বৃষ্টির দিন এলে
বৃষ্টির দিন এলে বৃষ্টির দিন এলে তুমি কার কথা ভাব, কার মুখে ছিটিয়ে দাও বৃষ্টির ফোঁটা? তোমার পাপড়িভেজা চুলে পূন্যস্নানে যাব- অবিরাম তাই মেঘেদের পিছু ছোটা। কদমের রোয়াভেজা জলের স্পর্শ পেলে ভাবি হয়েছে সময়- এবার ঘরে ফিরে যাব। ভেজা চোখে ফিরে দেখি বৃষ্টির দিন এলে আনমনে তুমি যেন কার কথা ভাব! বৃষ্টির দিন এলে আমি […]
আবার বরষা এলো
আবার আকাশে জলপরীর আনাগোনা, মেলেছে তারা আবার জলদ ডানা; মেঘের রাজ্যে জারি হয়ে গেছে ডিক্রি∑ এই তো বৃষ্টি নামছে, নামবে শিঘ্রি! শুরু হয়ে গেছে রাখালের ছোটাছুটি, মেঘেদের সাথে ছেলেদের লুটোপুটি; যুবারা হাওয়ায় ভাসিয়ে দিয়েছে চুল, সিক্ত আদরে দুলছে কদম ফুল। মাঝিমাল্লারা দূরূ-দুরূ ভয়ে আছে∑ উঠেছে ফুলে দরিয়ার কালো ঢেউ; ত্বরা করে সব কিনারার হাল খুঁজছে, […]
পালাবার পথ নেই
মনে রেখ, তুমি যেখানেই ফেলছ পা─ গোপন অলিন্দে, আড়াল অলিতে-গলিতে; দেখ কিংবা না দেখ, সেখানেই উড়াচ্ছ তোমার ধুলি, সেখানেই রয়ে যাচ্ছে তোমার সাবলীল ছাপ! যতই নিরাপদ ভেবে স্বকীয় গোপনে চালিয়ে যাচ্ছ হাতের দশটি আঙ্গুল, সমস্ত আঙ্গুলের ডগায় ডগায় তুমি রেখে যাও তোমার ঠিকানা, এঁকে যাচ্ছ তোমার পথের মানচিত্র। মনে রেখ, সেই ছাপ ধরে ধরে তোমার পিছু ছুটছে তোমারই ওড়ানো […]
কালের খরায় হৃদবরষা
ঝরে যাও তুমি নন্দিনী প্রিয় গ্রীষ্মের আর্তনাদেখরারা ডাকছে তোমাকে ভীষণ, মাটিও যে খুব কাঁদেজলহীন চোখে বেদনার অনল শূন্যতা বয়ে চলেসেই ব্যাথাভারে অবিরাম তুমি ঝরে পড় গলে গলেশুকনো অধরে ধূসর ফাটল, হাসে নাই বহুদিনেউপশম কর, প্রাণ মেলে ধর, রংধনু চুম্বনেবরষা আমার নন্দিনী মোর, আমরা তৃষিত মরুনৃত্যে জাগো এ বিষাদভূমে, গুড়ুগুড়ু ডম্বরুআমরা সবাই পীড়িত দগ্ধ কালের অগ্নিবাণেনজিরবিহীন […]
শহীদ মিনার এক প্রতিবন্ধকতা
শিশির আজম: ‘৫২-র পর থেকে এই এক জ্বালাতন শুরু হয়েছে : যে কোন উছিলায় খালি পায়ে দাঁড়িয়ে পড়ো শহীদ মিনারের পাদদেশে। কেন? ঢাকার প্রাণ বুড়িগঙ্গা অক্সিজেনের অভাবে হাসফাঁস করছে। কেন? বিশ্বব্যাংকের সুপারিশে পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজি বন্ধ ঘোষণা। কেন? ধর্মগ্রন্থের পাতার ভাঁজে বিশ্ববিদ্যালয় […]
ধানমন্ডি ৩২ নম্বর
“শিশির আজম” – ক্রুশ, তুমি তো জগতের অনেকগুলো প্রজাপতিকে বাঁচানোর ক্ষমতা দেখিয়েছ। – যারা পুণ্যিপর্বতে অধিগমনের প্রত্যাশা ছাড়াই রক্তমাখা পেরেকে কবিতা লিখেছিল। – আর সেই বন্ধ দরজা যার বিরুদ্ধে প্রকৃতি ক্রমাগত অভিযোগ জানিয়ে আসছিল? – হয়তো সে প্রাচুর্যময় সমুদ্রে তার অশ্রুকে হাতড়িয়ে খোঁজে। – আর যারা পশুর বিক্ষিপ্ত হাড়ে অপরিসর গুহাগাত্র কুঁদে চলেছে? – ঐ […]
গাহি সাম্যের গান
গাহি সাম্যের গান তারুণ্য ছন্দে, ক্ষণে ক্ষণে দুলিবে প্রাণ। এসো হে সবুজ, গহণ আরণ্যক; আলো -ছায়াময় গোধূলিতে, শাণিত হবে শত প্রাণের হিল্লোল, তর্জন-গর্জনের ছন্দে বহিবে বির্মূত কোন তিমির রাতে। স্বচ্ছ ফেনিল তীরের বেলাভূমে, দাঁড়িয়ে ঠাই! করিব সত্যের অবগাহন। রক্তিম আভায় ভরিবে, জোৎস্না রাত। সুন্দর এক সকালের প্রতীক্ষায়! -Shabiha Suchi
–ইলশেগুঁড়ি বৃষ্টি
লবণ জলের রুপালী ইলিশ মিঠা জলের স্বাদে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ আসে ডিম ছাড়ার লোভে। রুপালী ইলিশ পদ্মার ঐ স্বচ্ছ জলে আসে উজান ঠেলে শ্রাবণের ইলশেগুঁড়ির বৃষ্টিতে ইলিশ ধরে জেলে। পদ্মার ঢেউয়ে জেলের নাও উতাল পাতাল নাচে শ্রাবণ বাদলে জেলে-মাঝি মুক্তার দাঁতে হাসে। ভুতুসোনা জল রংএ আঁকে ইলশেগুঁড়ি বৃস্টির জল আরও আঁকে পদ্মা পাড়ের ছোট্ট […]
প্রিয় স্বপ্ন
এখনো তুমি পড়ে আছো এই ছাইমাখা পৃথিবীর এক কোণে! দ্রুত বিশুদ্ধ হবার অভিপ্রায়ে তোমার অঙ্গুলি জ্ব্বলে সূর্যের জলে। তুমি কি দেখ না, নাকি দেখেছ? বানভাসে যখন ছাইগুলো উড়ে তোমার মুর্ছিত শরীর আমাদের দেবতাদের নখের ইশারাতে। আবার তুমি কি চাও, কি চাও এই ভিক্ষুর সমীপে; অনুন্নত মস্তকে? তুমি কি দেখ না পৃথিবীর প্রাচুর্যতা কেমন মুখ থুবড়ে পড়েছে পুজিবাদিদের ললাটের সামনে আনুগত্যের শেষ সম্বলটুকু দিয়ে? তুমি দেখেছ, চুপ থেকেছ আর ভিক্ষার ঝুলিটা প্রশস্থ থেকে প্রশস্থ করেছ। তুমি ভেবেছ, আমাদের […]
মুক্তমনা
মুক্তমনা – জসিম উদ্দিন জয় আমি পাহাড়ি ঝর্নাকে প্রশ্ন করেছি তোমার চোখে এত জল, চোখের জলে নামে ঢল, সুন্দরীতম রূপের ঝলমল, কে তুমি তোমার এত বল ? পাহাড়ি ঝর্না হেসে বলে আমি মুক্তমনা, বিলিয়ে দেয় রূপসাগরের যত ক্ষুদ্রকনা, মিলিয়ে দেয় মুক্তমনাদের যত শব্দকনা। আমি সাগরের টেউকে প্রশ্ন করেছি তোমার বুকে কেন এত গর্জন, বাতাসপ্রাণে ছুটে […]
মানবতার জন্য প্রার্থনা
মানবতার জন্য প্রার্থনা — জসিম উদ্দিন জয় — আল্লাহ তুমি মহান সর্বশক্তিমান, তোমার হাতেই রয়েছে সৃষ্টির বিধান, তোমার কাছে চাই মানবতার সমাধান। হে আল্লাহ বিচার কর অত্যাচারিদের নিষ্পাপ আত্মার মানুষ হত্যাকারিদের আধিপত্তর বিস্তার আর ক্ষমতার লড়াই, নিরিহ নিধন করে করছে শক্তির বড়াই। আল্লাহ্ তুমি, পরম দয়ালু আর রাহমান, তোমার হাতেই পৃথিবীর […]
কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা
কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা জসিম উদ্দিন জয় বঙ্গবন্ধু থেকে স্বাধীনতা, মানে একটি দেশ কবিতার খাতায় লিখি যতবার, গর্বিত তৃষ্ণায় শিহরণ জাগে ততবার, লেখার হয় না শেষ, একটি বাংলাদেশ। বঙ্গবন্ধু থেকে যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে মানচিত্র পৃথিবীর পাতায় আকাঁ যতবার আমরি বাংলায় গর্জে উঠি ততবার অহংকারে হয়না শেষ, একটি বাংলাদেশ। বঙ্গবন্ধু থেকে কাব্য, […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


