রাজনীতিবিদ
চায়ের সঙ্গে কাপের টান বুঝে ফেলার সাথেই বাঁকা পথে হাঁটা দ্যায় রোদ। পথের শেষে গোপনে তৈরি নিমগ্ন রাতের পরকীয়া। আহা রাত, পরকীয়া বুঝে ঢের। আমি সেমতে আনাড়ি নাবিক। তবু ডাব ও নারিকেলের মধ্যকার যথেষ্ট ফারাক বুঝি।
বেচারা, রাতের গান ধরলে আর ছাড়তেই চায় না। সঙ্গে সম্মিলিতসাথীর দূর হতে বয়ে আনা জনমের পায়ের ভার। পদক্ষেপে পড়ে থাকে ব্যাকুল প্রাণের তৃষ্ণা কী আশাবাদব্যক্ত বক্তৃতায়। প্রাণেরা ভিরমি খায় খাবি খায় নাটাইয়ের সুতোয় মাঞ্জা না বুঝে। তারা, তাদের বাপ, বাপেদের বাপ, বাপেদের বাপের বাপ অতঃপর ঈশ্বরের বাপ এবং জগতের বাপ এক কুক্ষিগত পার্বণে বছর বছর ছা বিয়োই। অযুত নিযুত। কেল্লাফতের ডিঙিতে চড়ে ওইপারে যাওয়া-আসা করে তারা বাপ-বাপ-বাপ-ঈশ্বর ভাগ্য নিয়ন্তা। ইচ্ছের বৃষ্টিতে স্নান সেরে আপাদমস্তক ঢুকিয়ে দ্যায় বেহেশতের শরাবখানায়।
আর, আমাদের পিপাসা মেটাতেও আসে না ঝুপঝিরঝির কাঙ্ক্ষিত তীর্থের বরষা। অগত্যা তাদের পেচ্ছাব মাথায় তুলেই করি নাচানাচি বলি হরিবোল ধরি প্রার্থনা আর ভাগ্যের মায়ের সাথে রতিক্রিয়া শেষে ফের ঘুমিয়ে যাই।







সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














33 Responses to রাজনীতিবিদ
You must be logged in to post a comment Login