সন্ধান !
জানি, একদিন কিছুই থাকবে না, না আমি, না তুমি ; না আমাদের দুঃসময় । সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে ঘরে ফেরার মতই আমরা , আমাদের আনুসঙ্গিকতা ফিরে যাবে ঠিকানাহীন কোনো অজানায় । জানি, এমনই হয় । কিন্তু আমাদের স্পর্শহীন উষ্ণ আবেগ আর ওই বুকের মধ্যিখানে গুমরে কাঁদা ব্যাথাটা ? আমি খুঁজেই পাই না, এর সমাপ্তি কোথায় ! […]
কত বদল এই আমাতে !
তুমি নেই – মনে হয় যেন কত শতাব্দী কেটে গেল , কত বদল এই আমাতে ; এমনিতেই তো এই বদল হতো – হয়ত এমন করে হতো না – হয়ত এভাবে হতো না । এখনও প্রায়শই স্টেশানে বসে থাকি ; আগেও যেমনি বিকেল-সন্ধ্যা-রাত্রি অবধি থাকতাম । এখনও যথা নিয়মে ট্রেন আসে , আবার স্টেশান ছেড়ে চলেও […]
আজ বছর পঁচিশ পরে
পঁচিশ বছর ধরে বদলে ফেলেছি নিজেকে আপন স্বত্তা থেকে তোমার চাওয়াতে । বেলা অবধি অলস গড়াগড়ি বিছানাতে ; ছেড়েছি ! তাও ছেড়েছি । মহবুত বাহুর প্রচন্ড শ্রমিক আজ রোদ-সহনিয়া এ দেহ ! বলেছিলে , “ভালবাসতে অর্থ লাগে ; ভালবাসাকে আগলে রাখতে লাগে তার প্রাচুর্য !” আজ বছর পঁচিশ পরে , অর্থ আমার দ্বারে নিরর্থক লুটোপুটি […]
স্বাগতম, হে সুদূরের পথিক
আমার এ চিঠি লিখে রেখে যাই তোমাদের জন্য অনন্ত শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে, পথিক- এ চিঠি পড়ে যদি পার আমায় করো ধন্য। এ যুগের গান লিখে রেখে যাই পাখীর কূজনে উত্তর ফাল্গুনে, জানি তুমি সেদিন জানবে না আমায়, রাখবে না মনে। হেমন্তে বসন্তে জানিনা সেদিন বইবে কি দখিনা বাতাস গাইবে কিনা কোকিল, পাপিয়া ফুটবে কিনা কুমুদ […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


