযোজিত আর কিছুই হয়না এত। জলচর মৎস থেকে বিবর্তিত হয়ে মানুষ সৃষ্টির ধারনা সেওতো সেই ডারউইন সাহেবের মনেরই অভিযোজন। পুরোটা বিজ্ঞান হলে কবেই সবাই এক বাক্যে মেনে নিত। সেই মনের কত অতীত ঘটনায় আজ মন আমার নিজেই হাসে । ১০৩ ড্রিগী জ্বর নিয়ে এইচএসসি পরীক্ষার প্রথম দিন হলে গেলাম। […]
ইচ্ছেসৃষ্ট পথের কাঠগড়া
অজৈব বস্তুকণার জৈব-পরিক্রমণ সূক্ষ্ম স্পন্দনের সুঁতোয় গাঁথা আমার আমি সম্ভাবনার বরপুত্র অথবা ঈশ্বর বেঁচে-থাকা-মানচিত্রের অন্তর্চেতনা দেহকাণ্ডে তথ্য-চেতনার উৎসব নির্দেশে পন্ড কামনায় পুনরুজ্জীবিত ধারণা-সহায় রক্তে অজৈব অণুর জৈব-জাগরণ যোগ-বিয়োগে বাইনারি দেহ ইন্দ্রিয়রা এভাবে বস্তুকণার উপহার প্রয়োজন যা লিখে ভরাই তথ্য-ভান্ডারের পাতা প্রকাশ্য গোপন দেহ এবং মনের জাগতিক সংগ্রাম যাপনের রোজনামচা দৃশ্যমান ধারণায় আমার রসায়ন অক্ষম নিয়ন্ত্রণে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


