পদ্য

 খন্দকার নাহিদ হোসেন

নিলে নীল নীড়

সত্য কি –সত্য ? প্রতিটিক্ষণ খুলির ভিতর ধড়ফড় করে কিছু সত্য পদবাচ্য নিয়ে; যন্ত্রণার আলোর নিচের সত্য প্রখর সুখে যন্ত্রণার আলোর নিচে কি নেই? পুরো কৈশোর জীবনে একবারই ভালোবাসা হয় এই ভেবে ভেবে যাকে ভালোবাসলাম একবারই আজ অন্য কারো পাশে শুয়ে গভীর আবেগে ঘুমন্ত এক দেবীর মুখ দেখে দেখে ভোর হয় আর প্রতিটিক্ষণ পোড়া খুলির […]

 খন্দকার নাহিদ হোসেন

গুপ্তবিদ্যা

এ দেহটা নরক উত্তপ্ত আঁচে পুড়ছে মন বৃষ্টি মাথায় তুমি ডাকলে আমায়…… ইশারায় নেশার আমন্ত্রণ। হঠাৎ গুণিনের সাম্প্রতিকতম সতর্কতা জানায়- বর্ষায় গুপ্তবিদ্যা জানানো মানা। বৃষ্টি রেণুর এ মরসুমে আমি নাকি বড়জোর জলের ছাই মাখা পুরুষ হতে পারি। বড়জোর একজন মেঘের দালাল। অতঃপর হাত ছিঁড়ে ফেলে আয়ুরেখার তিনটি লাইন- ইশারায় নেশার আমন্ত্রণ বৃষ্টি মাথায় তুমি ডাকলে […]

 এন এন নিঝুম

অনুশুচনা

তোমার দুঃখ সমুদ্রে আমি ভাসতে পারিনি কখনই, কেবলই বালুচরে হেটে গেছি, কুড়িয়েছি মৃত শামুক আর ঝিনুকের দেহ, উল্লাসে চিৎকার করেছি,ভেবেছি তুমি আনন্দ ভেলায় জড়িয়ে আছো আমার সবটুকু সান্ত্বনা। অথচ তখন ও তুমি সাইক্লোনে ফুঁসছ তোমার অস্থি মজ্জায় ছড়িয়ে পড়ছে ফেনিল বেদনার ঢেউ, কী শান্ত ই না দেখাতো তোমাকে তখন! ভুল করেও আমি ভাবিনি, জীবনের সায়ন্তনে […]

 শাহ আলম বাদশা

শাহ আলম বাদশা’র গুচ্ছছড়া

চিকা একটি ছেলে কাঁদতেছিল নাকি গলাই সাধতেছিল? সে কথাটি বুঝে ওঠার আগেই আমার পায়ে কামড় দিলো বাঘেই! বাঘই নাকি কুত্তা ছিলো শ্যাওড়া গাছের ভূতটা ছিলো; দেখার আগেই ভয়ে হলুম কাত তখন ছিলো অনেক গভীর রাত। অট্টালিকায় কিসের থাবা বিস্ময়ে কন মা ও বাবা? আঁধাররাতের ব্যাপারখানা তখনো যে হয়নি জানা! এমনি সময় দৌঁড় দিলে এক চিকা- […]

 অবিবেচক দেবনাথ

ক্ষুদার দুখ

জন্মাবধী ডুলির গলুইয়ে উড়ি সুতো হতে, অন্তর-দেহ কলংক করে পেটের দায়ে নটে ! তৃষায় বাসনা নয় বাসনায় জাগে তৃষা, ঠোকরে ক্ষয় অর্ধযৌবন মুঠোখানি অন্নের আশা ! পুষ্পিতা আর নয় রইলাম হলাম অবরোধবাসিনী, বুকের ভাঁজের উত্তাল ঢেঁউয়ে খেলছে কালঙ্গিণী। ফুলের বুকে ভুখ সারিল অভুক্তের হল সুখ, দুরাচারী আমি কপট সংসারে জন্মাবধি ক্ষুধার দুখ।

 চারুমান্নান

আমার মাতার শবদেহের অধিকার চাই,

আমার মাতার শবদেহের অধিকার চাই, মম ইজ ডে‍ড। আমার মা আজ ধর্ষিতা, পাট ক্ষেতে পরে আছে লাশ,মৃতা। শকুন, শেয়াল আর হন্তারক ঘিরে রেখেছে মাতার শবদেহ; মৃতজীবী যারা সুপার এলিট ইনস্টিটিউশন গুলোর মুৎসুদ্দী ডিরেক্টরেরা। আমার মাতার শবদেহের অধিকার চাই, ওরা পিতারা এবং অগ্রজেরা- দেবে না। আমি ঐ শবদেহ চোর; শতকার করবো না লাশ, ঝুলিয়ে রাখবো গাছের […]

 তৌহিদ উল্লাহ শাকিল

‘বান’ নেমেছে জীবনে

সন্ধ্যার আকাশে লাল রক্তিম আভা আলো ছায়ার অন্যরকম মায়া। নদীর কুলে কাশ বনে কাশফুলের মেলা, ডিঙ্গী আর কোষা নৌকায় মাঝিদের হাঁকডাক। দীঘল কাল কেশে ঢেউ খেলে নদীর মত নীড়ে ফেরা পাখির দল থমকে যায় তোমার হাসির শব্দে ,ঝর্না ভেবে ভুল করে। লাজুকতা নিয়ে পাশাপাশি বসে থাক সৌন্দর্যের এক অনন্য মূর্তি হয়ে । তোমার চোখে চোখ […]

 শাহ আলম বাদশা

নতুন সার্ভারে নতুন ঠিকানায় নতুনরূপে সেপ্টেম্বর সংখ্যা ক্রন্দসী!!

নতুন সার্ভারে নতুন ঠিকানায় নতুনরূপে সেপ্টেম্বর সংখ্যা ক্রন্দসী প্রকাশিত হয়েছে!! ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধের সমাহার আশা করি সবার ভালোই লাগবে। অক্টোবর সংখ্যার জন্য এখনই সেরা লেখাটি পাঠাতে পারেন লেখকবন্ধুরা। তাছারা এ সংখ্যা থেকে পরীক্ষামূলকভাবে ”ক্রন্দসী সাহিত্য ব্লগ” চালু হয়েছে–এখানেও লিখতে পারেন। http://krondosee.webs.com/ এছাড়াও ৩৫০টি বাংলাব্লগের ঠিকানার সাইটটিও কাজে লাগাতে পারেন–http://sabmediamaster.blogspot.com/

 চারুমান্নান

ঐ সেই রাত্রি

ঐ সেই রাত্রি ঐ সেই রাত্রি কোন এক ‍কবির বইটির কবিতা খুলে বসি। সারা রাত রাতভর মাথার উপর ফ্যান ছিল না বলে, হাওয়ায় উড়ে উঠেনি কোন কবিতার পাতা। অযত্নে পরেছিল পেপার গাদার ভিতর হলুদাভ রং ধারন করেছিল বইটি, কোন কোন কবিতার পাতাও। যদিও হারিকেনের আলোয়, তাও আবার ভাঙা চিমনি খানিকটা কাগজের পট্টি দেয়া, যতটা যে […]

 তৌহিদ উল্লাহ শাকিল

প্রবাসের জীবন চিত্র

প্রবাসের জীবন চিত্র তৌহিদ উল্লাহ শাকিল একাকী প্রতিদিন নির্ঘুম রাত কাটাই  দেশ-মাতা তোমায় হৃদয়ে রেখে,সেকেন্ড,মিনিট ঘন্টা,দিন মাস বছর।একের পর এক। বিশাল অট্রালিকায় করি বসবাস,পাচতারা হোটেলে খাবার খাই,ফাস্টফুড,রসালো-বিদেশী চটকদার রান্না । কই মাছের ঝোল আর হেলেঞ্চা শাকের স্বাদ  জিভে জল আনে ,তাই বিস্বাদ লাগে এখানে সব।  ব্যাস্ততা আর কোলাহল নিংড়ে ফেলে জীবনের সব ।  আম্রকাননের শীতল […]

 এন এন নিঝুম

বোধ

এখানে কোথাও নেই আমি, নেই নেই নেই…… খালে বিলে জঙ্গলে ,কোথাও না তোমাদের এখানে খুব বেশি মিথ্যের ফুলঝুরি, খুব জমকালো আকাঙ্খার বাড়াবাড়ি এখানে আমি নেই ,নেই আমার শৈশব। এখানে শুধুই রঙ্গিন কাগজে মোড়া একরাশ জঞ্জাল তোমরা একে বুকে জড়াও, অথচ এর দুর্গেন্ধ তোমাদের নাক কুঁচকে যায়, তোমরা বিশ্বাস কর এটাই আধুনিকতা। এই নাক কোঁচকানো গাল […]

 চারুমান্নান

আমাদের ঢাকা

আমাদের ঢাকা নগর সভ্যতার যান্ত্রিক ভোগ-সম্ভোগের ক্রমোন্নতির শীর্ষে এখন আমাদের এই ঢাকা; ক্রমশ এক অন্তঃসার শূন্য ছন্দহীন জীবনের স্পন্দন কংক্রীট মালটিষ্টোরীড এ্যাপার্টমেন্টে হারিয়ে যাচ্ছে। অপদার্থতার গুনকীর্ত্তন, এবং অর্থের অন্বেষনে ‍দৌড়-ঝাঁপ সামাজিক স্টেটাস-স্বর্বস্য ককটেল পার্টি, ইন্টার নেটে সোসাল মডেলদের সেক্স স্ক্যান্ডাল; এখন প্রায় ঘরে ঘরে প্রেম-অপ্রেম দ্বন্দ্বে ‍ বেঁচেবর্তে এই সময়ের মধ্যবিত্ত। বাস-টেম্পো,অটো-মিনি,স্পেশাল সি এন জি […]