সাহিত্য

 তৌহিদ উল্লাহ শাকিল

আহাজারী

এক পঙ্গু মুক্তিযোদ্ধার কথা উঠে এসেছে এই কবিতায় । অসহায় এসব মানুষদের আমরা পাশ কাতিয়ে যাই খুব সহজে

 রাবেয়া রব্বানি

অণুগল্পঃ-বাক্স

অণুগল্পঃ-বাক্স

বাক্স রাবেয়া রব্বানি -নাম কামের ব্যাপারটা পুরোপুরি কপাল বুঝলেন। তবে কি কপাল ভালোর দিকে গড়ালেও আমাদের কিন্তু একটু বুঝে চলতে হয়। তাই না? -তাতো ঠিক। -আরে আপনি জানেন রফিক সাহেব? আমি আমার ২০ বছরের প্রকাশনা জীবনে দেখেছি অনেক ভালো লেখক, মানে শুধু ভালো লেখেন তা না ইন্টেরেস্টিং করেও লিখেন তবু তাদের বই কখন বাজারে এলো […]

 শৈলী টাইপরাইটার

উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা: খুঁত ধরা ছেলে

বিলাতে চারিটি ভাই একদিন এক জায়গায় বসিয়া কথাবার্তা কহিতেছিলেন। তাহাদের আলাপের বিষয়, কে কি করিবে। সকলেরই মনে ইচ্ছা, একটা কিছু হওয়া চাই। সকলের ‘একটা কিছু’ত আর একরকম হয় না। তাই চার ভাই চাররকম কথা বলিল। একজন বলিল-‘আমি ইঁটের কারবার করিব। তাহাতে টাকা হইবে, আর ইঁট দিয়া আমার একখানা বাড়ি করিব।’ আর-একজন বলিল-‘দূর হ, তোর নেহাত […]

 কাজী হাসান

কবিতা পড়ার প্রহর এসেছে………

“শুনেছ, একটা বিয়ে হয়েছে। শুধু বেলী ফুলের মালা দিয়ে। কোন অলংকার না, কোন যৌতুক না……।” মা, বাবার কথা অবাক হয়ে শুনছে সে। “আর দেখ কালকের বিয়েটা। আনিস সাহেব কত না বেতন পায়! তার মেয়ের বিয়েতে দাওয়াত ছিল পাঁচশ মানুষের। তার পরে দিতে হয়েছে জামাইকে কত না কি? মায়ের থেকে বেশী মনোযোগ দিয়ে শুনছে, কিশোরী মেয়ে […]

 তৌহিদ উল্লাহ শাকিল

কষ্টের এক যুগ

  //তৌহিদ উল্লাহ শাকিল// সিগারেটের ধোঁয়া বেশ বিরক্তি লাগে জিতুর। তবু জিতু সিগারেট জ্বালিয়ে বসে আছে বাড়ির পেছনের মাঠে। সিগারেট কখনো পান করে না জিতু । প্রতিবছর এই দিনে একটি সিগারেট কিনে নেয় গ্রামের রহিম মিয়ার মুদি দোকান থেকে । রহিম মিয়া অবাক হয় কিন্তু কিছু বলে না । বছরের এই দিনটি  বেশ কষ্টের । […]

 রাবেয়া রব্বানি

দৃশ্যগল্প- শূন্য চেয়ার

দৃশ্যগল্প- শূন্য চেয়ার

শুণ্য চেয়ার (একটি দৃশ্যগল্প) রাবেয়া রব্বানি স্থান-এই শহরের একটি ছিমছাম গলি। একটি দোতালা বাড়ির ঝুল বারান্দা। একটি কালো চেয়ার। চরিত্র- (একটি ছেলে) ছেলেটি-একটি পঁচিশ বছরের ছেলে। (একটি মেয়ে) মেয়েটি-একটি বাইশ বছরের মেয়ে। দৃশ্য এক – শীতের অলস দুপুর।একটি ঝুল বারান্দায় একটি কালো চেয়ার।একফালি তেছড়া রোদ গায়ে মেখে ছেলেটি সেখানে বসে আছে। তার হাতে একটি গিটার। […]

 শৈলী টাইপরাইটার

সুকুমার রায়ের গল্প: “দাশুর কীর্তি”

দাশুর কীর্তি নবীনচাঁদ ইস্কুলে এসেই বলল, কাল তাকে ডাকাতে ধরেছিল । শুনে স্কুল সুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে এল । ‘ডাকাতে ধরেছিল ? বলিস কিরে !’ ডাকাত না তো কি ? বিকাল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল, সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে, তার নতুন কেনা শখের পিরানটিতে […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি, পর্ব-৪৬ (চতুর্থ অধ্যায়)

(পূর্ব প্রকাশের পর, নক্ষত্রের গোধূলি, পর্ব-৪৫) একটু পরে ট্রেতে করে গরম পিয়াজু আর দুই গ্লাস পানি এনে টেবিলের উপর নামিয়ে রেখে বলল নেন খেতে থাকেন আমি চা আনছি। নাও রাশেদ খাও। এমন সময় আলতাফ এলো। কিরে কোথায় গিয়েছিলি? জসীমের কাছে, আরে বলিস না ক্লাস করবে না নোট নিয়ে টানাটানি। হ্যাঁ নীলাও তাই বলছিল আমিও ভাবছিলাম। […]