পদ্য

 অবিবেচক দেবনাথ

কোন এক অজানা পরিতাপে

কোন এক অজানা পরিতাপে

আমি অমানিশায় বাতায়নে বসি রাত্রির কালো রেখেছি চোখের অঞ্জলিতে তারারা নির্গুমচোখে ছিলো তাকিয়ে স্মৃতির ভ্রুকুটিতে…. কোন সে আড়ালে বসে লক্ষীপেঁচা ডাকছে মনের ভীতি তাড়িয়ে আমি ভয়ের ম্লানতা ধরে আছি পথ চেয়ে…. জানি এ’পথেই তুমি গেছ চলে আস যদি এ’পথ ধরেই তুমি আসবে আমি আশা যতনে পুষেছি হয়তো ইশারায় ডাকবে। বুঝিনি বন্দিনী কি খুব পাষন্ড নাকি? […]

 চারুমান্নান

নিসর্গ পথে হাটবো আমি কবিতায় বিসর্জন

আমার সাথে রাত যাপনে নষ্ট রাত মিশেল কালের বাহানা আমাকে নষ্ট হতে আপ্লুতো করে ভৌতিক বাসনা আমার হূদপিন্ডকে ছিন্নভিন্ন করে হায়নার বিভৎস শিকাড় চাতুরি আমার মনের মাদকতাকে গোগ্রাসে গিলে ‍ফেলে উল্লাসে আমি লজ্জায় ধার চেয়েছি আকাশ পানে একটু রং এর নীল যে আলো জীবন বিভা আমি নষ্ট হতে বেঁচে যাই আমার আঁধার গুহা ভরবে সুবর্ণ […]

 সালেহীন নির্ভয়

অসত্য সপ্ন’কে স্বাগতম

জীবন থেকে সরে যায় জীবনের ছায়া আমি আমার ভেতর খূজি পলাতক আমাকে। বিমূর্ত আকাশে মূর্তিমান মেঘের ভেতর ভেসে বেড়ায় স্বপ্নের ডানা ডুবন্ত সাতারুর মতো মৃত্যুও যেন অসহায় আমার নিকট নেই তবুও আছে অসত্য সপ্ন’কে স্বাগতম আশরীরী আত্মায় আনন্দের আবহে…

 মামুন ম. আজিজ

স্বপ্ন খাঁচা

প্রভাতে একটা খাঁচার দরজা খুলে যায় রোজ রোজ , তোমার আমার জন্য কেবল। আজোবধি কোন ঠেলা ঠেলি হয়নি আমাদের মাঝে কে আগে খাঁচা মুক্ত হব সে নিয়ে আমাদের প্রতিযোগীতা নেই আমরা জানি ওটা অসুস্থ প্রতিযোগীতা। আমরা দু’জন বড্ড বেশী সুস্থ। আমাদের গায়ে রক্ত মাংস নেই , তবুও আমরা বেঁচে আছি কারনটা তুমিই একদিন ব্যাখ্যা করেছিলে, […]

 চারুমান্নান

মরা নদীর কান্না

মরা নদীর কান্না এই চৈত্র’এ শীর্ণ দশা খাল বিল নদী নালা,নদীর বুকে উঠেছে জেগে ধু’ধু বালুর চর। রৌদ্র তাপে চৌচির মাটি খাল বিল ডোবা নালা, মাঝির নৌকা পরে আছে ঠাঁই পায়ে হেটে পারাপার গন্জের হাটুরেদের। নদীর পাঁজরে তির তির করে যাচ্ছে বয়ে মরা নদীর কান্না স্বচ্ছ জলে পাতি হাসের জলকেলি মগ্ন শিকার নেশায় মাছরাঙা আর […]

 সালেহীন নির্ভয়

অমৃত অসুন্দর

প্রতিফলিত আদি শব্দের পুনরাবৃত্তিই প্রতিধ্বনি; মূল শব্দের পূনর্জন্ম চাদের বুক চিরে ফিরে আসা সূর্যকিরণ দিন শেষে দিনের প্রার্থনা_রাতের ভেতর। কাক পেরিয়ে তবুও…… কোকিলের সুমধুর কুহুতান_বসন্তে বিধাতার সুর। জলের পতনেই ঝর্ণার মহীয়সী রুপ পতিতাও তেমন মহান সমাজকর্মী খূবলে খায় হিংস্র যৌনতা!! নিঃশর্ত্য সত্য_বিদিবদ্ধ ঐশ্বরিক নিয়ন্ত্রনে মাকে শোষন করেই বেড়ে ওঠে মাকড়সা মূলত মিথ্যা ও অসুন্দরই সত্য […]

 অবিবেচক দেবনাথ

স্বপ্নলোকে আমার বাংলা

দিনের ক্লান্তি শেষে ছুঁয়েছি বিশ্রামের বিছানাখানী আমার দু‌’নয়নের তন্দ্রাঘুম স্বপ্নে নিল টানি। ঘুমের প্রথম স্বপ্ন; নিখিলের তরনী ফুল-ফল-পাখির সামরাজ্যে, আমার জননী আমার মুক্ত নিঃশ্বাস, উচ্ছ্বাসের নীতিমালা আমার প্রিতী অহংকার এই বাংলা। ঘুমের দ্বিতীয় স্বপ্ন;কলকল নদী স্বচ্ছপানি-মাছ-জলপতঙ্গ, চলছে অবধী আমার সাঁতারকাটা, হাত-পা ছুঁড়ে এগিয়ে চলা আমার নির্দ্বীধার সৈকত এই বাংলা। ঘুমের তৃতীয় স্বপ্ন;উঁচু গিরী-পাহাড় শৈবাল-ঝরনা-সবুজ রং, […]

 অবিবেচক দেবনাথ

নারী পদবিলাস

যদি মনটাকে জান,যদি পৃথিবীটাকে চেন চেয়ে দেখ তোমার চারিদিক, আকাশ-বাতাস আলোক সবখানে টানিছে পুরুষ, মুগ্ধধ্যানে নারীলোক। যদি কাননে তোল ফুল, যদি উল্লাসে যাও সাগরকূল আবেশের মনকে জিঞ্জাসা কর, কিসের বিচরন? সেযে, অন্তরেরপীড়া নারীর আর্তদোহন। যদি ব্যথায় মন ভাঙ্গায়, যদি বোধ কিছুতে না পায় দ্বিধাবিভক্ত কৌলাহলে মনটাকে টেনো….. দেখবে নারীর সুদর্শনীয় উল্লাস, আশা ব্যঞ্জন। এমনি পরতে-পরতে […]

 চারুমান্নান

আমি হয়ে উঠি স্বপ্নভুক চৈত্র এর ঘাস ফুল

আমি হয়ে উঠি স্বপ্নভুক চৈত্র এর ঘাস ফুল <!– –> নেহাত ভুলে থাকি দিনভর রাতটাকে বেলা শেষে যখন রাত নেমে আসে মনে পরে সেই আমায় একটু আশ্রয় দেয় কঙ্কালঘন দিনটা গেঁথে থাকে না শুধু ‍ঐ রাতটার জন্য অথচ এই রাত কোন কোন ‍নির্ঘুম বন্ধ পুকুর জলসম ইচ্ছা করলেই ঢেউর মাতম লাগেনা চাঁদ জেগে জ্যোস্না জলছবি […]

 নীল নক্ষত্র

দয়া কর হে প্রভু

(এই ছবিটি আমার তোলা নয়। ওয়েব সাইট থেকে নেয়া। সহস্র বা লক্ষ ছবির মধ্যেও কোন দক্ষ ফটোগ্রাফারের পক্ষেও এমন ছবি হয়ত একটি তোলা সম্ভব হতে পারে তাই আমার কাছে এটি অসাধারন একটি ছবি বলে মনে হয়েছে। আপনাদের কাছে?) হে করুণাময় পরোয়ারদিগার আমি গুনাহগার বান্দা তোমার। লা শরীক তুমি নিরাকার মহান রসুলে হাবিব তোমার প্রিয় আদম […]

 সালেহীন নির্ভয়

মুক্তির পর মৃত্যুফাদে বন্দিনী আমার মা

পৃথিবীর গর্ভে গণতন্ত্রের ভ্রণ বেডে ওঠে দুঃসহ বেদনায় দূর্নীতির দহনে নশ্বর নৈতিকতা নারকীয় স্বর্গ যেন যেন, কোন সত্য বিলাসী মিথ্যাপুরী পুনশ্চ পাপের পাহাডের ঢল…… দরিদ্র মানুষ ধষর্নের শিকার শিশু গুলোও বেড়ে ওঠছে শৈশবহীন সুন্দর ! শুদু শিল্পির তুলিতে আকা ক্যানবাস কবির কবিতা, কুমারীর স্বপ্নের স্বামীর মতো সন্তান দিয়ে সমৃদ্ধ করবে বাংলাদেশ : মুক্তির পর মৃত্যুফাদে […]

 চারুমান্নান

তবু আমার বসন্ত পথের আমিই পথিক

তবু আমার বসন্ত পথের আমিই পথিক <!– –> কেমন একটা বিদঘুটে ভাবনা দেখোতো? ভাবছি শুধু মিছে আনমনা রশি যখন ছিঁড়লো সময়ের টানে আর তখনি সেতো আসবে না জানি থাকবে না সাথে আমার তবু আমার বসন্ত পথের আমিই পথিক নেই স্বজন আছে শুধু বন্ধুজন প্রকৃতি আমার তবুও তার জন্য নিঃস্ব ক্ষণ অবচেতন মনের কষ্ট বৈভব সে […]