সাহিত্য

 মাহাবুবুল হাসান নীরু নীরু

বিজয়ের গল্প: নতুন স্বপ্ন শুরু

বিজয়ের গল্প: নতুন স্বপ্ন শুরু

পুরো নয়া দিল্লী যেনো একটা তপ্ত তাওয়ায় পরিণত হয়েছে। ইন্ডিয়ান টাইমস লিখেছে, দিল্লীর তাপমাত্রা আজ ৪৬ ডিগ্রী সেন্টিগ্রেড ছাড়িয়ে যেতে পারে। গেস্ট হাউজ থেকে বেরুবার আগে নিউজটা দেখেছে লিপিকা। খুব একটা প্রয়োজন না পড়লে জুন-জুলাই সময়টাতে দিল্লীর বাইরের লোকজন দিল্লী মাড়ায় না। আর লিপিকা ও তরুলির তো দিল্লীতে আসার প্রশ্নই ওঠে না। অফিস পাঠিয়েছে ওদের। […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-৩

চূর্ণ-বিচূর্ণ রেডিওর ভগ্নাংশ হাতে নিয়ে সন্তানহারা জননীর মত আকূল হয়ে কাঁদে চান্দভানু। সঙ্গে মুখে ওড়না চেপে কাঁদে জুলেখাও। কিন্তু হোসেন মৃধার যেন কোনো শোকতাপ নেই। যেন কোনো অশনী সংকেতে স্থবির হয়ে পড়েছে সে। তবুও তার মনে কেবল একটি ভাবনাই কাজ করছিলো যে, আগামী কাল সন্ধ্যায় লোকজন যখন দেশের খবর শুনতে বাংলা ঘরের সামনে এসে জড়ো […]

 অরুনাভ পাভেল

পাশাপাশি

তোমায় বৃষ্টিতে ভিজতে দেখি ছাদে আমার যে বৃষ্টির ফোটা হতে বড় সাধ জাগে; তোমার চিবুক, ঠোটের ঐ মিষ্টি হাসি ছুয়ে দিয়ে বলতাম ভালবাসি। কেন যে পলকা বাতাস হলাম না, ইশ! তোমার এলো চুলের সাথে হত মিলমিশ। না হয় হলাম তোমার চোখের পানি, দুঃখেই তোমার অনন্ত সঙ্গী আমি। নাহ্ এটা নিষ্টুরতা হয়ে যায় বেশি বাড়াবাড়ি, তুমি […]

 অনুলেখা

রোমেচার মতো আর একজন কাজের ঝি সহসা পাওয়া যাবেতো?

শিকড়ের টানে প্রতি বৎসর ঈদুল ফিতর উৎসব নিজ বাড়িতে উদযাপন করা পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে কবে থেকে জানা নেই। তবে বংশানুক্রমে এই রিতী পালন করা নাদের আলীর পরিবারে অবশ্য কর্তব্য হয়েছে সেটা ঈদুল ফিতর আসলেই লক্ষ্য করা যায়। বিশাল পরিবারের সন্তান নাদের আলী প্রতি বৎসর ঈদুল ফিতরে আর যাই করুক না কেন বাড়িতে আসবেই। পারিবারিক […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ -২

বোন এবং ভাগ্নির মুখ থেকে টুকরো টুকরো অমূল্য বাণী সংগ্রহ করে মনেমনে জোড়া দিয়ে মতিউর রহমান বুঝতে পারেন যে এখানেই বাঘের ঘরে ঘোগের বাসার মতো ধীরেধীরে হলেও একটি রেডিওকে কেন্দ্র করেই কোনো এক সময় রোপিত হয়ে যাবে বিপ্লবের সেই অবিনাশী রক্তবীজ। আর তখন শত প্রতিরোধেও তিনি রুদ্ধ করতে পারবেন না এ অঞ্চলের মানুষের মনে জেগে […]

 কুলদা রায়

নির্বাসন শিখিনি, মৃত্যু কবজ

–বল,পাতা। আমার মুখের দিকে তাকিয়ে রইল পূর্বা। বললাম, বল, পাতা। এবার গন্ধরাজের পাতাটিকে দেখল। হাত বাড়িয়ে দিল। ধরল। এই পাতাটি ছুঁয়ে দেখার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে পূর্বা। বারান্দায় ছেড়া পাতায় ভরে থাকে। কিছুটা মুখে দেয়। মেরী বলে, কি সব আজে বাজে জিনিস শেখাচ্ছ। একদিন গন্ধরাজ ফুল ফুটল রাতে। জানালা দিয়ে ভুর […]

 জুলিয়ান সিদ্দিকী

ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১

কেউ যদি তার পছন্দের জিনিসটি পানিতে ছুঁড়ে ফেলে কিংবা ভেঙেচুরে গুঁড়োগুঁড়ো করে ফেলে, তাহলে হয়তো কারো কিছু বলার থাকে না। কিন্তু তা যদি হয় পরিবারের সবার আদরের বা প্রিয় জিনিস, তাহলে হয়তো অনেক কিছুই বলার থাকে। এমন কি প্রতিরোধ কিংবা প্রতিরোধের অধিকারও হয়তো থাকে। তেমনি সুরানন্দী গ্রামের হোসেন মৃধার পরিবারে সবারই প্রিয় জিনিসটি হচ্ছে একটি […]

 আহমেদ মাহির

অনুগল্প: অপেক্ষা

♦ মহিম চৌধুরী এখন কাজিপাড়া পান্থকুঞ্জ এর সামনে দাঁড়িয়ে। বাইশ বছর আগে এখানেই থাকত সুপ্ত। এটা সুপ্তর বাসা ছিল না; সুপ্তর মামার বাসা। হয়ত এখানেই সুপ্তর ঠিকানা পাওয়া যাবে। বাইশ বছর পর দেশে ফিরে এভাবেই স্কুল জীবনের বন্ধু সুপ্তকে খুঁজছে মহিম। হয়ত সুপ্তকে না, সুপ্তকে খোঁজার ছলে অন্য কাউকে কিংবা স্মৃতিকে অথবা বর্তমানকে। কখনো কখনো […]