নবীনের গান
১৩/০৫/২০১২ আমার ওয়েবসাইট
মা’গো ও’মা!কি রাখিবো চরণে তোমার?
মা’গো ও’মা!কি রাখিবো চরণে তোমার? মা’গো ও’মা! কি রাখিবো চরণে তোমার? যে চাঁদের কপালে এঁকেছিলে’মা, তোমার মুখের আদর মাখা, জ্বল জ্বলে তারার মত সোহাগি চুমা। তোমার সেই কোলের শিশু এখন, হাটি হাটি পায়ে, তোমারই আঁকা পথে, পথ চলতে শিখেছে’মা। বড় হয়েছে এখন তোমার সন্তানেরা’মা, পুষ্ট শরীর, ব্যাঘ্র গর্জনে, দর্পভরে, তোমার প্রজন্ম দেখ উঠছে বেড়ে। তোমার […]
কি দিয়ে পুঁজিবো তোমায়?
কি দিয়ে পুঁজিবো তোমায়? কি নিয়ে শুধাবো? আমরা যৌবনের দূত, আমরা নতুন! আকাশ ভরা স্বপ্ন চোখে, লক্ষ তারার মেলা, দিশে হারা বেহুলা ভেলা, স্বপ্ন ডানায় ভাসে। >>>>>ভেঙে মোর ঘরের চাবি,নিয়ে যাবি কে আমারে কি হেরিবো চোখে আজি? খরার তীব্র দাবদাহে, বসন্ত গেল গড়িয়ে! বিধু মাঝির খেঁয়াঘাটে, নৌকা নাহি চলে, নদীর বুকে চর জেগেছে ঐ,বালুয়াড়ির ঝড় […]
ভাল থেকো,
ভাল থেকো, আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, রোদ,বৃষ্টি, নীল আকাশ। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, ঐ দিগন্তে উড়ে যাওয়া পাখির ঝাঁক। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, তৃণলতা,বৃক্ষ, সবুজপাতা। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, কালো রং এর বৈশাখি মেঘ। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, আকাশে উড়ছে রঙ্গিন ঘুড়ি। ১৪১৯@১ বৈশাখ,গ্রীষ্মকাল।
কয়েকটি বৃষ্টি কাব্য
১. বৃষ্টি হোক ঝুম বৃষ্টি বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজো তুমি ভিজে আমার মন// ২. চোখের কার্নিশ ভিজে যদি গোপন কষ্টের জলে জিজ্ঞেস করলে বলবো আগাম বর্ষা এসেছে চলে// ৩. আজ আকাশটা মেঘলা বৃষ্টি হতে পারে তোমার হৃদয়ে একটি জলাশয় সৃষ্টি হতে পারে// ৪. আমি মন ভাসাবো বৃষ্টি জলে বুক ভাসাবো নোনা জলে আয়রে বৃষ্টি ছুঁয়ে […]
চৈত গাজনের মেলা
চৈত গাজনের মেলা চৈত মাখা রোদ তাপের ঝিলিক বাড়তে থাকে, পুকুর জল শুকাইছে সবে পারের তালগাছটা নড়ে চড়ে উঠে হাওয়ায়, দূরদূরান্ত হতে মেলা প্রেমী আসে দল বেঁধে; ন্যাপথলিনের গন্ধ সাঁটা বাক্স খুলে নতুন জামা সালোয়ার পরে বছরের এই একটি দিনে বাতাসের উজান ঠেলে ,,,,, চৈত গাজনের মেলা, বসেছে শতায়ু বট বৃক্ষটির ছায়ায় ফুল্লরী ভাজা আর […]
২১শে ফেব্রুয়ারী~~~~~ ২১শে ফেব্রুয়ারী~~~~~
২১শে ফেব্রুয়ারী~~~~~ মোরা নগ্ন পায়ে যাব হেঁটে, ফুল ভরা ডালা হাতে শহীদ বেদীর র্মম ছুঁয়ে, উঠব গেয়ে মন ছোঁয়া গান।। আমার ভাইয়ের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি~~~~~~~~~~~~~~~ এমনি ভাবে কথা শিখা, মায়ের বোলে স্বপ্ন আঁকা ঐ গানটা শহীদের তরে, মায়ের বোলে রেখেছি গেঁথে।। মন মননে কালের ধারায়, ঐ গানটা রক্ত মজ্জায় মিশেছে […]
তোমাকে জানা হলোনা
তোমার সবকিছু কেমন ঘোরলাগা সন্ধ্যায় অস্তমিত সূর্যের আলোকছটার মত। কখন ও লাল, বেগুনী , নীল কিংবা অন্য কোন রং মাদকতাময় আবেশী ঘ্রাণ , কখনো কাছে ডাকে , কখনো পিছু ছুটি ভুলে জাতি-জাত বৈষম্য সব। তোমার সব অচেনা মনে হয় দূরের পথের একাকী পথিকের মত, ক্লান্ত এবং অবসাদ গ্রস্ত। অধরে তোমার হাসি মুহরতে মুহরতে রং […]
আমার কবিতা এখন স্বাধীন
আমার কবিতা এখন স্বাধীন আমার কবিতা এখন স্বাধীন মুক্ত আকাশ,খোলা বাতাস, নিত্য অবগাহন রাত দিন মেঘ ভেজা উড়ন্ত চিল, এখন আর গুলি বিদ্ধ হয় না। মুক্ত ভুমির সবুজ ঢেউ খেলা দিগন্ত ছুঁয়ে, উড়ে যায় সারি বেঁধে পাখির ঝাঁক নির্মল সুখে। ডিসেম্বর এলেই সাদা কবুতর, ঝাঁক বেঁধে উড়ে মহা উল্লাসে; খসে পরা শুভ্র পালক ছুঁয়ে আমার […]
ধিক্কার জানাই আমি ধিক্কার
//তৌহিদ উল্লাহ শাকিল// সভ্যতা আমাদের চারপাশে , তাই উল্লাস করি সতীদাহ প্রথা থেকে গ্রীসের অলিম্পাস দেবতা হারকিউলিস সততা ন্যায় অন্যায়ের বিরুদ্ধে হাজারো মিছিল এই শহর থেকে অন্য শহর, যুদ্ধ ক্ষেত্র থেকে রক্তের কালো দাগ। সভ্যতার বিজয়ে উল্লাসিত মানব জাতি ছুড়ে ফেলেছে অনেক বর্বরতা , এরপর ও কিছু মনুষ্যরুপী হায়নার দেখামেলে লোকালয় ঘেরা সভ্যতায়। হিংস্র বাঘের […]
অবিনশ্বর পৃথিবীর গান
নিজের জীবনটাই হলো কুয়াশার আবরণে জর্জরিত যেখানে মিশেছে তারকা লতা অন্ধকারে সমূহ সঙ্গম চিতানলে ভস্মীভূত হয়েছে প্রকৃতি প্রান্তর প্রাঙ্গন চোখ ভাসিয়ে রেখেছো জলে এখনো আগুন রান্নায় নয়নের মার ঘরে উঠেছে চিটচিটে গুড় চিড়া তার শাখায় শাখায় আলোড়ন তুলে বসন্ত বাউরী মাতাল পূর্ণিমা রাতে হিমেল হাওয়া দুলতে থাকে প্রজাপতি চাঁদ রহস্য কত রহস্য গভীরে পৌঁছো যত […]
মুক্তিযোদ্ধার রক্ত কথন
মুক্তিযোদ্ধার রক্ত কথন রক্তমাখা পিরান, আমার বন্ধুর বাহে সেই একাত্তরে যুদ্ধে গিছুনু হামরা। বন্ধুরা ৬/৭ জন আইছিনু এক দলে, সমুখ যুদ্ধ হানাদার সাথে; কার্তুজের বিদীর্ণ আওয়াজ হটাত এক বন্ধুর গাওত লাগল হানাদারের গুলি, লুটে পরল ঘাসত। সবুজ ঘাসত রক্তের ছোপ ছোপ দাগ, দানা বেঁধে আজও মুক্তির গান গায়। ঐ বন্ধু পিরান নিয়া গেনু বন্ধুর বাড়ী, […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


