নিদালি
রাতটা কোনোরকমে কাটলেও যেন ভোর হতে চায় না সহজে। ঘরের মেটে মেঝেতে বিছানো খেজুরের চাটাইতে পড়ে থেকে এপাশ ওপাশ করাই সার। তবুও চোখ বুজে থাকতে চেষ্টা করে রহিমা। শরীরের ব্যথায় দু চোখের পাতা এক করতে পারেনি পুরো রাত। পাশে নাক আর মুখের বিচিত্র অথচ বিরক্তিকর শব্দের ওঠা-নামার মাঝে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আকবর। রহিমার স্বামী বলে কথিত […]
সাগর পাড়ের ছেলে
আমি সাগর পাড়ের ছেলে। ঢেউ এর গর্জন বুকে ঠেকাই সাঁতারাই সাগর লোনা জলে। আমি সাগর পাড়ের ছেলে। মাতাল ঢেউ এর তালে তালে, হাওয়া ধরে মনের পালে, ঝাউ শাখার শন শনানী, স্বরের চর্চায় গুনগুনানী। ঝিনুক কুড়াই মনের শখে, রূপার বালি অঙ্গে মেখে, বোনকে পরাই ঝিনুক মালা, মন ভরে তার হাসি দেখে। সাদা জামা, আলতা পরা, ঝাঁকে […]
মৃত্তিকার ভালবাসা
পবিত্র শূরার পাত্রটা বাড়িয়ে দিলেন ইজিয়েল। দীর্ঘক্ষণ এই করিডরে নিশ্চুপ হেঁটে আসার পর এটাই যেন অনেক কথা বলল। সুলতান তার এতদিন-কার বিশ্বস্ত সহ-নভোচরের চোখে না তাকিয়েই হাত থেকে পাত্রটা নিল। সমস্ত কর্মকান্ডগুলো একটা কথাই বলছে – বিদায়। করিডরের শেষ মাথায় দাঁড়ানো এই ছোট্ট দলটার বাকি সবার মনেও বাজছে একই সুর। তারচে’ করুণতর সুরে বাজছে সবার […]
কাল রাতে পথে পথে
কাল রাতে রাজপথ ধরে যতটা গিয়েছি হেঁটে, আলো আর আলো কৃত্রিম, নকল, সাজানো, চোখ ধাঁধানো চমক, তবুও স্বপ্ন নয়; একটা আধূলির ঝনকারে ঘুম ভেঙে যায়, কাঁপা কাঁপা হাত কেউ বাড়িয়ে দেয়, কেউ একজন, তারপর ঘুঘু ডাকা সেই স্মৃতি শৈশবের, যেখানে সবুজ সুখ অম্লান। কত কিছু ভোলা যায় না , কত জনকে ভিক্ষা দেয়াও যায় না, […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


