অণুগল্পঃ-একনগর ফানুস
একনগর ফানুস ঘরে নীলচে আলো জ্বলছে।সোফায় পা ছড়িয়ে আঁধশোয়া হয়ে আছেন রাশেদ সাহেব। প্রায় শব্দহীন টিভিটিতে চলছে হিন্দি গানের দৃশ্য।টিভি থেকে চোখ না সরিয়েই তিনি হাল্কা স্বরে ডাকলেন, -তোফাজ্জল সাহেব! নীল সার্ট, সাদা টাঈ পড়া একটা পেট মোটা লোক তৎক্ষনাৎ ঘরে ঢুকে গেল। মুখে তেলতেলে ভাবটা আরো তৈলাক্ত করে বলল, -স্যার! কাজ শুরু করব স্যার? […]
এখনো আমি মানুষ আছি
জানালার ফুটো গলে রোদ্দুরের তীর এখনো আমার ঘুম ভাঙ্গায়, তার মানে এখনো আমি মানুষ আছি। বালির চড়ার মত গরমে ভাজিভুজি হয়ে, ঘেমে নেয়ে, তারপর পুকুরের জল ছুঁয়ে উঠে আসা বাতাস এখনো আমার শান্তি জাগায়, তার মানে এখনো আমি মানুষ আছি। সুচাগ্রের মত তীক্ষ্ণ শীতের ফলায় আহত হয়ে ঠকঠকিয়ে, তারপর আগুনের শিখা এখনো আমায় উষ্ণতার আদর […]
নীড় ছোট ক্ষতি নেই আকাশতো বড়
০১. হাসির শব্দটা দেয়াল ছাপিয়ে যাচ্ছে!! শঙ্খখোলের শাড়ি পরে গালে টোল ফেলে হাসছে সুদন্তী; হাত দু খানা মেহেদী মাখানো। আজ শীত নেই মরে গেছে ফাগুনের আগন ঝরা দিনের কাছে হার মেনেছে। আমি আর সুদন্তী। – আচ্ছা তুমি সুদন্তী মানে জানো? জানো না , তুমি বোকা কিংবা হাঁদারাম হতে পারে দু টোই। আলো আধারিতে সুদন্তী খুব […]
গল্পঃ-অনুভব-(পৃথিবীর সমান্তরাল একটি ভিন্ন জগৎ)-শেষ পর্ব
গল্পঃ-অনুভব-(পৃথিবীর সমান্তরাল একটি ভিন্ন জগৎ)-শেষ পর্ব প্রথম পর্ব (৪) “শাড়িটা বের করে তৈ্রি হচ্ছে মৌরি তার সাথে পাল্লা দিয়ে তৈ্রি হচ্ছে কিছু বৈরীতা।আয়নায় নিজেকে গুছিয়ে নিতে নিতে মৌরি শুনতে থাকে দরজার বাইরের চিৎকার আর দেখতে থাকে জানালার প্রতিবিম্বে আকাশে মেঘেদের জড়ো হতে থাকা,তাদের দ্রুত কালো হতে থাকা”। -ওহ আপা কারিগর বাড়িত গেছে হঠাৎ। কাল নিয়েন। […]
বাবা দিবসে: একটি অবধারিত পাপের খসড়া গল্প
(উৎসর্গ: সেই সন্তানদের, যাঁরা কেবল নিজের জন্মের কারণেই জন্মদাতার কাছে ঋণী।) এখানে এই বৃদ্ধ আশ্রমে কখনো আসতে হবে এমনটা ঘূণাক্ষরেও ভাবেননি রহমতউল্লা সাহেব। কিন্তু মানুষের জীবনে এমন অনেক ঘটানাই ঘটে যায় যার সম্পর্কে তার কোনো রকম ধারণা থাকে না। আর সে কারণেই হয়তো মানুষের বিচিত্র মনে বিভিন্ন অনুভূতিরও জন্ম দেয় এসব অনিয়ন্ত্রিত ঘটনা সমূহ। কিছুক্ষণ […]
খড়মবাড়ি
১. আমার আজা মশাইয়ের একজোড়া পাদুকা মাত্র। কাঁঠালকাঠের। একে খড়ম বলে। এই খড়ম পড়লে জগৎ ভ্রমাণো যায়। তখন আকাশে বাতাসে ধ্বনি ওঠে—খট্টাস খট্টাস। লোকে ফট্টাস ফট্টাস করে বুঝতে পারে—মাস্টারবাবু চরাচর ভ্রমাইতে বাহির হইয়াছেন। সন্ধ্যাকালে ফিরিবেন। ফিরিয়া লাভ আছে। কহিবেন, এ জগতে সকলই সবার। ইহার তুল্য বাক্য নাই। এই বাক্য বলিয়া তিনি গাহিতেন, আমার সোনার বাংলা […]
বৃষ্টির কয়েন
করমজান বিবিকে গ্রামের কে না চিনে? তবে করমজান বিবি নামে না- চিনে দছক বলে। দছক বললে শুধু এই গ্রাম না আশ-পাশের তিন গ্রামের লোকে চিনে। সলিমের বাপ তাকে মোমেনশাহী থেকে নিকাহ করে আনে। বুড়া বউ মরার বছর না পেরুতেই এই কান্ড ঘটাবে গ্রামের কোনো লোকেরই মালুম ছিলো না। সবাইকে অবাক করেই সে নিকাহ করে। তার […]
যে নগরে কুড়ি থেকে কুড়ি হাজারে সম্ভ্রম কেনা যায়
০১. আজ এই ভোর বেলাতে স্বাভাবিকের চেয়েও যেন একটু বেশি করে কাক ডাকছে। সারা আকাশ জুড়ে কা-কা রব । কাক গুলো স্থির থাকেনা শুধু একটানা মাথাধরা শব্দে ডেকে যায়। কি যেন বলতে চায়? এ ডাল ও-ডাল ঘড়ের চাঁতালে জং ধরা জানালায় কিংবা আস্তাকুঁড়ের পাশে একটানা ডাকে। যদিওবা একটু থামে পরবর্তিতে আরো জোর গলায় ডেকে উঠে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













