সাহিত্য

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১৬

চেক ইন, ইমিগ্রেশনের ঝামেলা সেরে ওয়েটিং লাউঞ্জ। কিছুক্ষণ বসেই রাশেদ সাহেব পাশে বসা মনির হাত ধরে আবার গেয়ে উঠলেন ‘তরে লইয়া যাইমু আমি লন্ডনে—–,। মনিরা শুকনো কাঠের মত একটু হেসে হাতটা ছাড়িয়ে উঠে গিয়ে বাসায় ফোন করে খবর নিয়ে এলো গাড়ি পৌচেছে কি না। ওদের পৌছার খবর পেয়ে নিশ্চিন্ত হোল। মাইকে নারী কণ্ঠের ঘোষনা ভেসে […]

 তাহমিদুর রহমান

দুটি প্রকাশিত কবিতা

বিজ্ঞাপন আড়িপেতে শুনি স্পন্দন আর ঘ্রানের কম্পনে তন্নতন্ন করে খুঁজি জীবনের স্পৃহা আর জীবিকার সন্ধানে একতারা থেকে আজ বহু বহু দূরে মিনিটের প্রতিটি সেকেন্ড কাটে নিমজ্জিত হতাশায় অন্ধ আজও স্বপ্ন আমার, চিম্বুক পাহাড়ের চূড়ায়। নির্লজ্জ আমি, জানাই নিজেই নিজের বিজ্ঞাপন আজ অন্যের মতই সুযোগ সন্ধানী অশরণ। পাতিত্য একাকিত্বের দুঃস্বপ্ন, অদ্ভুত শব্দ গোধূলী- মদির অন্ধকারে বিষণ্ন […]

 তাহমিদুর রহমান

সায়েন্স ফিকশনঃ জন্মকথা

১ বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই মধ্যরাতে এক পশলা বৃষ্টি হলে মন্দ হয় না। ভাবে লিয়ান। অনেক্ষন ধরেই সিডি প্লেয়ারে গান শুনছে সে। ঘরে টেবিল ল্যাম্প জ্বলছে ঠিক তার বিছানার কাছে। এই আলোতে বিছানায় শুয়ে থাকতে বেশ মজা লাগে লিয়ানের। আলো আঁধারিতে মন কেমন যেন খেলা খেলে যায়। কিছু না ভেবেই অনেকক্ষন কাটিয়ে দেওয়া যায়। […]

 আহমেদ মাহির

মাঝরাত্তিরের অনুকাব্য :: ৭

১।। বিষাদের সুর ওই পুঞ্জিত মেঘমালায় মিলে গিয়ে শুভ্র-ধুসর বিষাদ-বর্ণ ছড়ায় ; কবেকার জমে থাকা মন-কোনে ব্যথা , গোধুলি-বিষাদে স্মৃতি যেন আজ রূপকথা ! আঁধার নামে – বড় নীরবে ; অস্ত যায় রবি সন্ধ্যাতারার স্পর্শে হারায় আঁধারের কবি ! ২।। বিদ্যুতের তারে মারা পড়ে শালিক আর কাক ; সৌখিনের সখ মেটাতে বিষ্ময়কাতর দৃষ্টি নিয়ে আপন […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১২

প্যান্ট সার্ট পরে গাঢ় অন্ধকার থেকে বেরিয়ে আসতেই তিনজনকে কেমন অচেনা মনে হয়। চেহারা বুঝতে না পারার কারণে হাসন আলি চান্দভানু , মমতা, আর জুলেখাকে আলাদা করতে পারে না। হোসেন মৃধা প্যান্ট-সার্ট পরে না। প্যান্ট-সার্টগুলো এখন মেয়েদের জন্যই গুরুত্বপূর্ণ বেশি। সারাদিনের মৃত্যুভয় আর নিজকে রক্ষার উত্তেজনার কারণে ক্ষুধা-তৃষ্ণা ভুলেছিলো চারজনেই। এখন নিশ্চিন্তে শ্বাস ফেলতে পারছে […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১৫

লন্ডন যাবার প্রস্তুতি শেষ। নেহায়েত যা একান্ত দরকার তাই কেনা কাটা করা বা পাসপোর্টে পাউন্ড এন্ডোর্স করা সবই করে ফেলেছে। যাবার দুদিন আগে যাতে কোথাও বের হতে না হয়। আজ মেয়েরা কেউ স্কুল কলেজে যায়নি। মেয়েরা সবাই উঠে নাশতা সেরে বাবা মাকে নিয়ে বসল। এ গল্প সে গল্প, আশা আকাঙ্ক্ষা কত কি এলো মেলো কথা […]

 লায়লা চৌধুরী

অনুগল্প: সেই ছেলেটি

আমার যে একটি জন্মদিন ছিল সে কথা বোধ হয় ভুলেই গিয়েছিলাম। ভুলেই গিয়েছিলাম আর দশটা শিশুর মতই একদিন এই জগতে আমি এসেছিলাম দু’টি মানব, মানবীর সংসারে, আমার আগমনে, আনন্দে আর সুখে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তারা হয়তো কখনো স্মরণ করেছিল আমার আগমনের সেই দিনটির কথা। কিন্তু কালের স্রোতে সেই দিনটিকে একদিন আমি ভূলে গিয়েছি। আর আমার […]

 তাহমিদুর রহমান

সায়েন্স ফিকশন: জিনিয়া

পূর্বকথাঃ ত্রিশ শতাব্দীর দিকে পৃথিবীর অবস্থা খারাপ হতে থাকে। পৃথিবীর বায়ুমন্ডল এতটাই দূষিত হয়ে পড়েছিল যে দিন দিন মানুষের বাসের অযোগ্য হতে থাকে পৃথিবী। সে সময়ে মানুষ ধারনা করেছিল মানুষ হয়ত মঙ্গল গ্রহতে বসতি স্থাপন করতে যাচ্ছে। কিন্তু তা আদৌ সম্ভব হয়নি।ঠিক এ সময়েই গুরুত্বপূর্ণ আবিষ্কারটা করে বসেন জীববিজ্ঞানী রোলেক্স রাইটন।তিনি প্রমাণ করেন যে মানুষের […]