ক্ষুদার দুখ
জন্মাবধী ডুলির গলুইয়ে
উড়ি সুতো হতে,
অন্তর-দেহ কলংক করে
পেটের দায়ে নটে !
তৃষায় বাসনা নয়
বাসনায় জাগে তৃষা,
ঠোকরে ক্ষয় অর্ধযৌবন
মুঠোখানি অন্নের আশা !
পুষ্পিতা আর নয় রইলাম
হলাম অবরোধবাসিনী,
বুকের ভাঁজের উত্তাল ঢেঁউয়ে
খেলছে কালঙ্গিণী।
ফুলের বুকে ভুখ সারিল
অভুক্তের হল সুখ,
দুরাচারী আমি কপট সংসারে
জন্মাবধি ক্ষুধার দুখ।






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














8 Responses to ক্ষুদার দুখ
You must be logged in to post a comment Login