মায়া
সারাদিন ছোটাছুটির পরে গোসল খাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম। তরীর ভালবাসার অত্যাচারে গভীর রাতে ঘুম ভেঙে গেল। বাইরে নাকি অপরূপ জ্যোৎস্না আর কুয়াশার মাখামাখি। এই হাড় কাঁপানো শীতের মধ্যে তার সাথে হাতে হাত ধরে জ্যোৎস্না দেখতে হবে, মাঝে মাঝে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে হবে আর মধুর ভঙ্গীতে বলতে হবে – এই শোন তোমাকে আমি ভালবাসি, […]
দুই ঘর
স্বপ্নের শুরু হল বুক জুড়ে আছি, আকাশ আর মাটিতে সবখানে বাঁচি। নিচে কেও গায় গান উপরেতে হাসে, গায়েন তো ঘুম ঘুম যাবে দূর বাসে। আমি তো দেখিনা কিছু তবু বলি ওগো, তুমি কি ঘুমাও, নাকি ঘুমহীন জাগো? আমার তো দুই ঘর, মানব আর পিশাচ, একে অন্যের সাথে করি সহবাস।
একজন হাবিবুর রহমান ও বৃদ্ধাশ্রম
জুলাই মাসের তৃতীয় সপ্তাহ। বছরের এ সময়টায় সারাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। সেদিনও হচ্ছিল। বৃদ্ধাশ্রমের ঘরে বৃদ্ধ হাবিবুর রহমান সাহেব সারাদিন বৃষ্টি থামবার অপেক্ষায় থাকলেও বৃষ্টি থামল না। বরং বিকেলের দিকে বৃষ্টির বেগ বাড়বার সাথে সাথে ঝড় ও শুরু হল। তিনি ঘড়ির দিকে তাকালেন। বিকেল ৪টা ২১। ৬টার সময় পোষ্ট অফিস ঘর বন্ধ হয়ে যায়। নিবারণ […]
নাকফুলে গাঁথা অভিমান
পাবনী হবে বলে ছেড়ে দিলে হাত বালুরাজ সঙ্গী হয়ে রবে তোমার গায় তোমার শুভ্র সাজে আলো খেলা করবে দুপুর-সাঁঝের মাঠে দুপুর-সাঁঝের মাঠে আমার পা হলো বৃক্ষরাজ আমি রইলাম ঠায়; নিয়ে চোখে হাজার বিরক্তির পাতা হাজার বিরক্তির পাতা যেত উল্টে যখন বৈঠকখানায় পেতাম তোমার হাতের রং মাখানো পাপড় রং মাখানো পাপড় টিনের চাল থেকে নিয়ে যেত […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


