নক্ষত্র মানব
রুদ্র মোহাম্মদ ইদ্রিস (শ্রদ্ধেয় স্যার কবি শফিকুল ইসলামকে নিবেদিত) একটি নক্ষত্র অস্তমিত হলে আমরা তার প্রস্থান পানে চেয়ে রইলাম দীর্ঘ সময় আরো কিছু আলোক রশ্মির প্রয়োজন ছিল। একটি সাদা বক নিজস্ব ভাষায় ডেকে নিয়ে স্বজাতিদের ফিরে গেলো নীড়ে। আমরা যারা নক্ষত্রের অনুজ অর্ধমৃত অন্তরাত্মা পুড়ে ইটভাটার ভেতর ভেতর যেমন ঘুরপাক খায় অগ্নিরাশি। আমাদের আহত শরীরে […]
পুঁজির জন্য মুখোশের আঁড়ালে ব্যঞ্জনা।
পুঁজির জন্য মুখোশের আঁড়ালে ব্যঞ্জনা। যে পুঁজি,আমাদের জীবন স্বচ্ছল করে। যে পুঁজি আমাদের জীবন বাঁচায়। সেই পুঁজিই আমাদের সম্ভ্রম রাখে। অথচ সেই পুঁজির জন্যই মানুষ ভুখা। হাড্ডিসার ভুখা শরীর। পুঁজির জন্য বেশ্যাবৃত্তি। পুঁজির জন্য প্রতারনা। পুঁজির জন্য,ভিক্ষাবৃত্তি। পুঁজির জন্য এলোমেলা পথে হাটা। পুঁজির জন্য দলটুছ হাঙ্গামা। পুঁজির জন্য নষ্ট ধর্ষক। পুঁজির জন্য হত্যাকারী,লুটেরা। পুঁজির জন্য […]
কবি, সুলতা এবং…
বিশ্ব সুলতা দিবস’ ক্রমশ এগিয়ে আসছে। বিশ্ব সুলতা দিবসের আহ্বান ‘আসুন আমরা সুলতাকে আরো বেশী করে জানার ও বুঝার চেষ্টা করি’ তবে দেখবেন মনের অজান্তে আপনি নিজে ও কখন সুলতাকে ভালবেসে ফেলেছেন। সুলতা এক মোহময়ী সৌন্দর্যময়ীর প্রতীক যার আবেদন এড়িয়ে যাবার সাধ্য করো নেই।–রুদ্র মোহাম্মদ ইদ্রিস।। যখন সপ্তর্ষিমন্ডলের দিকে তাকাই মনে হয় সেখানেও তুমি – […]
বেঁচে আছি তোমাতেই!
এখনও তোমাতেই বেঁচে আছি দুরত্ব পরিমাপক নেই কোনো, নেই লোনা জলের ঝরনাধারা; মাটির সোদা গন্ধে চোখ বুজে এলে সে অন্ধকারও তো অন্য কেউ নয় সূর্যাস্তের শেষ আলোটুকু যখন ধুকপুকের অনুভুতি জাগায় পুনঃ, দীর্ঘশ্বাসের গলা চেপে ভাবি, এখনও তো তোমাতেই বেঁচে আছি । বেঁচে আছি এখনও তোমাতেই নিয়মগুলোকে চুর্ণ করে দেবার শান্তনা নেই, নেই আর প্রবোধের […]
শুকনো পাতার পথ ধরে
১।। রাতজাগা পাখিটা মাঝে মাঝেই জানালায় এসে উঁকি দেয় শোনায় হারানো কবিতাগুলো ; সেই বসন্তের আগেই ঝড়ে যাওয়া কবিতাটা , বৈশাখে কথা নেই বার্তা নেই হুট করে মুখ থুবরে পড়া গাছের মতন কবিতাটা এমনকি দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের মাঝে যে কবিতাটি ক্লান্ত বেশে ঘুমিয়ে পড়েছিল – সে কবিতাটিও শোনায় রাতজাগা ওই পাখিটা । জোনাকির […]
ভাল থেকো,
ভাল থেকো, আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, রোদ,বৃষ্টি, নীল আকাশ। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, ঐ দিগন্তে উড়ে যাওয়া পাখির ঝাঁক। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, তৃণলতা,বৃক্ষ, সবুজপাতা। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, কালো রং এর বৈশাখি মেঘ। আজ পহেলা বৈশাখ, ভাল থেকো, আকাশে উড়ছে রঙ্গিন ঘুড়ি। ১৪১৯@১ বৈশাখ,গ্রীষ্মকাল।
মিছিল হলেই
মিছিল হলেই হাড়িয়ে যেতে হয়। পায়ের স্যান্ডেল ছুড়ে ফেলে নগ্ন পায়ে কাঁটা মাড়িয়ে রক্তাক্ত হতে হয়। তবেই সেই রক্তাক্ত ছাপ গুনে আসবে আরো, অগণিত, হাজারো মিছিল। তাই মিছিল হলেই ঘরে ঘরে তালা ঝুলবে, গায়ের শার্ট খুলতেই হবে পোস্টার- প্রতিটি স্লোগান আজ গলা ছিড়ে বুর্জোয়ার বুকে মারবে লাথি। বুকের মাঝে রক্তের সাগর ঢেউ হয়ে রাস্তায় দেবে […]
কয়েকটি বৃষ্টি কাব্য
১. বৃষ্টি হোক ঝুম বৃষ্টি বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজো তুমি ভিজে আমার মন// ২. চোখের কার্নিশ ভিজে যদি গোপন কষ্টের জলে জিজ্ঞেস করলে বলবো আগাম বর্ষা এসেছে চলে// ৩. আজ আকাশটা মেঘলা বৃষ্টি হতে পারে তোমার হৃদয়ে একটি জলাশয় সৃষ্টি হতে পারে// ৪. আমি মন ভাসাবো বৃষ্টি জলে বুক ভাসাবো নোনা জলে আয়রে বৃষ্টি ছুঁয়ে […]
চৈত গাজনের মেলা
চৈত গাজনের মেলা চৈত মাখা রোদ তাপের ঝিলিক বাড়তে থাকে, পুকুর জল শুকাইছে সবে পারের তালগাছটা নড়ে চড়ে উঠে হাওয়ায়, দূরদূরান্ত হতে মেলা প্রেমী আসে দল বেঁধে; ন্যাপথলিনের গন্ধ সাঁটা বাক্স খুলে নতুন জামা সালোয়ার পরে বছরের এই একটি দিনে বাতাসের উজান ঠেলে ,,,,, চৈত গাজনের মেলা, বসেছে শতায়ু বট বৃক্ষটির ছায়ায় ফুল্লরী ভাজা আর […]
কবি শফিকুল রচিত একটি ‘বৃষ্টি আকাংখার কবিতা’
তবুও বৃষ্টি আসুক… বহুদিন পর আজ বাতাসে বৃষ্টির আভাস সোঁদা মাটির অমৃত গন্ধ- এখনই বুঝি বৃষ্টি আসবে সবারই মনে উদ্বেগ- তাড়াতাড়ি ঘরে ফেরার ব্যস্ততা। তবু আমার মনে নেই বৃষ্টি ভেজার উদ্বেগ আমার চলায় নেই কোনো লক্ষণীয় ব্যস্ততা। দীর্ঘ নিদাঘের পর আকাঙ্ক্ষিত বৃষ্টির সম্ভাবনা অলক্ষ্য আনন্দ ছড়ায় আমার তপ্ত মনে – আর আমি উন্মুখ হয়ে থাকি […]
কবি শফিকুল রচিত মুক্তিযুদ্ধের প্রথম কবিতা
স্বাধীনতার গান (মুক্তিয়ুদ্ধকালীন সময়ে হারিয়ে যাওয়া কবিতাটি স্মৃতি থেকে লেখা) কবিতায় আর গানে বহুবার স্বদেশকে নিয়ে কাব্য করা হল সার বুকের রক্তে লিখবো এবার স্বাধীন বাংলাদেশ ॥ যুগে যুগে কত হায়েনারা হানা দিয়ে এখানে ফিরে গেছে তারা ব্যর্থ হয়ে উদ্ধত প্রতিরোধের মুখে মুক্ত রেখেছি স্বদেশ ॥ যখন উদ্ধত অন্যায় অবিচার স্বদেশের প্রিয় মাটিতে করেছে বাহু […]
রিক্ত আমি
সে অনেকদিন আগের কথা তোমাকে দেখেছি দূর থেকে লাল পেড়ে শাদা শাড়ি, পায়ে নূপুর। রিনি ঝিনি শব্দে তুমি ধীর পায়ে চলে গেলে পিছনে ফেলে মুগ্ধতার সুর! এরপর বহুবার দেখেছি তোমায় কলেজে, ক্যান্টিনে, লাইব্রেরীতে বলা হয় নি কথাটা। সাহসে কুলোয়নি আমায় পাছে হারিয়ে ফেলি তোমার সখ্যতা। একদিন তুমি এলে হাতে ধরিয়ে দিলে রঙ্গিন কার্ড সলাজ হাসিতে। […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


