উপন্যাস

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১৪

ভোর হওয়ার আগেই নিশিন্দার জঙ্গলে আত্মগোপন করে থাকা মুক্তিযোদ্ধাদের দলটিতে কেমন সাজসাজ রব পড়ে যায়। প্রতিটি সদস্যই যেন ধনুকের ছিলার মত টানটান হয়ে আছে উত্তেজনায়। যাদের অধিকাংশই যেন একটু ঢিল পেলেই ছুটে যাবে তীরের মত। হাসন আলি হঠাৎ লক্ষ্য করলো, কাশেম হাবিলদার কেমন কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। ঠিক তখনই হাপাতে হাপাতে ছুটে […]

 তাহমিদুর রহমান

ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ২)

দুই ওলি আজকে বেলা করে উঠেছে। সকাল থেকে বেশ বৃষ্টি হয়েছে, ঘুমটাও হয়েছে বেশ। বারটার দিকে একটা ক্লাস আছে, তেমন গুরুত্বপূর্ণ নয়। চিংটু স্যারের ক্লাস। উনার আসল নাম আসলে আব্দুল মজিদ কিন্তু তার স্বভাবের কারনে চিংটু স্যার নামে পরিচিত। স্যারের কাজ, ক্লাসে এসে ছাত্রীদের সামনে অশ্লীল গল্প করা। ভ্যাবদা মার্কা ছাত্রগুলো সেটা নিয়েই বেশ মজা […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১৭

কুয়ালালামপুর থেকে লন্ডন দীর্ঘ চৌদ্দ ঘন্টার পথ। কম না। মাঝে দুই বার খাবার দিয়েছে, দুই বার হালকা নাশতা আর চা কফি বা পানীয় তো আছেই। যে যখন যা চাইছে। রাশেদ সাহেব মনিরা কে জোর করে বার বার পানীয় দিচ্ছে যাতে ডি-হাইড্রেশন হয়ে এয়ার সীকনেসে না ধরে। মাঝে মাঝে উঠে এলি ওয়েতে হাঁটা হাটি করতে বলছে […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১৩

হাবিলদার কাশেমের নির্দেশে হোসেন মৃধা দেলু আর ফালুকে নিয়ে সিদ্ধেশ্বরী গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছে। এটা তার প্রশিক্ষণেরই একটি অংশ। তার অজ্ঞাতে আরো তিনজনের একটি দলকেও সেখানে পাঠানো হয়েছে। পরে দু’গ্রুপের বর্ণনায় কতটা মিল থাকে তারই পরীক্ষা হবে। আর এতে উত্তীর্ণ হতে পারলে সত্যিই গুরুত্বপূর্ণ দায়ীত্ব পাবে তাদের দলটি। হোসেন মৃধা সিদ্ধেশ্বরী গ্রামটির উত্তরাংশ দিয়ে […]

 তাহমিদুর রহমান

ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ১)

এক মেস থেকে বের হয়েই রফিক বুঝতে পারল এসময়ে বের হওয়া একদম ঠিক হয়নি। পশ্চিম আকাশ দেখতে দেখতেই ঘন কাল মেঘে ছেয়ে গেছে। রিক্সায় বসেই ভাবতে থাকে সে ফিরে যাবে কিনা? তারপর ফিরে না যাওয়ার সিন্ধান্ত নেয় সে এবং তার সাথে সাথে রিক্সাও সমান গতিতে এগুতে থাকে। মধ্যবয়সী রিক্সাওয়ালাটা বাতাসের ঝাপটায় রিক্সা নিয়ে বেশি জোরে […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১৬

চেক ইন, ইমিগ্রেশনের ঝামেলা সেরে ওয়েটিং লাউঞ্জ। কিছুক্ষণ বসেই রাশেদ সাহেব পাশে বসা মনির হাত ধরে আবার গেয়ে উঠলেন ‘তরে লইয়া যাইমু আমি লন্ডনে—–,। মনিরা শুকনো কাঠের মত একটু হেসে হাতটা ছাড়িয়ে উঠে গিয়ে বাসায় ফোন করে খবর নিয়ে এলো গাড়ি পৌচেছে কি না। ওদের পৌছার খবর পেয়ে নিশ্চিন্ত হোল। মাইকে নারী কণ্ঠের ঘোষনা ভেসে […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১২

প্যান্ট সার্ট পরে গাঢ় অন্ধকার থেকে বেরিয়ে আসতেই তিনজনকে কেমন অচেনা মনে হয়। চেহারা বুঝতে না পারার কারণে হাসন আলি চান্দভানু , মমতা, আর জুলেখাকে আলাদা করতে পারে না। হোসেন মৃধা প্যান্ট-সার্ট পরে না। প্যান্ট-সার্টগুলো এখন মেয়েদের জন্যই গুরুত্বপূর্ণ বেশি। সারাদিনের মৃত্যুভয় আর নিজকে রক্ষার উত্তেজনার কারণে ক্ষুধা-তৃষ্ণা ভুলেছিলো চারজনেই। এখন নিশ্চিন্তে শ্বাস ফেলতে পারছে […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১৫

লন্ডন যাবার প্রস্তুতি শেষ। নেহায়েত যা একান্ত দরকার তাই কেনা কাটা করা বা পাসপোর্টে পাউন্ড এন্ডোর্স করা সবই করে ফেলেছে। যাবার দুদিন আগে যাতে কোথাও বের হতে না হয়। আজ মেয়েরা কেউ স্কুল কলেজে যায়নি। মেয়েরা সবাই উঠে নাশতা সেরে বাবা মাকে নিয়ে বসল। এ গল্প সে গল্প, আশা আকাঙ্ক্ষা কত কি এলো মেলো কথা […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১৪

বাড়ির কাওকে কিছু না বলে বুধবার সকাল সাড়ে সাতটায় রাশেদ সাহেব মনিরাকে নিয়ে বারিধারা বৃটিশ হাই কমিশনে গিয়ে অপেক্ষা করছিলো। অফিস খুলতেই গেটের সাথে ভিসা এক্সপ্রেসে রাশেদ সাহেবের পাসপোর্টের সাথে মনির পাসপোর্ট, আবেদন ফি, ফর্ম জমা দেয়ার পর রাশেদ সাহেবের পাসপোর্ট একটু উল্টেপাল্টে দেখে হাতে একটা টোকেন দিয়ে বলে দিল আগামী কাল সারে এগারোটায় এসে […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-১২,১৩

[দ্বিতীয় অধ্যায়] চিটাগাং থেকে ফিরে আসার পর কি করবেন ভেবে কোন কুল কিনারা পাচ্ছিলেন না। এমন সময় একদিন ছোট ভাই বলল দাদা, আপনি যদি লন্ডন যেতে চান তাহলে চলে যান। আজ মেঝ ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনি ওখানে যেতে চাইলে যেতে বলেছেন। তবে কথা হচ্ছে উনি যে শহরে থাকে সেখানে থাকতে পারবেন না এবং যাবার […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১১

অন্ধকারেই হাসন আলির ম্লান টর্চের আলোয় ওরা পুড়ে যাওয়া বেতের জঙ্গলের শেষপ্রান্তে হরি ঘোষের লাশ দেখতে পায়। পিতার লাশ দেখতে পেয়ে ফের ঝাঁপিয়ে পড়ে হুহু কান্নায় ডুকরে ওঠে মমতা। মৃত মানুষের পাশে কান্নারত মানুষের দৃশ্য আরো বেদনাদায়ক। চান্দভানু এগিয়ে গিয়ে মমতাকে টেনে তুলে বলে, এখন আমাগ হাতে সময় বেশি নাই। কান্দাকাটি কইরা সময় নষ্ট  কইরা […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি-৯,১০,১১

সুপ্রিয় শৈলার বৃন্দঃ  আশা করি আপনারা সবাই ভাল আছেন। কি, আমার জন্য হারানো বিজ্ঞপ্তি দিতে যাচ্ছিলেন? না বন্ধু গন তার আর কোন প্রয়োজন নেই। আমি আবার ফিরে এসেছি।  একটি বিশেষ কারন বশত কিছু দিনের জন্য ভিষন ব্যস্ত হয়ে পরেছিলাম এবং নেট থেকেও বিচ্ছিন্ন থাকতে হয়েছিল বলে এত দিন কোন যোগাযোগ করতে পারিনি। আশা করি বিষয়টি […]