উপন্যাস

 তাহমিদুর রহমান

ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ১৪)

মাহের তাহেরের মৃত্যুর খবর পেল দুইদিন পর। খবর পেয়েই ছুটে এসেছে সে ঢাকায়, এসে সে নিলাকে বাসায় পেল না, তাকে পেল নিকটস্থ এক নার্সিং হোমে। নার্সিং হোমটার বাইরে যেমন ঘিঞ্জি ভিতরেও ঠিক তেমন। সে একা একা ভর্তি হয়েছে সেখানে। তাহেরের মৃত্যুর পরের দিন সে পুলিশের মাধ্যমে মর্গে গিয়ে তার লাশ সনাক্ত করে। তখন সে একটুও […]

 তাহমিদুর রহমান

ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ১৩)

তের -মেয়েটি কি আপনার বোন? -হুম। কেন? -আপন বোন? -আপন বোন না নিজের বোন। রফিক হেসে উঠে। বলে, -ছোটতে আমি আপন অর্থ বুঝতাম না, কেউ যদি বলত আপন বোন, আমি না বুঝে উত্তর দিতাম আপন বোন না নিজের বোন। এ কথা বলেই সে আবার হাসতে থাকে। কিন্তু দীনানাথবাবু সেই হাসিতে যোগ দেয় না বরং আরো […]

 শাহেন শাহ

শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাসঃ নিষ্কৃতি (২)

হরিশের স্ত্রী নয়নতারা বিদেশে থাকিয়া বেশ একটু সাহেবিয়ানা শিখিয়াছিল। ছেলেদের সে বিলাতী পোশাক ছাড়া বাহির হইতে দিত না। আজ সকালে সিদ্ধেশ্বরী আহ্নিকে বসিয়াছিল, কন্যা নীলাম্বরী ঔষধের তোড়জোড় সুমুখে লইয়া বসিয়াছিল, এমন সময় নয়নতারা ঘরে ঢুকিয়া বলিল, দিদি, দরজি অতুলের কোট তৈরি করে এনেচে, কুড়িটা টাকা দিতে হবে যে। সিদ্ধেশ্বরী আহ্নিক ভুলিয়া বলিয়া উঠিলেন, জামার দাম […]

 শাহেন শাহ

শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাসঃ নিষ্কৃতি (১)

ভবানীপুরের চাটুয্যেরা একান্নবর্তী পরিবার। দুই সহোদর গিরীশ ও হরিশ এবং খুড়তুতো ছোট ভাই রমেশ। পূর্বে ইহাদের পৈতৃক বাটী ও বিষয়-সম্পত্তি রূপনারায়ণ নদের তীরে হাওড়া জেলার ছোট-বিষ্ণুপুর গ্রামে ছিল। তখন গিরীশের পিতা ভবানী চাটুয্যের অবস্থাও ভাল ছিল। কিন্তু, হঠাৎ একসময়ে রূপনারায়ণ এমনি প্রচণ্ড ক্ষুধায় ভবানীর জমি-জায়গা, পুকুর-বাগান গিলিতে শুরু করিলেন যে, বছর পাঁচ-ছয়ের মধ্যে প্রায় কিছুই […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-২৪

ফিরোজ তার এই প্রিয় জায়গার বিবরন দিতে গিয়ে তার বিয়ের প্রথম দিকের অনেক কথা বলে গেল। রাতে বিছানায় শুয়ে পরেছি এমন সময় হঠাৎ মনে হলো তো সঙ্গে সঙ্গে দুজনে উঠে গাড়ি নিয়ে এখানে চলে এসেছি তবে সেটা অবশ্যই সামারে করতাম। শীতকালেতো সম্ভব না, আজ এলাম শুধু তোমাদের দেখাবার জন্য। এমনকি রাতে দুই জনে গাড়ি নিয়ে […]

 জুলিয়ান সিদ্দিকী

মুক্তিযুদ্ধের উপন্যাস: শেষ কাতারের মানুষ

খাল কিংবা গাঙ যখন মরে যায় তখন সে জমির ওপর রেখে যায় তার অস্তিত্বের ছাপ। জায়গাটা মাটি ফেলে ভারাট করে ফেললেও সেখানকার ঘাস বা গুল্ম-লতাপাতা জাতীয় গাছ-গাছড়াতেও লক্ষ্য করা যায় ভিন্নতা। আশপাশে জন্মানো উদ্ভিদরাজির ভিড়েও তাকে সনাক্ত করা যায় আলাদা ভাবে। তেমনি আমাদের সমাজেও কিছু কিছু মানুষ থেকে যায় যারা সবার সঙ্গে মিশে থাকলেও তাদের […]

 তাহমিদুর রহমান

ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ১২)

বার কোডিটল ও ফ্রোক্সিবেল দুটোই ফেনসিডিলের গ্রুপ। সবাই ফেনসিডিল এক নামে চিনে কিন্তু এই দুই নামে সকলে চিনে না। আজকাল অনেক ফার্মেসীতেই অহরহ বিক্রি হচ্ছে এসব। বাংলাদেশের যুব সমাজ খুব সহজেই হাতে পেয়ে যাচ্ছে, তাই মাদকাসক্ত হওয়াও সাধারন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছেলেগুলোর হাত দিয়ে এখন মেয়েদের হাতেও গিয়ে পৌঁছেছে। ওলির অবশ্য এসব সম্পর্কে তেমন ধারনা […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-২৩

মনিরা কিছু বলতে পারলো না শুধু স্বামীর মাথাটা শক্ত হাতে চেপে রেখে চুপ করে রইলো। মাথায় পিঠে হাত বুলিয়ে রাশেদের ঘুমের জন্য চেষ্টা করতে লাগলো রাশেদের ঘুম আসছে না মনে মনে ভাবছে, বার বার ওই একই কথা। কি হলো, কেন হলো?কোন জবাব সে খুজে পেলো না। আজ যদি ফিরোজ গাড়িতে করে না নিয়ে যেত, তারা […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-২২

ঠিকই বলেছেন ভাই, লং রুটে ও চালাতেই চায় না, বলে আমি সাইন দেখে পড়ে নিতে পারি না। এত জোরে গাড়ি চালাচ্ছে বলে মনিরা ভয় পেয়ে বলল চুপ কর ভাবীর সাথে কথা বলো না উনি নিজেই চিনে যেতে পারবে। এর মধ্যেই ভাবী বায়ে টার্ন নেয়ার ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছে, আস্তে আস্তে বায়ের লেনে চলে আসছে। এবারে স্ট্রাউডের […]

 তাহমিদুর রহমান

ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ১১)

এগার বাসস্ট্যান্ডে পৌঁছার ঠিক আগের মুহূর্তে বাসের একটা ট্রিপ ছেড়ে চলে যেতে দেখল তাহের। ঘড়িতে কেবল সাতটার আশে পাশে বাজে এরকম সময়ের সকালবেলা, বেশ সুন্দর আবহাওয়া; সূর্য উঠি উঠি করছে। এরকম সময়েই সে অফিসে যাওয়ার জন্যে বের হয়েছে। এই সুন্দর সকালে দৌড় দিয়েও ট্রিপটা ধরতে পারল না বলে রাস্তার উপরে একটা ফাঁকা লাথি চালাল। বাসস্ট্যান্ডে […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-২১

সত্যিই আপা আপনি অসাধারন। না ভাই এভাবে বলবেন না। কেন বলবো না, আপনি তো সাধারণের চেয়ে সম্পূর্ন ভিন্ন প্রকৃতির। এমন আমি খুব কমই শুনেছি। আসলে কি ভাই আপনার দুলাভাই এমন একজন মানুষ যাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, সামান্য একটা কাজও যদি ওকে জিজ্ঞেস করে না করি তবুও মনে একটা খুত খুতানি থেকেই যায়। […]

 তাহমিদুর রহমান

ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ১০)

দশ ঘুম ভাঙ্গার পর থেকেই বাসি রজনীগন্ধাগুলোর দিকে তাকিয়ে রয়েছে বৈশাখী। বিবর্ণ রঙ ধারন করে শুকিয়ে নুয়ে পড়েছে সেগুলো যেন আগের দিনের কোন রাজা-বাদশাকে কুর্ণিশ করছে জড়সড় হয়ে। জানালা দিয়ে অল্প অল্প আলো এসে ঢুকেছে ঘরে, সেটা দিয়েই ঘরের ভিতর চারদিকে আবছা আবছা দেখা যায়। আসবাবপত্র তেমন নেই কিন্তু যা আছে খুব সুন্দর পরিপাটি করে […]