‌কবিতা

 তৌহিদ উল্লাহ শাকিল

জীবনের অনেক রঙ

তৌহিদ উল্লাহ শাকিল।     জীবনে অনেক রঙের ছড়াছড়ি,সারাক্ষণ অভিনয়ে বেলা হয় পার। কখনও দুষ্ট ছেলে কখনও যুবক তরুণের পর একদিন পিতা, এরপর মায়ার সংসার দিনের শেষে হাজারো ক্লান্তি ভরা একরাশ আঁধার। পাড়ার চায়ের দোকান কিছু বখাটের দখলে তাকিয়ে দেখি এ সমাজ ডুবে যায় অন্য গোধূলি বেলায়। নেশার ছোবলে বাঁধা পড়া কিছু তরুন হেঁটে যায় […]

 এন এন নিঝুম

প্রতিশ্রুতি

আজ শেষ বারের মত ঐ ঘুটঘুটে অন্ধকার রাত কে সাক্ষী করে বলছি নিশ্ছুপ কষ্টের মত,হিম শীতল ক্ষোভের মত আমিও একদিন দাবানল হব,অগ্নিস্ফুরন হব তোর মত করে অবুঝ আর জেদি হব, গুমরে মড়া চাপা যন্ত্রণায় আর একটি গোধূলি কেও আমি রাত হতে দিবনা। এই শেষ বারের মত তোর বুকের মাথা রেখে বলছি অতলান্তিক জলে আমি ডুবুরি […]

 চারুমান্নান

শ্রাবণ রাত,ঝর ঝর বৃষ্টির একি ছন্দ

শ্রাবণ রাত,ঝর ঝর বৃষ্টির একি ছন্দ শ্রাবণ রাত,ঝর ঝর বৃষ্টির একি ছন্দ যেন বেহাগে কান্না ঝরছে,বিরহের এমন উতল বরিষণ প্রেম হরষে স্মৃতি জাগানিয়া। কবে ভিজে ছিনু ‍দুজন? ছাদের শ্রাবণ নির্ঝর বরিষণে,বৃষ্টি ভেজা মাখামাখিতে কেশ তোমার আকুল করা গন্ধ ছড়িয়েছিল। শ্রাবণের প্রথম বৃষ্টি আজ, তাও আবার গভীর রাতে,বৃষ্টির সু-শ্রী পেলব ছন্দে ঘুম ভাঙাল স্মৃতির আঁচল ধরে […]

 খন্দকার নাহিদ হোসেন

নিলে নীল নীড়

সত্য কি –সত্য ? প্রতিটিক্ষণ খুলির ভিতর ধড়ফড় করে কিছু সত্য পদবাচ্য নিয়ে; যন্ত্রণার আলোর নিচের সত্য প্রখর সুখে যন্ত্রণার আলোর নিচে কি নেই? পুরো কৈশোর জীবনে একবারই ভালোবাসা হয় এই ভেবে ভেবে যাকে ভালোবাসলাম একবারই আজ অন্য কারো পাশে শুয়ে গভীর আবেগে ঘুমন্ত এক দেবীর মুখ দেখে দেখে ভোর হয় আর প্রতিটিক্ষণ পোড়া খুলির […]

 সকাল রয়

অপেক্ষা ১২৩

অপেক্ষা -১ আমি অপেক্ষায় রইলাম দীর্ঘতা নিয়ে নয় আমার অপেক্ষা থাকলো আকাশের তারাদের মতো; আমি হয়তো ফোটাতে পারিনি ফুল তবুও আমি সুগন্ধি নিয়ে বসে থাকবো হয়তো আমি কোন জলধারা নই তবুও আমি উত্তাল আনন্দ নিয়ে অপেক্ষা করে যাবো…. অপেক্ষা -২ তোমাকে বলাই হয়নি অপেক্ষা কোন ফুটন্ত ফুল নয় যে একসময় ঝরে যাবে তোমাকে বলাই হয়নি […]

 খন্দকার নাহিদ হোসেন

গুপ্তবিদ্যা

এ দেহটা নরক উত্তপ্ত আঁচে পুড়ছে মন বৃষ্টি মাথায় তুমি ডাকলে আমায়…… ইশারায় নেশার আমন্ত্রণ। হঠাৎ গুণিনের সাম্প্রতিকতম সতর্কতা জানায়- বর্ষায় গুপ্তবিদ্যা জানানো মানা। বৃষ্টি রেণুর এ মরসুমে আমি নাকি বড়জোর জলের ছাই মাখা পুরুষ হতে পারি। বড়জোর একজন মেঘের দালাল। অতঃপর হাত ছিঁড়ে ফেলে আয়ুরেখার তিনটি লাইন- ইশারায় নেশার আমন্ত্রণ বৃষ্টি মাথায় তুমি ডাকলে […]

 এন এন নিঝুম

অনুশুচনা

তোমার দুঃখ সমুদ্রে আমি ভাসতে পারিনি কখনই, কেবলই বালুচরে হেটে গেছি, কুড়িয়েছি মৃত শামুক আর ঝিনুকের দেহ, উল্লাসে চিৎকার করেছি,ভেবেছি তুমি আনন্দ ভেলায় জড়িয়ে আছো আমার সবটুকু সান্ত্বনা। অথচ তখন ও তুমি সাইক্লোনে ফুঁসছ তোমার অস্থি মজ্জায় ছড়িয়ে পড়ছে ফেনিল বেদনার ঢেউ, কী শান্ত ই না দেখাতো তোমাকে তখন! ভুল করেও আমি ভাবিনি, জীবনের সায়ন্তনে […]

 সালেহীন নির্ভয়

কখনও রোদের ছায়ায় নারকীয় সাজ

কারণে অকারণে কষ্টের কারুকাজ কখনও রোদের ছায়ায় নারকীয় সাজ স্বপ্নের ডেউগুলো দোলে দহনে নীরবে চলে গেলে রেখো ন্মরণে রাতের গভীরতায় ভোর আসে নিকটে নতুন দিনের প্রথম আলোয় আঁধার সকল কাটে সত্য যখন জন্মায়নি মিথ্যা সকলি মুত্যুর কাছে তোমার বীরকে দিয়েছ বলি ললনার বাহুর টানে মরেছ বার বার দিনের আলোয় সেরেছ তুমি রাতের কারবার কখনও কামনায় […]

 শাহ আলম বাদশা

শাহ আলম বাদশা’র গুচ্ছছড়া

চিকা একটি ছেলে কাঁদতেছিল নাকি গলাই সাধতেছিল? সে কথাটি বুঝে ওঠার আগেই আমার পায়ে কামড় দিলো বাঘেই! বাঘই নাকি কুত্তা ছিলো শ্যাওড়া গাছের ভূতটা ছিলো; দেখার আগেই ভয়ে হলুম কাত তখন ছিলো অনেক গভীর রাত। অট্টালিকায় কিসের থাবা বিস্ময়ে কন মা ও বাবা? আঁধাররাতের ব্যাপারখানা তখনো যে হয়নি জানা! এমনি সময় দৌঁড় দিলে এক চিকা- […]

 অবিবেচক দেবনাথ

ক্ষুদার দুখ

জন্মাবধী ডুলির গলুইয়ে উড়ি সুতো হতে, অন্তর-দেহ কলংক করে পেটের দায়ে নটে ! তৃষায় বাসনা নয় বাসনায় জাগে তৃষা, ঠোকরে ক্ষয় অর্ধযৌবন মুঠোখানি অন্নের আশা ! পুষ্পিতা আর নয় রইলাম হলাম অবরোধবাসিনী, বুকের ভাঁজের উত্তাল ঢেঁউয়ে খেলছে কালঙ্গিণী। ফুলের বুকে ভুখ সারিল অভুক্তের হল সুখ, দুরাচারী আমি কপট সংসারে জন্মাবধি ক্ষুধার দুখ।

 চারুমান্নান

আমার মাতার শবদেহের অধিকার চাই,

আমার মাতার শবদেহের অধিকার চাই, মম ইজ ডে‍ড। আমার মা আজ ধর্ষিতা, পাট ক্ষেতে পরে আছে লাশ,মৃতা। শকুন, শেয়াল আর হন্তারক ঘিরে রেখেছে মাতার শবদেহ; মৃতজীবী যারা সুপার এলিট ইনস্টিটিউশন গুলোর মুৎসুদ্দী ডিরেক্টরেরা। আমার মাতার শবদেহের অধিকার চাই, ওরা পিতারা এবং অগ্রজেরা- দেবে না। আমি ঐ শবদেহ চোর; শতকার করবো না লাশ, ঝুলিয়ে রাখবো গাছের […]

 তৌহিদ উল্লাহ শাকিল

‘বান’ নেমেছে জীবনে

সন্ধ্যার আকাশে লাল রক্তিম আভা আলো ছায়ার অন্যরকম মায়া। নদীর কুলে কাশ বনে কাশফুলের মেলা, ডিঙ্গী আর কোষা নৌকায় মাঝিদের হাঁকডাক। দীঘল কাল কেশে ঢেউ খেলে নদীর মত নীড়ে ফেরা পাখির দল থমকে যায় তোমার হাসির শব্দে ,ঝর্না ভেবে ভুল করে। লাজুকতা নিয়ে পাশাপাশি বসে থাক সৌন্দর্যের এক অনন্য মূর্তি হয়ে । তোমার চোখে চোখ […]