নাইট ডিয়্যুটি থেকে মরনিং শিফট
রাত্রিতে ঘুমে ঝাপসা ভাপসা শরীর থেকে কর্পূরের গন্ধে উবে যায় নিশাচরী আত্মা , ঝুলে থাকে ঝুল বারান্দায় ফেঁসে যায় কংক্রিটের ফাঁদে নিভিয়ে শেষ লেম্পপোস্টের আলো আগরবাতির বুঁদ হওয়া ধোঁয়ায় কী দুরুদ পড়ে জানালায় জানালায় । চাননি জ্বলা আগুন , ফুলকি …ফুল কী ? আমার হারানো মুঠোভরতি শীউলি তোর অভিমানী কাঠগোলাপ সুড়কি ! বর্ণচোরা নিয়ন বাসিন্দা […]
চেয়ে চেয়ে দেখছি বার মাস
চেয়ে চেয়ে দেখছি বার মাস মানুষ যেমন চায় তেমনি করে সাজাতে পারে জীবন আবার উল্টা’টাও ঘটে; কদাচিত অন্যরকমও আমরা যেন নীল আকাশের খন্ড খন্ড নীল বিন্দু, আমি তাই এর নাম দিতে পারি, জীবন। সাগর ঢেউয়ের উতাল-পাতাল গণনায় মত্ত সাগর চিল। খন্ড খন্ড পাথর চাঁই পাহাড় পাদদেশে, গুহার প্রবেশ মুখে আলোর বিদায়ী লুকোচুরি; ঢলে পরা সাঁঝ […]
ক্রোধ
নিজেকে যতটা অসহায় মনে হয় আজকাল, তার চেয়ে মনে হয় অভিশপ্ত, যেন নরকের অগ্নিস্ফুলিঙ্গে জলে পুড়ে ছারখার হব বলেই বেঁচে আছি। আমার ক্রোধ আমাকে হতাশ হতে দেয়না, আমাকে ক্রুদ্ধ করে,আমাকে বাক রুদ্ধ করে, আমি গুমরে মরি আগামি কালের জন্য প্রস্তুত হই, আমি বাঁচি এক নতুন ভোর দেখব বলে। আমি জানি এই নরকের প্রহরীরা, এই জাহান্নামের […]
যমুনা তীরে কে জানে! কোন রাধা,
যমুনা তীরে কে জানে! কোন রাধা, উদ্ভ্রান্ত,বর চঞ্চল হাওয়া এই সময়ে, গ্রথিত হয় সোজা ইচ্ছা মূলে; সেখানে জেগে উঠে বাহুবল, সপ্তপদী গমন,দ্বীপ ছুঁয়ে পথের কোল ধরে। আকাশ শরীরে সাঁঝ রং ছড়ায় অভিমানে, ঝড় উঠে তপোবনে,ভেঙ্গে যায় গারদ সুবর্ণ ভুষণ; বিরহ সন্তাপ যত ত্রিকালের,থেকে থেকে বৈরাগ্য সাজে অভিমানে। যমুনা তীরে কে জানে! কোন রাধা, আকুল হয় […]
ভালবাসাহীন
//তৌহিদ উল্লাহ শাকিল// বুকের পাঁজরের উল্টো পাশে হৃদয় থাকে মস্তিষ্কের অনুভূতির খোঁচা সেখানে বিঁধে যায় সহজে। ভালোবাসাহীন অন্য মানুষ সবাই বলে আমায় শুনি চুপ থাকি হাসি খোলা মনে , ভালবাসা কারে কয় তারা ক’জনে জানে।আমার ছিল যা তা তো দিয়েছি উজাড় করে কোন এক চন্দ্রিমা রাতে । যখন চাঁদ রুপার চাদর বিছিয়ে ছিল ধরণীর […]
ফেসবুককাব্য
ফেসবুককাব্য-১০৭ তুমি যদি ফুল হও আমি ফুলদানী আমি যদি রাজা হই তুমি হও রাণী আমাদের প্রেমফুল এভাবেই ফুটে জোসনার আলো হয়ে নীলচাঁদ উঠে। ফেসবুককাব্য-১০৮ চোখের সীমান জুড়ে যে অশ্রু খেলা করে তার প্রতিটি দুঃখ কণা মেলে দেয় ডানা আমি সেই চোখ ছুঁয়ে বলি ফিরে এসে ঘরে তোমায় ভালোবাসি ওগো প্রিয় খন্জনা। ফেসবুককাব্য-১০৯ ঘুর্ণয়মান সময় ফিরে […]
নিয়তি
তোমার অবশেষ আর নির্বিশেষ অন্ধকারে মুখ গুঁজে হারিয়ে যাব আমি এই আমার নিয়তি, তুমি সীমা থেকে অসীমে ,মোহ থেকে ভ্রান্তিতে প্রত্যাবর্তন করবে ,আমি জানি এটাই আমার নিয়তি। আমার নিয়তির মত আমিও তুমি থেকে তোমাতেই আবদ্ধ হয়ে পড়ি, আমি কেবল মেঘ হয়ে ছুঁতে চাই আকাশ হবার আকাঙ্ক্ষা, আমার নিয়তি আমাকে তোমাকে ছুঁতে দেয়না, কেবল ই ভেসে […]
বৃষ্টির শহরে ভালবাসার অভাব
আমাদের শহরে গত কয়েকদিন থেকে বৃষ্টিরা তুমুল আনন্দ-উল্লাস করছে। বলা নেই কওয়া নেই ঝরঝর শব্দে আকাশ প্রসব করছে তার যন্ত্রণা। সেদিন পারমিতাদের বাড়ির তিন তলা ছাদে বৃষ্টিরা এসেছিল ঝরঝর শব্দে, বৃষ্টির ছুঁয়া লেগেছিল তার আবেগী শরীরে। বৃষ্টি আর পারমিতার ছলাৎ ছলাৎ ছন্দে সে বেলা অভিমানে গেছে মোর। আমার বৃষ্টি স্নাত বিকেল কেটেছে পারমিতাদের বাড়ির ছাদ […]
মুগ্ধ প্রেম
আমি তোমার অশ্রুকে ছুঁয়ে দেখেছি এক নির্লোভ প্রেমিকের মত যে কেবল পাণ্ডুলিপি হয়, তোমার দুঃখ তোমার প্রেমে আমি কেবল জড়াজড়ি করে থাকি বট গাছের আগাছার মত। তুমি অবজ্ঞায় আমাকে ধারন কর শুধু কখনও আলিঙ্গন করনা নিবিড় ভাবে, তুমি আমার মাথার চুলে তোমার কোমল আঙ্গুলের বিলি কেটে দাও আমি আবিষ্ট হই পরম মোহে, আমি একে প্রেম […]
আমি আমার স্বপ্নগুলোকে দেখলাম
আমি আমার স্বপ্নগুলোকে দেখলাম যুদ্ধ ফেরত সৈনিক, পায়রার ঠোঁটে গুজে দিচ্ছে প্রিয়তমার চিঠি। নীল ঘন সাগর ঢেউ,নীল সমুদ্র,সূর্যোদয় এবং ঢলে পরা সাঁঝ ফুরায়। নিবিড় নিতম্বিনী, দীর্ঘ কায়া এক নারীর সোনালী চুল উড়ছে বাতাসে, ঈষৎ অবনত মুখী সে,তার ব্লাড ক্যান্সার। আঁধার পথ পেরিয়ে দেখলাম এবং বুঝলাম, ওতো আমার ঘরের খিড়কি। একটা ছাই রং এর চিল, মুরগির […]
কবিতা ভালোবেসে
অনেক রাতে আমার অবাধ্য কবিতা গুলো অকারণেই ঘুম ছেড়ে উঠে বসে পুবের জানালার ধারে হাত বাড়িয়ে হয়তো তারাদেরই বলে “আমায় তো ওরা মুক্তি দিল না”… আমি হয়তো অনেক অনেক আদরে রোদ বৃষ্টি জলে মাথার উপর মায়া হয়ে ভালোবেসে গেছি কোনদিন না চাইতেই, আমার কোন কাজ ছিল না আমার কোন দায় ছিল না অকারণেই আমার দামি […]
অনুভুতির খেয়াল
আমি জানি, তোমাদের দেয়ালে অনেক আলোর বন্যা তোমাদের চোখ ঝলসে যায়, তোমরা চোখ বুজে ঘু্মায়ো। আকাশ জুড়ে মেঘে মেঘে বৃষ্টির মুক্তো ফোটা হাজারো থেকে লক্ষ জানালার গ্রিলের ফাকে এক হাতে সে বৃষ্টি কয়েক ফোটা। তোমাদের পর্দা টানানো জানালায় কত রোদ, তোমরা চাওনি মনের মাঝে কড়া এই রোদ পোড়াক রঙ্গিন স্বপ্ন… পথের মাঝে হেটে গেছে তোমাদের […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী


