সাহিত্য

 রিপন ঘোষ

ভার্চুয়াল জীবন (১ম পর্ব)

রাতে খাওয়া-দাওয়ার পর বালিশে হেলান দিয়ে আয়েশী ভঙ্গিতে ব্ল্যাক কফির মগে চুমুক দিতে দিতে নেট ইউজ করাটা রক্তিমের একটা বিশেষ শখ। অফিস চলাকালীন সময়ে ইন্টারনেট ইউজ করা হলেও ফেসবুকে সময় দেয়া যায়না। তাই রাতের এই সময়টায় সে মূলত ফেসবুকেই সময় দেয় বেশী। ফেসবুকের পাতা ব্রাউজিং করতে করতে রাহাতের স্ট্যাটাসে তার চোখ আটকে যায়। রাহাত এবং […]

 এন এন নিঝুম

মোহ চক্র

যুগ যুগান্তরে মানুষ পরকীয়ায় জড়িয়েছে তার মুলেও ছিল এর মোহাবিষ্টতা ।মানুষের খুব সাধারন একটা ধর্মই হল প্রাপ্তির পূর্ণতা নতুন এক ধরনের শূন্যতা সৃষ্টি করে যা মোহ দ্বারা ভারাক্রান্ত হয়। মানুষ তখন এই মোহে নতুন কোন আকাঙ্খা দ্বারা আবিষ্ট হয় যা খুব সাধারন ভাবেই নতুন কোন বিষয়ে প্রেম সৃষ্টি করে। অথচ পুরাতন প্রাপ্তির সীমার বিষয়ে তখন এক রকম ভ্রান্তি সৃষ্টি হয়,যা জটিলতার কারন।

 শাহ আলম বাদশা

শাহ আলম বাদশা’র গুচ্ছছড়া

চিকা একটি ছেলে কাঁদতেছিল নাকি গলাই সাধতেছিল? সে কথাটি বুঝে ওঠার আগেই আমার পায়ে কামড় দিলো বাঘেই! বাঘই নাকি কুত্তা ছিলো শ্যাওড়া গাছের ভূতটা ছিলো; দেখার আগেই ভয়ে হলুম কাত তখন ছিলো অনেক গভীর রাত। অট্টালিকায় কিসের থাবা বিস্ময়ে কন মা ও বাবা? আঁধাররাতের ব্যাপারখানা তখনো যে হয়নি জানা! এমনি সময় দৌঁড় দিলে এক চিকা- […]

 তৌহিদ উল্লাহ শাকিল

‘বান’ নেমেছে জীবনে

সন্ধ্যার আকাশে লাল রক্তিম আভা আলো ছায়ার অন্যরকম মায়া। নদীর কুলে কাশ বনে কাশফুলের মেলা, ডিঙ্গী আর কোষা নৌকায় মাঝিদের হাঁকডাক। দীঘল কাল কেশে ঢেউ খেলে নদীর মত নীড়ে ফেরা পাখির দল থমকে যায় তোমার হাসির শব্দে ,ঝর্না ভেবে ভুল করে। লাজুকতা নিয়ে পাশাপাশি বসে থাক সৌন্দর্যের এক অনন্য মূর্তি হয়ে । তোমার চোখে চোখ […]

 শৈলী টাইপরাইটার

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী: গুপি গাইন ও বাঘা বাইন

তোমরা গান গাইতে পার? আমি একজন লোকের কথা বলব, সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন, তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদীর দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারত না, তাই তারা তাকে খাতির ক’রে বলত, গুপি ‘গাইন’। গুপি যদিও […]

 শাহ আলম বাদশা

নতুন সার্ভারে নতুন ঠিকানায় নতুনরূপে সেপ্টেম্বর সংখ্যা ক্রন্দসী!!

নতুন সার্ভারে নতুন ঠিকানায় নতুনরূপে সেপ্টেম্বর সংখ্যা ক্রন্দসী প্রকাশিত হয়েছে!! ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধের সমাহার আশা করি সবার ভালোই লাগবে। অক্টোবর সংখ্যার জন্য এখনই সেরা লেখাটি পাঠাতে পারেন লেখকবন্ধুরা। তাছারা এ সংখ্যা থেকে পরীক্ষামূলকভাবে ”ক্রন্দসী সাহিত্য ব্লগ” চালু হয়েছে–এখানেও লিখতে পারেন। http://krondosee.webs.com/ এছাড়াও ৩৫০টি বাংলাব্লগের ঠিকানার সাইটটিও কাজে লাগাতে পারেন–http://sabmediamaster.blogspot.com/

 শৈলী টাইপরাইটার

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী: নরওয়ে দেশের পুরান

আমাদের দেশের পুরাণে যেমন দেবতা আর অসুরের গল্প আছে, পুরাতন নরওয়ে আর সুইডেন দেশের পুরাণেও তেমনি সব দেবতা আর অসুরের কথা লেখা আছে। নরওয়ের পুরাণে আছে, সেকালের আগে যখন পৃথিবী বা সমুদ্র বা বায়ু কিছুই ছিল না-তখন কেবল বিশ্ব-পিতা (All Father) ছিলেন। তাঁহাকে কেহ সৃষ্টি করে নাই, কেহ তাঁহাকে দেখিতে পায় না। তিনি যাহা চাহেন, […]

 শৈলী টাইপরাইটার

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: দেবদাস

প্রথম পরিচ্ছেদ একদিন বৈশাখের দ্বিপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না। ঠিক সেই সময়টিতে মুখুয্যেদের দেবদাস পাঠশালা-ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের উপর বসিয়া, শ্লেট হাতে লইয়া, চক্ষু চাহিয়া, বুজিয়া, পা ছড়াইয়া, হাই তুলিয়া, অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল; এবং নিমিষে স্থির করিয়া ফেলিল যে, এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুড়ি উড়াইয়া […]