সকাল রয়

মন মোহিত করা চলচ্চিত্র মনের মানুষ

মন মোহিত করা চলচ্চিত্র মনের মানুষ

গত ৩ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতে এক যোগে মুক্তি পেয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘‍লালন” উপন্যাস অবলম্বনে নির্মিত ছায়াছবি ‍মনের মানুষ। লালনের জীবনাদর্শন নিয়েই নির্মিত এই চলচ্চিত্রটি। ছবিটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সঙ্গীত পরিচালনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ। বাংলালিংক নিবেদিত ‘মনের মানুষ’ ছবিটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত। প্রযোজনায় ছিলো বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম লি:ও কলকাতার […]

 চারুমান্নান

লুটে না নেশা আমুদে আকাশ

লুটে না নেশা আমুদে আকাশ কবিতা লেখা হয় না আমার আলো জ্বলা দিনে,এখানে জীবন থাকে স্বপ্ন থাকে না; থাকে শুধু জীবন ব্যবচ্ছেদ দাগ বারবনিতার পথ চেয়ে থাকা,অপেক্ষা’ সাঁঝ মাখা রাতের দিনে ক্ষুধা মিটে না; দিনে পসরা সাজে না তারাদের,লুটে না নেশা আমুদে আকাশ বারবনিতার স্বপ্ন রাতভর সুরার নেশায় মাতম করে রাত, লাশ ঝুলে থাকে সিলিং […]

 কুলদা রায়

মুক্তিযুদ্ধের গল্প: কাঠপাতার ঘর

আমার বাবা আর ঠাকুর্দা দুজনে মিলে কাঠপাতার ঘর বানিয়েছিল। ছোটখাট ঘরটি। মাটির মেঝে। চালে কাঠপাতা। নতুন গাঁ থেকে বাঁশ এনে তিনটি মাঁচাও বানানো হয়েছিল। বড় মাঁচায় বাবা মা আর ভাইবোনগুলো। মাঝারি মাঁচায় বড়দিদি আর জামাইবাবু। ঘরটির একটি বারান্দাও ছিল। সেখানে আমার ঠাকুর্দা আর পাগল ঠাম্মা। দরমার বেড়া দিয়ে হু হু করে হাওয়া ঢুকত।  মাঝে মাঝে কাঠপাতার […]

 নীল নক্ষত্র

গায়ের ছবি

গায়ের বাঁকে ধানের ক্ষেতে বাতাস নাচে হেলে দুলে দেখরে তোরা খোকা খুকু দেখরে নয়ন ভরে। মাথাল মাথায় গামছা কাঁধে রাখাল চলে কাস্তে হাতে চোখ জুড়াল ধানের শীষে আকা বাঁকা পথের ধারে। দুষ্ট ছেলে মাতে খেলায় দীঘির জলে চড়ে ভেলায় মেঘের ফাঁকে রোদ যে হাসে ফড়িং নাচে গাঙ্গের চরে।