সাহিত্য

 সকাল রয়

মধ্য রাতের শূণ্য দোলনায়

০১. বাইরে ঝুপঝাপ বৃষ্টি হচ্ছে। বজ্রপাতের কমতি নেই। গগনবাসীরা কামার দাগাতে ভালোই জানে। হাতের নিশানা উলট্ পালট্ হলেও মাঝে সাঝে কুঁড়ে ঘর ফোঁড়তেও দ্বিধাবোধ করে না। আমি বৃষ্টিতে পা রাখলাম। অমনি অভ্যর্থনা জানাতে সাদা বরফ ছুড়তে লাগলো গগনবাসীরা। কাদামাখা ঘাস, সবুজ আঙ্গিনা, সাদা তুলোর মতো হয়ে গেছে। ভেতরে এলাম চলে। বৃষ্টির ছাট তাড়িয়ে নিয়ে এলো। […]

 রাবেয়া রব্বানি

কবিতাঃ-ভালো নেই বহুদিন

কবিতাঃ-ভালো নেই বহুদিন

ভালো নেই বহুদিন অজগরের বিবশ শরীরের মতো কী একটা রোগ, এখনো আমাকে ছাড়েনি। এখনো ভেতর বাড়ির বোবা চিৎকার-কোলাহলে, ভেঙ্গে যাওয়া স্বপ্নেরা ফুপিয়ে কেঁদে বলে, “আমি ভালো নেই”। “আমি ভালো নেই”! আমি ভালো নেই। আমার বরফ-জমাট, ভীষণ অবশ মন শীত বারান্দায় গুম হয়ে থাকে। এমন ওমহীন-শীতল অসুখে আমি তোমাদের ডাকিনি বহুদিন। তোমাদের কিছু সুখী মুখ, আয়েশি […]

 আফসার নিজাম

কবিতা কাপল

নারী এবার কবুল কর নারী নাকের নথের মতো পরে নাও সংসারের মালা নারীর নারীত্ব খুঁজে নাও পুরুষের বুকে পুরুষ হলো নারীর লজ্জার হেজাব নারী হলো পুরুষের আগুনের তাপ। পুরুষ সূর্যের আলো নিয়ে যে পুরুষ আজীবন করেনি সংসার যৌবন নিয়ে ছুঁয়ে গেছে কবরের দেহ সে পুরুষ পরুষ নয়, পুরুষের ডামি। http://afsarnizam.wordpress.com/ http://afsarnizam.blogspot.com/

 আফসার নিজাম

স্বরাজ ফেরিওয়ালা

স্বরাজ ফেরিওয়ালা নজরুল জন্মদিবসে ক্রমাগত পান্ডুর রাত্রী শেষে শকুনচক্ষুর অন্তরালে মেলে দিয়েছো ঈগল ডানা আর ডানায় স্বপ্ন মেখে ফেরি করেছো কোহিনুর রোদ। তিল তিল অপেক্ষায় ফেনাইত নির্যাতনের শিকল ছিঁড়ে দরাজ কণ্ঠে হাক দিয়েছো ‘স্বরাজ লাগবে স্বরাজ আমি স্বরাজ ফেরিওয়ালা’ স্বরাজ ফেরি করতে করতে তুমি ঢুকে গেছো মানুষের মনে-মগজে মিছিলে-মিটিংয়ে কারাগারে মসজিদ-মন্দিরে এবং বুলবুলের গানের আসর […]

 ধ্রুব তারা

গল্প : বিচ্ছিন্ন ঘটনা

গুরুতর অসুস্থ্য রাষ্ট্রপতি, জনগণের উদ্বেগ দৈনিক প্রথম সূর্য নগর প্রতিনিধি গতকাল ইন্টারন্যাশনাল ফোরাম ফর অয়েল এন্ড লুব্রিকেন্ট মার্চেন্টদের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্ভোধণ ঘোষণাকালে আকষ্মিকভাবে অসুস্থ্য হয়ে পরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব খলিলুর রহমান। জানা যায় বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠান-এর উদ্ভোধণী ভাষণ দেওয়াকালে রাষ্ট্রপতি হঠাৎ-ই অসুস্থ্যতা বোধ করেন। তাঁকে তৎক্ষণাৎ কেন্দ্রিয় সামরিক […]

 সাজ্জাদ

নষ্ট! নষ্ট!!

সন্মানিত শৈলারবৃন্দ, আপনাদের জগতে নতুন আবির্ভুত হলাম। আশা করি একটু খানি ঠাই পেয়ে যাব। তাই না? সময় এখন নষ্ট বড়, নষ্ট বিশ্ব ধারা নষ্ট এখন মূল্যবোধ সবই অবাক করা। নষ্ট এখন বেচে থাকা, নষ্ট অনুতাপ তার চেয়েও নষ্ট বড়, নষ্ট অভিশাপ। সত্যি এখন নষ্ট বড়, নষ্ট ইতিহাস কষ্ট এখন মিথ্যে নিয়ে এই বসবাস। স্বাধীনতার কৃষক […]

 অরুদ্ধ সকাল

যেখানে রুপের দামে সুখ বিলাতে হয় আদিম খেলায়

এক. সন্ধ্যে নেমে পড়লো বলে। সিথী তবুও দাড়িয়ে আছে ব্রীজের পাশে। হাতের ব্যাগটা সায় দিচ্ছে ঘর থেকে পালিয়েছে ও; সন্ধ্যের আকাশের ঘোলাটে রঙ্গের মতো হাত পা অবশ হয়ে আসছে ওর। নীল কি তবে আসবে না! ভালবাসার মোহে ঘরছাড়া সিথী কি আজ জীবনের পাথরঘাটায় ধাক্কা খেয়ে থমকে যাবে? নাকি গোত্তা খাওয়া ঘুড়ির মতো মাথা উল্টে মৃত্তিকায় […]

 আফসার নিজাম

কলমের সাইকেল দৌড়

কলমের সাইকেল দৌড় আমার সাইকেলটির মতোই হারিয়ে গেছেন জহুরী লেখকের কলমটির প্রতি আমার প্রচন্ড লোভ ছিলো যখন তার টেবিলের সামনে চেয়ার পেতে বসতাম কি অনায়াসে না- কলমটি তিন আঙ্গুলের আলিঙ্গনে চলতে থাকতো আমার সাইকেলটির মতো। কলমটির চলা দেখতে দেখতে কতোবার ভেবেছি- আমি ঐ কলমটি চুরি করবো কিন্তু যতোবার চুরির খায়েশ নিয়ে রুমে ঢুকেছি ততোবারই দেখেছি […]