‌কবিতা

 চারুমান্নান

কালের বিবর্ণ হাসুলীর বাঁকে

কালের বিবর্ণ হাসুলীর বাঁকে ‍কালের বিবর্ণ হাসুলীর বাঁকে নিরব সময় বেদনা বিধুর কোজাগরী জ্যোস্না ভাবায় না, স্বপ্ন অবয়ব সব আমার করেছে লুট রাতভর আঁধার ঘরটায়! শুধু আমার সাথে এই বিলাসী বৈভব কেন? ভাবনার ইশারায় বৃষ্টি ঝরে শুধু সেই শিহরণ পুলকিত বটে, হূদয় পটে শুধু পুতুল নাচ শরীর যেন হাওয়ায় ভাসে বন্ধা ‍মেঘের পাঁজরে নিয়েছি ঠাঁই, […]

 নীল নক্ষত্র

মহাকালের ঘড়ি

ঘড়ির কাটা ছুটে চলে বাজে না বারোটা ঘন্টা মিনিট সেকেন্ড মেপে চলে অবিরাম অবসর নেই। আলো আধার ঝড় বৃষ্টি কাল মহাকাল ব্যাপি চলেছে চলবে। বসন্ত সন্ধ্যায় যদিও বা হয় পরিচয় মুছে যায় শীতের কঠিন বরফে কখনও বা ফিরে আসে পূর্ণিমা রাতে কখনও মরীচিকা হয়ে দূরে দূরে জ্বলবে। থামে না কাটা, হয় না সন্ধ্যা, বাজে না […]

 নীল নক্ষত্র

পথিক

পথিক হয়েছি আজ তাই পরেছি পথের সাজ। ঘুরেছি কত দেশ, সাগর, নদী, মহাদেশ। গিয়েছি অনেক বন্দরে এবং শহরে আমার দেশের মত পাইনি খুজে আহারে। দেখেছি ইরান তেহরান ওমর খৈয়ামের দেশ শাত-ইল আরব নদী সেখানে বইছে ধীরে বেশ। ওপাড়ে ইরাক বাগদাদ বসরা মনে জাগায় স্মৃতি আশুরা, জাঞ্জিবার, ক্যামেরুন, কেনিয়ার গভীর বনে বাঘ সিংহ কত ঘুরে কে […]

 নীল নক্ষত্র

নীরবে একা

কত আর থাকব বসে তোমার পথ চেয়ে কখন বলব কথা সঙ্গোপনে। বসে একা আপন মনে নিশীথে আখির কোণে না বলা কথার মুকুল ঝরে গোপনে। নিরাশার বালুচরে খুঁজি তোমায় একা পলকে হারাই দিশা প্রহর গুনে।

 চারুমান্নান

আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই।

আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই। ‍আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই। দিবা ঘুমে স্বপ্ন যাতনা বৃষ্টির বি‍রহ, বিচ্ছেদ কথক! ডুবে রয় ডাহুকী স্মৃতির গভীরে পান‍‍কৌড়ির ডুব সাঁতারে নেতিয়ে পরে কৃঞ্চপালক,বর্ষার বৃষ্টি খুঁজে ফিরে রৌদ্র পুঁই মাচায় বৃষ্টি ধোয়া সবুজ পাতা মেঘের সাথে পেতেছে দোস্তী; ঢলে পরা বেলায় চিক চিক সাঁঝ আলো স্বচ্ছ জলের নির্মল […]

 তাপস শর্মা

বলছে তাপস …..

বলছে তাপস ….. সব কিছু বাকি থাক আমার হিসেব খাতা জুড়ে, শুধু বয়ে চলবে তীব্র নিলাচ্ছ্ন্ন দ্রাঘিমারেখা,সময় থাকবে আপন বিস্তার নিয়ে, ডুবন্ত কাদা জলে একটু হাতরে মিথ্যে স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা,তুমি আরেকটু অতৃপ্তি দাও তারপর নুতন ভাবে শুরু করার পালা……

 নীল নক্ষত্র

তবুও জীবন

পৃথিবীর পথে প্রান্তরে ঘুরেছি আমি, দেখেছি ফুল ও পাথর সাজিয়ে রেখেছেন অন্তর্যামী। ভালবাসা দেখেছি, মমতা দেখেছি বন্ধু দেখেছি, শত্রুও দেখেছি, আরও দেখেছি অবজ্ঞা অবহেলা, প্রেমের সাথে বঞ্চনার খেলা। অবজ্ঞা উচ্ছাস পাশাপাশি চলে নদীকে যেমন বেধে রাখে দুকূল। হৃদয়ের হাটে চলে বেচাকেনা ভালো মন্দ যায় না চেনা। তবুও মূল্য বেশি, অনেক বেদনা অনেক যাতনা তারপরেও থেকে […]

 রাজন্য রুহানি

সনেট: কুটুমবাড়ি

ঘুরেফিরে পাখি বসে এসে আঙিনায় কূজনে কামনাগাঁথা উথলিত ক্ষণ ফাগুনের ফুল ঝরে চৈতন্য খরায় হাহাকারের আগুনে পোড়ে জমাধন স্বপ্নকে বন্ধক রাখে রাড় মহাজন চাঁদহীন রাতেরই ভাটিয়ালী গাই অদৃশ্য চতুরবাণে কাঁপে তপোবন সঙ্গমকান্ত তটিনী জাগে মোহনায় হুট করে দেয় ছুট পায়ের শিকল প্রপঞ্চ পাগলা টান করে বাড়াবাড়ি শপথে পথের সাথে দৃষ্টি দোলাচল টানাপড়েন মার্জিনে হয় ছাড়াছাড়ি […]

 নীল নক্ষত্র

চাঁদ জেগে ছিল

চাঁদ জেগে ছিল দ্বিপ জ্বেলেছিল তারা আমিও ছিলাম সাথে বসে তন্দ্রা হারা প্রেমের গান গেয়ে তোমার পথ চেয়ে।। নিভে যাওয়া দিনের শেষে সাগর তীরে গানের সুর  গিয়েছি ভুলে কথার ভিড়ে হৃদয়ে জেগেছিল ঢেউ তোমায় পেয়ে।। মিছে কেন খুঁজে এই চঞ্চল মন আবার আসবে কখন সেই মধু ক্ষণ অন্ত বিহীন ভালবাসার সিঁড়ি বেয়ে।।

 চারুমান্নান

সে যে আমার পিপাসার জলাধার!

সে যে আমার পিপাসার জলাধার! সে যে আমার পিপাসার জলাধার! যখন মেঘ চুঁয়ে চুঁয়ে পড়ে জল আমি সেই চুঁয়ে পরা ফোটা দেখাম ছুঁয়ে জলের স্বভাব আমাকে কাঁপিয়ে ছিল খানিক তোমার অভিমানের কষ্টের মত! স্বপ্ন যাতনার অভিপ্রায়সম, আর সেই দিন ছিল নদীর ভাটা শুন্য হাঁড়ির জলের মত নদী উঠলো ফুঁলে ফেঁপে জোয়ারের সম্মোহন শরীর কাঁদে মেঘের, […]

 নীল নক্ষত্র

প্রিয়ার ঘুম

আমার প্রিয়ার ঘুম ভাঙ্গাতে পাখি যেন ডাকে তার মন রাঙ্গাতে সুর তোলে মৌমাছি গান শোনাতে মুখে তার কি যেন আবেশ আছে লেগে। চোখ মেলে মিটি মিটি করে পাপড়ি এখনি ফুটিবে যেন পলাশ কুড়ি মেঘের বন্যা রয়েছে মিশে কুন্তলে গোলাপের হাসি যেন ঠোঁটে আছে লেগে। কাচের চুড়ি হাতে করে রিনি ঝিনি আজো যেন মনে হয় আগে […]

 মামুন ম. আজিজ

বাঁকা মনের সোজা লেখা

সব কলমেই লেখা হয় যদি থাকে কালি সব মরু- জমিনেতে হরেক পদের বালি। সব সাগরেই মাছ থাকে যদি থাকে জল প্রাণ না থাকলে পরেই হয় কিরে নিশ্চল? কালি শুধু লেখার জন্য প্রধান শর্ত নয় লেখক এবং কলমটিও সঠিক হতে হয়। সাগর তীরেও বালু থাকে, সেতো নয় মরু বৃক্ষহীন মরু বুকেও জন্মায় কিছূ তরু। জল আছে […]