শুনছি উড়ছে প্রেম বাতাসে বাতাসে
এখন দেখছি ভাসছে সৌন্দর্য হাওয়ায় হাওয়াতে
বিশ্বাস করি সে নিয়েছে স্থান আমার মগজে
আমি তার ষোড়শী দেখিনি
দেখছি এখন যা -
দূর হলো
ষোড়শী না দেখা যন্ত্রণা, আহা!
আমাকে বলেনি তার সে পারফিউম আকার
ঝাঁকালো পাপড়ি মেলার দুঃসাহসী নেশা চোখে ফোটেনি একটিবার
নেই তার শ্বেতাঙ্গপনা, ক্যারিবিয়ান উদ্দীপনা বা
ভাবোচ্ছ্বাস আফ্রিকানা
শিশির রুপ ধরে পদ্ম ফোটে কি না
একটুও তা তার নয় অজ্ঞাত অথবা অজানা।



