শরৎ ভাদরে নির্মল মৌণতায় জ্যোৎস্না মাখে রাত
শ্রাবণ সারনি উল্টাতেই, কখন যে ছেয়ে গেল, মেঘের অমল ধবল রুপের ছোটায় আকাশ শ্রাবণ জলের সিক্ততা প্রতিয়মান, বানের জলে শেওলা বিবর জলডুবা পানকৌড়ির শ্রাবণ মুগ্ধতা মাখা গা। বিলের ধার ঘেঁসে সবুজ ডগায় কাঁশবন ঝাড়, পথহারা পাতিহাসের, বন্য হবার নিবিড় স্বাধিনতায় দল বেঁধে আশ্রয়ে ফিরে, সাঁঝের লালিমায় চিক চিকে ঢেউয়ে উদাস মেঘের সাজ যেন আকাশের গায়। […]
কবিতাঃ মনোলি সিরিজ
মনোলি-০১ রাতের প্রদ্বীপটাকে জ্বালিয়ে রাখতে পারিনি পারিনি শরীর কিংবা মনকে আশ্রয়ে রাখতে বাতাসের অস্ফালন বেয়ে যখন জ্বালাবার ভরশাও শেষ হয় তখন উন্মত্ত আঁধারে ঢলে পড়া উগ্রঝড়ে বড় দিশেহারা হই তোর কষ্টতুর ঐ সাগরের ফেণিলের গর্জনের মতো নিঃশ্বাসে, আমি আজ বড় অসহায় হয়ে যাই; সুশান্ত। অধিক কিছু তো চাওয়ার ছিলনা তোর পায়ে সঁপে দেওয়া জীবন-যৌবনের কাব্যিক […]
ছড়া: “বলবেন কি মন্ত্রী মহাশয়” – মাহাবুবুল হাসান নীরু
অর্থমন্ত্রী এ কী কথা কয়, সাভারের দুর্ঘটনা নাকি ‘ভয়াবহ‘ নয়!! এর চাইতে ‘ভয়াবহ‘ দুর্ঘটনা আর কী হয়, বলবেন কি বিজ্ঞ-বোদ্ধা মন্ত্রী মহাশয়? ভবনে যদি থাকতো আপনার স্বজন-প্রিয়জন তবেই বুঝি বুঝতেন এ দুর্ঘটনার ‘ওজন‘ বুঝতেন, ‘ভয়াবহ দুর্ঘটনা‘ কারে কয়, প্রিয়জনের বিচ্ছেদ এক হৃদয়ে কতোটা সয়! মন্ত্রীরাই কি শুধু মানুষ, জনগণ মানুষ নয়? বলবেন কি অভিজ্ঞ (!) মন্ত্রী মহাশয়? কী যে […]
কাদের সিদ্দিকী কে হেফাজতের মিছিলে দেখার পর ছড়াটি লেখা – সেজান মাহমুদ
আপনি ছিলেন বীরের প্রতীক আপনি ছিলেন বাঘ ব্যাঘ্র থেকে বিড়াল হলেন তাই তো সবার রাগ। আপনি ছিলেন প্রিয় সবার স্বাধীনতার পক্ষে হঠাৎ করেই কোলাকুলি রাজাকারের বক্ষে। নামের শেষে সিদ্দিকী, বঙ্গবীর কাদের টাকায় নাকি সব ধুয়ে যায় আপনি এখন কাদের? যে রাজাকার সে রাজাকার থাকেই চিরকাল মুক্তিযোদ্ধা থাকতে যে হয় মৃত্যু-শপথ কাল। হেফাজতের ঐ মিছিলে কার […]
আমরা তো বাঁচার জন্যই বাঁচতে চেয়েছি?
আমরা তো বাঁচার জন্যই বাঁচতে চেয়েছি? শত মৃত্যুর লাশে, আকাশে বাতাসে ক্রন্দনের রোল, শোকে মুহ্যমান আমরা আজ আমরা আর কত লাশ দেখব? কত লাশে প্রিয় মুখ খুঁজব? বার বার কেন বুকে এই বাঁধ ভাঙ্গা কান্না রোল উঠে? প্রকৃতির এ কেমন খেলা? নাকি বোধ ঘোচাবার? বার বার এমন অসহায় মৃত্যুবরণ কার কাছে চাইব বাঁচার আশ্রয়? হে […]
কবিতা: ছেলেমানুষি
এই যে এখানে রাখা আছে আমাদের ক্যাটক্যাটে লাল ছেলেমানুষি- বন্ধু, মনে রাখিস! এখানেই মশগুল জেগে থাকা রাতভর উল্লাস হেঁটে যাওয়া শিশিরে সকাল, ভেজা পা এখানে দুপুরটা চেনাই থাকে অনিদ্রা যাতায়াতে বিকেলের ফ্রাই-সসে নোনতা মুখে নোনতা হাসি। কোনদিন একটি হলুদ ফুলই আবার নতুন করে দেখি- কোনদিন লাইট-পোস্ট সন্ধ্যাকালীন ছাতা অভিসারে গোপনে বনজ ছায়ার ক্রমশ হেঁটে যাওয়াও […]
ছড়া: ফাগুন ফিরে আসে
সকাল গরিয়ে দুপুর গেল বিকেল আয়েশ করে, সাঁঝ বেলায় বসন্ত মায়া স্মৃতি পাশ ফিরে। পলাশ তলায় মলিন দল দক্ষিণা হাওয়া বয়, ঝোপ ঝাড়ে কোকিল ডাকে ভ্রমর গান গায়। মৌমাছি গুনগুনিয়ে মৌচাকে মধু সঞ্চয়ে মাতে, আমের বোলের বাসনা মেখে ফাগুন ফিরে আসে। ১৪১৯@১২ ফাল্গুন, বসন্তকাল।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই একাত্তরের শকুন উড়ে ধানশালিকের দেশে, খুবলে খাওয়া তীক্ষ্ম থাবা ভয়ঙ্কর রাক্ষস বেশে।। বন্দি খাঁচায় শকুন গুলোর লম্ফ ঝম্প বেশ, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে বাঁচবে সোনার দেশ।। নইলে এবার বাঁধভাঙ্গা ঢল জোয়ার শ্লোগানের, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রাজাকারদের মুক্তি নাই।। ১৪১৯@২৫ মাঘ, শীতকাল। ২০১৩@৭ ফেব্রুয়ারি।
ভালোবাসা তোমাকে দিলেম ছুটি
১. ভালোবাসা তোমাকে দিলেম ছুটি যাও যেখানে খুশী বুকের ভিতর আমি এখন নীল বেদনা পুষি// ২. আজ কাটুক দিন তোমাতে মগ্ন হয়ে কিছু সময় জমে থাকুক দু’চোখে স্বপ্ন হয়ে// ৩. ভালোবেসে যদি করে থাকি ভুল হোক তবে ভুল তোমার পথ থেকো তবু সরবো না এক চুল// ৪. ভালোবাসার হাত ধরে হাঁটো তুমি সুখের ছায়াপথে নোনা […]
মন ভাল নেই – সুনীল গঙ্গোপাধ্যায়
সত্যবদ্ধ অভিমান –সুনীল গঙ্গোপাধ্যায় এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি ? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু ? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়– […]
ফড়িং ডাকে সবুজ ঘাসে
ফড়িং ডাকে সবুজ ঘাসে বলছে সবাই ভুতু সোনা সামনে তোমার পরীক্ষা, কার্টুন দেখা বন্ধ কর পড়া লেখায় মন দাও।। ভাল করার ভোজ বাজিতেই নিদ্রা হারা ভুতু সোনা, পড়তে গেলে টেবিল জুড়ে স্বপ্নেরা সব পাশে বসে।। ফড়িং ডাকে সবুজ ঘাসে রংধনু ঐ পুব আকাশে, দিচ্ছে উঁকি কাঠবিড়ালী শুনলে কথা জানলায় এসে।। জানলা দিয়ে ঠিকরে পরে চাঁদের […]
আজ রক্ত নেচেছে হোলিখেলায়
আজ রক্ত নেচেছে হোলিখেলায়, রক্ত নেশা অন্ধকারের নাই দিশা আজ, শুধু তৃষা। ক্ষুরধারার ক্ষুদার্ত তরবারি চলছে বেশ, অহনীশি চারিদিক ধ্বনিত কুরুক্ষেত্র ভয়, সর্বনাশী। ঝন-ঝন-ঝন ঢাল-তলোয়ার বাজে পবন, আর্তদহণ সর্বনাশা ছোবল ধ্বজ্জ্বায় মৃতসবের, অরণ্যরোধন। দিকে-দিকে আহাজারি‘তে আজ সুখ মুছেছে, আর্তবিলাপ কেন আজ রক্ত সুখে চলছে খেলা, দহণ প্রলাপ! এযে আজ, সকল আশার; ভালোবাসা, বরফ গলা জল […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


