কাকীর খবর
কাকা গেছেন রিলিফ দিতে কাকীর খবর বলি, কাতান শাড়ীর খুঁজে কাকী ঘুরছেন অলি-গলি। রুই মাছের মাথা খাবেন, কই মাছের ঝোল, দাওয়াত দিলেন লাঞ্চ করতে, কাছের যত কুল। হাদিয়া আর নজরানা সব কাকীর হাতে আজ, গুনতে কাকী মহাব্যস্ত হাজার টাকার ভাঁজ। কাকী ভাবেন কাকা যেন, ব্যস্ত থাকেন সারাক্ষণ, চেলা, চামচা যত আছে, জয় করিবে কাকীর মন।
ভালোবাসার ইশতেহার
প্রণযের কক্ষপথে ঘুরে যদি মন তোমাকেই ঘিরে হবে সেই আবর্তন। হৃদয় নদীতে যদি আসেগো প্লাবন প্রেম হবে সেই জল তুমি সে শ্রাবণ।। প্রেমের পানসি বেয়ে ঘুরে দেশান্তরে নোঙর ফেলেছি আজ তোমার বন্দরে। তোমাকেই ঘিরে প্রিয়া আমার আধার তুমিহীন এ জীবন বিরান পাথার।। বৈরাগীর প্রাণে দিলে ঘরমুখী গান (তবে) ভালোবেসে ছুঁয়ে দাও পরাণে পরাণ। বারবার মনে […]
নিবেদন
এক আকাশ নীল ঢেলে সাজিয়েছি হৃদয় উদ্দ্যান দীঘল রজনী জোৎস্নার মিছিল;আজ নিশ্চয় ঘটে যাবে মনের অভ্যুত্থান। আজ তুমি এসোনা ঘরের বাহির আজ সময় শুধু কবি্তা আর কবির নির্দয় হৃদয় হীনের বড্ড দূর্দিন আজ পলাশ রাঙ্গা গালিছায় শিমুল রাঙ্গা পায় আজ কেবল মনওালাদের হবে পদার্পন গানে গানে কবি্তায় ছন্দে জাগবে প্রেমের বিজয় কেতন। তুমি আজ ঘরেই […]
এই বাংলা মায়ের বাংলা ভাষা,
এই বাংলা মায়ের বাংলা ভাষা, আমের বোলের মৌ মৌ গন্ধে ডেকেছিনু মা, হয়তো বার বার হামাগুড়ির উচ্ছ্বলতায়। ডেকেছিনু মা, আর ওমনি বুকে নিয়ে মা আমার ঠোঁটে, তুলতুলে গালে, চোখে মুখে কত যে আদর করেছিল, বলতে পারবো না! তখন যে সদ্য হামাগুড়ি আর মুখের বোলের অদম্য চর্চা। হয়তো কোলে বসে মায়ের হাটুর দোল খেয়ে খেয়ে চেয়ে […]
খুব কাছে তো খূঁজি না
মূল্যবান দুটো কাগজ খুঁজলাম আর খুঁজেই চললাম সারা রাত ঘুমানোর পূর্বাবোধি, সকালটা পুরো, বিকেল এর ক্লান্তি ভুলে সন্ধ্যার শীত গায়ে মেখে কারন জানালাটা ছিলো আধো খোলা। ভুলো মনের দোষ, শীতের লেজ বেয়ে বেয়ে খোলা পথে মশার গুপ্তাগমন চলছিলই ভুলো মন কাগজ খুঁেজই চলেছে কঠিনতম আনাচে কানাচে, শত প্যাকটের ভাঁজে ভাঁজে তারপর রাত আরেকটু পাকতে থাকলে […]
সাগর পাড়ের ছেলে
আমি সাগর পাড়ের ছেলে। ঢেউ এর গর্জন বুকে ঠেকাই সাঁতারাই সাগর লোনা জলে। আমি সাগর পাড়ের ছেলে। মাতাল ঢেউ এর তালে তালে, হাওয়া ধরে মনের পালে, ঝাউ শাখার শন শনানী, স্বরের চর্চায় গুনগুনানী। ঝিনুক কুড়াই মনের শখে, রূপার বালি অঙ্গে মেখে, বোনকে পরাই ঝিনুক মালা, মন ভরে তার হাসি দেখে। সাদা জামা, আলতা পরা, ঝাঁকে […]
কাল রাতে পথে পথে
কাল রাতে রাজপথ ধরে যতটা গিয়েছি হেঁটে, আলো আর আলো কৃত্রিম, নকল, সাজানো, চোখ ধাঁধানো চমক, তবুও স্বপ্ন নয়; একটা আধূলির ঝনকারে ঘুম ভেঙে যায়, কাঁপা কাঁপা হাত কেউ বাড়িয়ে দেয়, কেউ একজন, তারপর ঘুঘু ডাকা সেই স্মৃতি শৈশবের, যেখানে সবুজ সুখ অম্লান। কত কিছু ভোলা যায় না , কত জনকে ভিক্ষা দেয়াও যায় না, […]
ও রুহু, দেখে যাও
ও রুহু, দেখে যাও দেবীহীন এক পূজারির কষ্টের কারুকাজ অশ্রুপ্লাবনে ভাসিতেছে; নিদ্রাহীন রাতের ভাষা আজ শব্দহীনতায় ঝরে যাওয়া পাতার ইতিহাস অর্থাৎ পৃথিবীব্যাপী আর কোনো আর্ত নেই যা অনুভূতির দ্বার খুলে ডেকে আনে আকুলতা আর কোনো ভাষা নেই— নির্বাক নিশ্চল… গন্ধবিধুর ধূপের মতো তবু জ্বলে যাওয়া কোনো বিচ্ছেদের আবহে রুহু গো, নিষ্প্রাণ দেহের কোটরে মরা শামুকের […]
বসন্তের মাতাল হাওয়া
বসন্তের মাতাল হাওয়া বসন্তের মাতাল হাওয়া গুনগুনিয়ে তোমার কথা কয়, ভ্রমর যুগোল, নেশায় মাতাল ভালবাসার রংমাখিয়ে ! ফুলের মধু খায়। প্রজাপতির রঙ্গিন ডানা এই ফাগুনের পাগলা হাওয়া, সুরে সুরে ডাকে তোমায় এমন যৌবন যাপন ! আকাশ নীলের স্বপ্ন আঁকে । ১৪১৭@৫,ফাল্গুন বসন্তকাল
স্বপ্ন দিলাম ছড়িয়ে, তুমি নিও কুড়িয়ে……….
এই যে একটা শব্দ দিলাম তোমায় এর নাম কি জানো ? -কি ? এর নাম স্বপ্ন !! এই শব্দটা বিন্দ্যা পর্বতের চূড়ায় উঠাবে তোমায়। -শব্দ কখনো চুড়ায় উঠাতে পারে ? কেন পারবে না !! স্বপ্ন তোমার চোখে আকাশ আঁকতে পারে, হাওয়া ছড়াতে পারে; তোমাকে প্রাণবন্ত সবুজের ভূবনে ছুড়ে ফেলতে পারে। স্বপ্ন তোমাকে অনেক উঁচুর মেঘমালাকে […]
ক্ষুধা
সরীসৃপের দুলোন গতি ক্রমে ক্রমে এগিয়ে আসে পাশে বসে পঙক্তিগুলো মুখোশ খুলে মুখ খিঁচিয়ে দাত দেখিয়ে হাঁসে কাপালিক রাত মন্ত্র পড়ে অ-আ-আংগ্রিম-অ-আংগ্রিম-ক্রিম হৃদয় পশমী চামড়া জড়ায় আধারে একটি পদ্ম-গোখড়া মরিয়া হয়ে খুঁজে ফিরে কালো ক্ষুধার্ত গহ্বর।
অজর কলতানঃ নুরুন্নাহারশিরীন
প্রকাশ্যে কি অপ্রকাশ্যে রয়ে গেছে যত গান — শুনতে চাওতো অস্রুতলোকের তৃষ্ণায় ভাসাও কান । ভাব করে নাও শত দ্বিধাতুর শ্রুতিকার সনে — অন্ধ অন্তরাল ভেঙে জিজীবিষাময় গানের রোদন করো মনে । মন তো সমস্ত জানে — কখন কে আসে কে আবার ডেকে নেয় শুকনোপাতার দিনে — সহস্র গানের ভাঙচুর থেকে শুকসারি তারে নেয় চিনে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













