শামান সাত্ত্বিক

এ লে ফ্লে দ্যু মাল ২

এ লে ফ্লে দ্যু মাল ১ ৪ বত্রিশ বছর শায়ানের। বাইশে দেশ ছেড়েছিল। মা জিজ্ঞেস করেছিল, বাইরে যাচ্ছিস কেন? সে বলেছিল, সে এক স্বপ্নপুরীতে এক পরীর দেখা পেয়েছিল। পরী তাকে বলেছিল, তাকে না কি সাত সমুদ্দর তের নদী পার হতে হবে। মা বলেছিল, পাগল! কিন্তু এক নাগাড়ে প্রায় দীর্ঘ ন’বছর দেখে কোন পরীর দেখা না […]

 শামান সাত্ত্বিক

এ লে ফ্লে দ্যু মাল ১

ইউটিউব ভিডিও, সেরাহ ব্রাইটম্যানের \”এ লে ফ্লে দ্যু মাল\” ১ এই প্রথম জলাশয়ের পাশে বসে আছে শায়ান। এখন বিকেল। দূরে বিস্তৃত পাহাড়, তার উপর মেঘ। ভেসে যেতে থাকে তার গভীরতা নিয়ে। কিন্তু শায়ানের মনের গভীরতা বোঝার উপায় কি? একটু আগে ট্রেনটা তার গতিতে শব্দস্বরে এগিয়ে গেছে। শায়ানকে সামান্যই নাড়া দিতে পেরেছে। সেই শান্ত ধীর জলাশয় […]

 শামান সাত্ত্বিক

বৃথা স্বপ্ন খোঁজা

বৃথা স্বপ্ন খোঁজা রাত ভোরে ডেকে ওঝা ‘আল্লাহ এক, হযরত মুহাম্মদ (সঃ) তার প্রেরিত রসূল।’ হলো তা কবুল। অতঃপর চোখ বোজা। অদীপ্ত রাতে জোনাকির জ্বল জ্বল জ্বলে হাওয়া ক্ষয়িত নক্ষত্রের পুকুর জলে ম্লান মরে যাওয়া। সুদূরের বাতি সুউজ্জ্বল সুশোভিত সুকোমল আঁধার কালোয় লুকিয়ে পৃথিবীর সবুজ শ্যামল। জেগে বাতি উঠে – হারিকেন কুপি জেগে উঠে লোকালয় […]

 শামান সাত্ত্বিক

কলাপাতা ধোয়া রোদ

কলাপাতা ধোয়া রোদ টুপ টুপ তার পাতা থেকে গড়িয়ে পড়ে জল কচু পাতায় জলের শিশির টলমল ছায়ার সুদীর্ঘ বসবাস উপরে সূর্যালো নীচে ছায়ালো শান্তিময় নিষ্করুণ চারধার কাঁপালো পান বরোজ সুনসান নিষ্প্রাণ রহস্য শশ্মান গৃহময় ডুবে থেকে এত কিছু গতর কি সয়? ভোর হলেই কেটে যায় বিকাল মশা মাছি মধুর গুণ গুণ তুলে মশা মরে মাছি […]

 শামান সাত্ত্বিক

প্রকোষ্ঠ গভীর আন্ধার

[ নিমতলীর দুর্ঘটনায় নিহতদের স্মরণে] লেলিহান শিখায় প্রোজ্জ্বল নিটোল ফুসফুস লোহিত কণায় মেশে আলকাতরা তরল মধুমাস মধু কই বিকারহীন রৌদ্রঝিম আকাশ। দিলে না ঋণ ছায়াশীতল স্নিগ্ধ কাঁঠালকোণ ঘুরঘুর ঘুঘু দোয়েল কইতর। কাঠের কয়লা খন্ড অখন্ড সোনালী স্ফটিক আগুণকুণ্ড জ্বলে জ্বলজ্বলে জ্বালা গরম চিমনি নির্গম ধোঁয়া লিচু রঙ চোখ টসটসে আম রসে ভরপুর গাল জাম রঙ […]

 শামান সাত্ত্বিক

সব ভূতুড়ে জঙ্গল

আগুনের দিকে ছুটে চলা আমার – আগুনমুখো শসা লম্বা সদৃশ সার্কাসের সেই তরুণীকিশোর টলটল চোখ জলজল চাহনি উর্ধ্বে বিচ্ছুরিত অগ্নি নিঃসৃত মুখোগহবর সাউথ’মেরিকান তীব্র ব্রাজিলীয় কাঁচের স্বচ্ছ গড়ন। <p></p> জোৎস্নায় ছুটে সে সমুদ্র মন্থন ঢেলে দেয় বিষ দেহ দহন চেতনারা বিলুপ্ত, নির্বোধ নিস্তেজ নিথর মৌণ কথন। অবশ শরীর, বলে গেলে না বলে গানে সেই রাত্রির ঝাঁঝালো […]

 শামান সাত্ত্বিক

ক্ষমাহীন প্রহর

১ চোখে বেশ যন্ত্রণা নিয়ে আছে কিছুদিন সবুজ। এই যন্ত্রণার উৎস তার জানা নেই। ডাক্তারের কাছে যাবো যাবো বলে যাওয়া হচ্ছে না। এই ছোট শহরে, ডাক্তারের কাছে যাওয়া মানে তার ভেতরের অপরাধবোধকে ডাক্তারের কাছে জানিয়ে দেয়া। যেমন গীর্জার ফাদারের কাছে পাপীর কনফেস করা। এটা খুবই একান্ত বোধ সবুজের। ডাক্তারের কাছে এলে মনে হয়, সে যেন […]

 শামান সাত্ত্বিক

আয়াত

শ্রদ্ধার্ঘ্য: কবি আয়াত আল গেহরমেজি, যার কবিতায় সত্য উচ্চারিত হয়েছিল বাবা বলতেন পবিত্র কুরআনের প্রতিটি আয়াত মানবজাতির রক্ষাকবচ এ আয়াত রপ্ত করতে মাদ্রাসায় যেতে হয়েছিল। আরো অনেক পরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষক বলছিলেন, কুরআনের প্রতিটি আয়াত কবিতার একেকটি সুরেলা পঙক্তি শুধু জানতাম অতটুকুই আমি। কুরআনের পবিত্র আয়াতগুলো হেফজ করা হয়নি আমার ভুলে গিয়েছি সব তবুও কবি […]